মার্কিন নৌবাহিনী ১ হাজার কিলোমিটার পিছিয়ে গেছে: আইআরজিসি
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬, ১০:৫৪ পিএম
আইআরজিসির অন্যতম শীর্ষ কমান্ডার আলী ফাদাভি। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
সর্বশেষ যুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের সেনারা যেখানে ছিল, সেখান থেকে তারা এক হাজার কিলোমিটার পিছিয়ে গেছে বলে দাবি করেছেন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) অন্যতম শীর্ষ কমান্ডার আলী ফাদাভি।
শুক্রবার (৬ নভেম্বর) এ তথ্য জানিয়েছেন আইআরজিসির উপদেষ্টা পরিষদের প্রধান আলী ফাদাভি।
আলী ফাদাভি বলেন, মার্কিন নৌবাহিনী যখনই ইরানের কাছাকাছি আসার চেষ্টা করেছে, তখনই দ্রুত জবাব দিয়েছে ইরান। এর ফলে মার্কিন বাহিনীকে দূরত্ব বজায় রাখতে হয়েছে।
ফাদাভি আরও বলেন, ইরানের ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেও দেশটির জনগণকে নিজেদের লক্ষ্য থেকে সরে আসতে কিংবা চাপের মুখে নতি স্বীকার করতে বাধ্য করতে পারেনি ওয়াশিংটন। সূত্র: আল জাজিরা

