Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

স্যুট পরেও সাংবাদিকের প্রশ্নের মুখে জেলেনস্কি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৫, ১১:৫৬ এএম

স্যুট পরেও সাংবাদিকের প্রশ্নের মুখে জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

Advertisement

পোশাক নিয়ে আবারও সাংবাদিকের প্রশ্নের মুখে পড়লেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।  তবে এবার সমালোচনা নয় বরং জেলেনস্কির প্রশংসাই করা হয়েছে। 

সোমবার (১৮ আগস্ট) হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে গিয়ে এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন জেলেনস্কি। খবর এনডিটিভির। 

রক্ষণশীল সাংবাদিক ব্রায়ান গ্লেন জেলেনস্কির উদ্দেশ্যে বলেন, ‘আপনাকে এই পোশাকে অসাধারণ দেখাচ্ছে। ’ যদিও এর আগে ফেব্রুয়ারিতে ওভাল অফিসে জেলেনস্কির পোশাক নিয়ে তীব্র সমালোচনা করেছিলেন ব্রায়ান গ্লেন। 

এ সময় ট্রাম্প জেলেনস্কি এবং ওই সাংবাদিকের কথার মধ্যে হস্তক্ষেপ করে বলেন, ‘আমিও একই ধারণা পোষণ করছি।’ ট্রাম্প বলেন, ‘এর আগে এই সাংবাদিকই আপনাকে পোশাক নিয়ে কটাক্ষ করেছিলেন’। এ সময় পুরো রুম জুড়ে হাসির রোল বয়ে যায়। 


জবাবে জেলেনস্কি বলেন, ‘বিষয়টি আমার স্মরণে আছে। এখনও আমি একই ধরনের পোশাক পরেছি। ’ তার এই কথা শুনে সাংবাদিক ও মার্কিন কর্মকর্তারা আরও অট্ট হাসিতে ফেটে পড়েন। 

গত ফেব্রুয়ারিতে ওভাল অফিসে ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে অনুষ্ঠিত বৈঠকে গ্লেন জেলেনস্কির উদ্দেশ্যে বলেছিলেন, ‘আপনি কেন স্যুট পরেননি। আপনি আমেরিকান সর্বোচ্চ অফিসে রয়েছেন। আপনার কী স্যুট নেই। অনেক আমেরিকান মনে করছেন আপনি এই অফিসের যথাযথ সম্মান করছেন না।’

জবাবে জেলেনস্কি বলেছিলেন, ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত তিনি সামরিক পোশাক পরিদানের সিদ্ধান্ত নিয়েছেন।

Advertisement

ভলোদিমির জেলেনস্কি

Advertisement

আরও পড়ুন

ধ্বংসস্তূপে দাঁড়িয়ে নতুন জীবনের স্বপ্ন, ২৫০ ফিলিস্তিনি যুগলের গণবিয়ে

ধ্বংসস্তূপে দাঁড়িয়ে নতুন জীবনের স্বপ্ন, ২৫০ ফিলিস্তিনি যুগলের গণবিয়ে

মন্ত্রিসভায় বড় পরিবর্তনের ইঙ্গিত ট্রাম্পের

মন্ত্রিসভায় বড় পরিবর্তনের ইঙ্গিত ট্রাম্পের

মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি পুনর্নির্মাণ করতে দেওয়া হবে না: ইরান

মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি পুনর্নির্মাণ করতে দেওয়া হবে না: ইরান

ইরানের সঙ্গে আলোচনায় ‘অনেক অগ্রগতি’ হয়েছে, দাবি ট্রাম্পের

ইরানের সঙ্গে আলোচনায় ‘অনেক অগ্রগতি’ হয়েছে, দাবি ট্রাম্পের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম