Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ওআইসি সম্মেলনে গাজা সংকট মোকাবিলায় ইরানের ৪ সুপারিশ

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৫, ০৮:২০ এএম

ওআইসি সম্মেলনে গাজা সংকট মোকাবিলায় ইরানের ৪ সুপারিশ

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: সংগৃহীত

Advertisement

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ক্রমবর্ধমান বিপর্যয় মোকাবিলায় ইসরাইলি সরকারের বিরুদ্ধে ইসলামী দেশগুলোকে চারটি চারটি পদক্ষেপ গ্রহণের প্রস্তাব দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। 

গাজা ইস্যুতে ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) জরুরি সভায় এ প্রস্তাব দেন আরাগচি।  

আরাগচি বলেন, ‘আমাদের মনে রাখা উচিত যে গাজার ট্র্যাজেডি কেবল মুসলমানদের জন্য নয়; এটি বিশ্ব বিবেকের জন্য একটি পরীক্ষা। অতএব, আমরা ধর্ম বা ভৌগোলিক— নির্বিশেষে সকল জাতির প্রতি মানবতা, ন্যায়বিচার এবং মর্যাদার পক্ষে দাঁড়ানোর আহ্বান জানাই, যা ইতিহাসের সঠিক দিক।’

তিনি বলেন, ‘ইতিহাস বিলম্ব ক্ষমা করবে না। গাজা অপেক্ষা করতে পারে না। পদক্ষেপ নেওয়ার সময় এখনই।’


পরবর্তীতে, তিনি চারটি পদক্ষেপের প্রস্তাব করেন, যার মাধ্যমে ইহুদিবাদী শাসনব্যবস্থা বন্ধ করা যায় এবং গাজার জনগণের দুর্দশা মোকাবিলা করা যায়।  সেগুলো হলো—

১. দখলদার সরকারের (ইসরাইল) সঙ্গে সম্পর্ক সম্পূর্ণ ছিন্ন করা;

২. রাজনৈতিক, অর্থনৈতিক এবং আইনি নিষেধাজ্ঞা আরোপ করা;

৩. আন্তর্জাতিক আদালতে যুদ্ধাপরাধীদের আইনি বিচার;

৪. অস্ত্র প্রেরণ এবং ন্যায়বিচারের বিরুদ্ধে ভেটো দিয়ে ইহুদিবাদী শাসনব্যবস্থাকে সমর্থনকারী সরকারগুলোর মুখোমুখি হওয়া। 

আরাগচি আরও বলেন, ‘গাজা কেবল একটি স্থান নয়, বরং প্রতিরোধ ও মানবিক মর্যাদার প্রতীক। আজ পদক্ষেপ নেওয়ার সময়, কেবল কথা নয়, প্রতিশ্রুতি নয়, বরং সিদ্ধান্তমূলক পদক্ষেপ নেওয়ার সময়।’

Advertisement

গাজা ইরান আব্বাস আরাগচি

Advertisement

আরও পড়ুন

কোমল পানীয়ের ওপর ‘চিনি কর’ আরোপ করছে জার্মানি

কোমল পানীয়ের ওপর ‘চিনি কর’ আরোপ করছে জার্মানি

সৌদি আরামকোর স্থাপনায় হামলা অব্যাহত রাখার হুঁশিয়ারি হুথিদের

সৌদি আরামকোর স্থাপনায় হামলা অব্যাহত রাখার হুঁশিয়ারি হুথিদের

৭ অক্টোবরের হামলার ১১ দিন আগে ইসরাইল সফরে এসেছিলেন মিশরের গোয়েন্দাপ্রধান: নেতানিয়াহু

৭ অক্টোবরের হামলার ১১ দিন আগে ইসরাইল সফরে এসেছিলেন মিশরের গোয়েন্দাপ্রধান: নেতানিয়াহু

গ্রিনল্যান্ডে তেল-গ্যাস অনুসন্ধানের ঘোষণা দিলেন ট্রাম্প

গ্রিনল্যান্ডে তেল-গ্যাস অনুসন্ধানের ঘোষণা দিলেন ট্রাম্প

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম