Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

৭ অক্টোবরের হামলার ১১ দিন আগে ইসরাইল সফরে এসেছিলেন মিশরের গোয়েন্দাপ্রধান: নেতানিয়াহু

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০৫:৩৩ পিএম

৭ অক্টোবরের হামলার ১১ দিন আগে ইসরাইল সফরে এসেছিলেন মিশরের গোয়েন্দাপ্রধান: নেতানিয়াহু

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: সংগৃহীত

Advertisement

২০২৩ সালের ৭ অক্টোবর হামলার ১১ দিন আগে মিশরের সাবেক গোয়েন্দাপ্রধান আব্বাস কামেল ইসরাইল সফর করেছিলেন বলে স্বীকার করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এর আগে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছিল, গাজা উপত্যকা থেকে হামাস বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে বলে ইসরাইলকে সতর্ক করেছিল কায়রো।

মঙ্গলবার (১৪ অক্টোবর) ইসরাইলের চ্যানেল ১৪-এর নেতানিয়াহু-ঘনিষ্ঠ অনুষ্ঠান ‘হাপাত্রিওতিম’-এ কথা বলার সময় তিনি নিশ্চিত করেন, হামলার আগে মিশরের একটি উড়োজাহাজ ইসরাইলে অবতরণ করেছিল। ওই সফরে আব্বাস কামেল কার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন, তা তদন্তেরও আহ্বান জানান তিনি।

নেতানিয়াহু বলেন, ‘আমি জানতে চাই, তিনি কার সঙ্গে দেখা করেছিলেন। কারণ, কিছু মানুষ এর দায় আমার ওপর চাপাতে চায়।’ ওই সময় তিনি ইসরাইলি সেনাদের স্মরণে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দিচ্ছিলেন বলেও জানান।

আব্বাস কামেলের সফরের বিষয়ে সত্য উদ্‌ঘাটনে নিরাপত্তা ও আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে নজরদারি ক্যামেরার ফুটেজসহ অন্যান্য নথি পরীক্ষা করার আহ্বান জানান নেতানিয়াহু। তার ভাষ্য অনুযায়ী, কামেলের সফরটি প্রায় ৫৯ মিনিট স্থায়ী হয়েছিল।

নেতানিয়াহু বলেন, ‘আমি সত্য জানতে চাই।’ এ সময় তিনি কথিত ‘ডিপ স্টেট’ বা রাষ্ট্রের অভ্যন্তরে প্রভাবশালী অদৃশ্য ক্ষমতাকাঠামোকে দায়ী করেন।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার আগে ইসরাইল সতর্কবার্তা পেয়েছিল কিনা, তা নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা রয়েছে। নেতানিয়াহুর সর্বশেষ বক্তব্যে ওই হামলার আগে আব্বাস কামেলের সফর এবং তিনি কার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন, সেই প্রশ্ন নতুন করে সামনে এসেছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নেতানিয়াহু সরকারকে ক্ষমতাচ্যুত করতে আরব জোট নেতার হুঁশিয়ারি

নেতানিয়াহু সরকারকে ক্ষমতাচ্যুত করতে আরব জোট নেতার হুঁশিয়ারি

শান্তিতে নোবেলজয়ী পিল্লাইকে ইহুদিবিদ্বেষী বললেন নেতানিয়াহু

শান্তিতে নোবেলজয়ী পিল্লাইকে ইহুদিবিদ্বেষী বললেন নেতানিয়াহু

অক্টোবরে হামলার তথ্য আগেই ‘জানতেন’ নেতানিয়াহু

গাজায় আগ্রাসনের তিন বছর অক্টোবরে হামলার তথ্য আগেই ‘জানতেন’ নেতানিয়াহু

মিসর-কুয়েত-আমিরাতকে ২ বিলিয়ন ডলারের অস্ত্র দেবে যুক্তরাষ্ট্র

মিসর-কুয়েত-আমিরাতকে ২ বিলিয়ন ডলারের অস্ত্র দেবে যুক্তরাষ্ট্র

আসন্ন নির্বাচনে যেসব কারণে হেরে যেতে পারেন নেতানিয়াহু

আসন্ন নির্বাচনে যেসব কারণে হেরে যেতে পারেন নেতানিয়াহু

পায়ের পাতাই বলে দেবে আপনার স্বভাব কেমন!

পায়ের পাতাই বলে দেবে আপনার স্বভাব কেমন!

আরও পড়ুন

ভারতের জেন-জি আন্দোলন বাংলাদেশ থেকে অনুপ্রাণিত: নেহা বোরা

ভারতের জেন-জি আন্দোলন বাংলাদেশ থেকে অনুপ্রাণিত: নেহা বোরা

কোমল পানীয়ের ওপর ‘চিনি কর’ আরোপ করছে জার্মানি

কোমল পানীয়ের ওপর ‘চিনি কর’ আরোপ করছে জার্মানি

সৌদি আরামকোর স্থাপনায় হামলা অব্যাহত রাখার হুঁশিয়ারি হুথিদের

সৌদি আরামকোর স্থাপনায় হামলা অব্যাহত রাখার হুঁশিয়ারি হুথিদের

৭ অক্টোবরের হামলার ১১ দিন আগে ইসরাইল সফরে এসেছিলেন মিশরের গোয়েন্দাপ্রধান: নেতানিয়াহু

৭ অক্টোবরের হামলার ১১ দিন আগে ইসরাইল সফরে এসেছিলেন মিশরের গোয়েন্দাপ্রধান: নেতানিয়াহু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম