Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

নেতানিয়াহুর বিচারে বড় ধরনের মোড়

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ১০:২৭ এএম

নেতানিয়াহুর বিচারে বড় ধরনের মোড়

বেনিয়ামিন নেতানিয়াহু। সংগৃহীত ছবি

Advertisement

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে চলমান দুর্নীতির মামলায় বড় ধরনের মোড় এসেছে। তার বিরুদ্ধে করা তিনটি মামলার মধ্যে দুটি বাদ দেওয়ার সুপারিশ করেছে জেরুজালেমের জেলা আদালত।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহুর তৃতীয় মামলাটি দ্রুত নিষ্পত্তির পরামর্শ দিয়েছেন বিচারকরা। আদালতের এমন পর্যবেক্ষণে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণের বিষয়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে রাষ্ট্রপক্ষ।

বুধবার (২৫ নভেম্বর) নেতানিয়াহুর বিচার চলাকালে অ্যাটর্নি জেনারেল গালি বাহারাভ-মিয়ারাকে আদালতে ডেকে বিচারকরা তাদের পর্যবেক্ষণ তুলে ধরেন। 

তারা জানান, কেস ৪০০০-এ নেতানিয়াহুকে ঘুস গ্রহণ, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে দোষী সাব্যস্ত করার সম্ভাবনা খুবই কম। তাই পুরো মামলাটি পুনর্বিবেচনা করে বাদ দেওয়ার বিষয়টি বিবেচনা করা উচিত।

কেস ৪০০০-এ অভিযোগ, টেলিকম প্রতিষ্ঠান বেজেকের তৎকালীন নিয়ন্ত্রণকারী মালিক শাউল এলোভিচকে ব্যবসায়িক সুবিধা দিয়েছিলেন নেতানিয়াহু। বিনিময়ে এলোভিচের মালিকানাধীন ওয়ালা সংবাদমাধ্যমে নেতানিয়াহুর পক্ষে ইতিবাচক সংবাদ প্রকাশের ব্যবস্থা করা হয়েছিল।

বিচারকদের মতে, ওয়ালায় নেতানিয়াহুর পক্ষে অস্বাভাবিক মাত্রায় ইতিবাচক সংবাদ প্রকাশের অভিযোগ যথেষ্টভাবে প্রমাণিত হয়নি। ফলে কথিত সুবিধা বিনিময়ের বিষয়টিও প্রতিষ্ঠা করা কঠিন।

এ ছাড়া কেস ২০০০ নিয়েও গুরুতর প্রশ্ন তুলেছেন বিচারকরা। এই মামলায় অভিযোগ, ইয়েদিওথ আহরোনোথ পত্রিকার প্রকাশক আর্নন মোজেসকে সুবিধা দিতে প্রতিদ্বন্দ্বী সংবাদপত্র ইসরাইল হায়োমের বিরুদ্ধে আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছিলেন নেতানিয়াহু। বিনিময়ে নিজের পক্ষে ইতিবাচক সংবাদ প্রকাশের প্রত্যাশা করেছিলেন তিনি। তবে বিচারকদের প্রশ্ন, অভিযোগে বর্ণিত কর্মকাণ্ড আদৌ ফৌজদারি অপরাধের পর্যায়ে পড়ে কি না।

টাইমস অব ইসরাইলের জানিয়েছে, কেস ১০০০ নিয়ে বিচারকরা তেমন কোনো আপত্তি তোলেননি। এই মামলায় হলিউড প্রযোজক আর্নন মিলচান ও অস্ট্রেলীয় ব্যবসায়ী জেমস প্যাকারের কাছ থেকে নেতানিয়াহুর দামি উপহার নেওয়ার অভিযোগ রয়েছে। উপহারের মধ্যে শ্যাম্পেন, সিগার ও গয়না ছিল। এগুলোর মূল্য কয়েক লাখ শেকেল বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। বিনিময়ে নেতানিয়াহু তাদের ব্যবসায়িক স্বার্থে সহায়তা করেছিলেন বলে দাবি রাষ্ট্রপক্ষের।

বিচারকরা মনে করছেন, কেস ১০০০-এর গুরুত্বপূর্ণ সাক্ষ্যপ্রমাণ আদালতে উপস্থাপন করা হয়েছে। তাই মামলাটি দ্রুত শেষ করার জন্য দুই পক্ষের মধ্যে সমঝোতার পথ খোঁজা যেতে পারে।

তবে আদালতের এই সুপারিশ চূড়ান্ত রায় নয়। অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন, বিচারকদের পর্যবেক্ষণ প্রসিকিউশন দলের সঙ্গে পর্যালোচনা করা হবে।

এদিকে সাবেক উপ-রাষ্ট্রীয় কৌঁসুলি নুরিত লিটম্যানের মতে, রাষ্ট্রপক্ষের হাতে এখনো গুরুত্বপূর্ণ সাক্ষ্যপ্রমাণ রয়েছে। তাই আদালতের পর্যবেক্ষণের ভিত্তিতে মামলাগুলো পুরোপুরি প্রত্যাহার করা হবে কিনা, তা নিশ্চিত নয়।

নেতানিয়াহু ২০২০ সাল থেকে চলা এই বিচারপ্রক্রিয়ায় সব অভিযোগ অস্বীকার করে আসছেন। তার বিরুদ্ধে ঘুষ, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগ আনা হয়েছে। আদালতের সর্বশেষ পর্যবেক্ষণের পর মামলাগুলোর ভবিষ্যৎ এবং নেতানিয়াহুর রাজনৈতিক অবস্থান নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বাড়ল তেলের দাম

বাড়ল তেলের দাম

নেতানিয়াহুর জন্য দুঃসংবাদ, সরকার গঠনের আরও কাছে আইজেনকোট

নেতানিয়াহুর জন্য দুঃসংবাদ, সরকার গঠনের আরও কাছে আইজেনকোট

প্লুটোনিয়াম জমাচ্ছে ইসরাইল, বানাতে পারবে আরও ২৫০ পারমাণবিক বোমা

প্লুটোনিয়াম জমাচ্ছে ইসরাইল, বানাতে পারবে আরও ২৫০ পারমাণবিক বোমা

ইসরাইলের পারমাণবিক তথ্য নিয়ে মার্কিন গবেষকদের চাঞ্চল্যকর তথ্য

ইসরাইলের পারমাণবিক তথ্য নিয়ে মার্কিন গবেষকদের চাঞ্চল্যকর তথ্য

নেতানিয়াহুকে হটাতে নতুন সরকার গঠনের তোড়জোড়, শপথ আগামী সপ্তাহে

নেতানিয়াহুকে হটাতে নতুন সরকার গঠনের তোড়জোড়, শপথ আগামী সপ্তাহে

বিশ্ববাজারে টানা দ্বিতীয় দিন বাড়ল তেলের দাম

বিশ্ববাজারে টানা দ্বিতীয় দিন বাড়ল তেলের দাম

আরও পড়ুন

গোদি মিডিয়ার মিথ্যাচার বাংলাদেশকে আরও ঐক্যবদ্ধ করেছে: শফিকুল

গোদি মিডিয়ার মিথ্যাচার বাংলাদেশকে আরও ঐক্যবদ্ধ করেছে: শফিকুল

মরণোত্তর সম্মাননা পেলেন ইসরাইলি হামলায় নিহত ফিলিস্তিনি নারী সাংবাদিক

মরণোত্তর সম্মাননা পেলেন ইসরাইলি হামলায় নিহত ফিলিস্তিনি  নারী সাংবাদিক

নেতানিয়াহুর বিচারে বড় ধরনের মোড়

নেতানিয়াহুর বিচারে বড় ধরনের মোড়

ইরানকে কীভাবে সাহায্য করছে রাশিয়া-চীন, যা বললেন ট্রাম্প

ইরানকে কীভাবে সাহায্য করছে রাশিয়া-চীন, যা বললেন ট্রাম্প

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম