Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

মিয়ানমারে বিয়ে বাড়িতে বিমান হামলা, ১৭ জন নিহতের দাবি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ পিএম

মিয়ানমারে বিয়ে বাড়িতে বিমান হামলা, ১৭ জন নিহতের দাবি

ছবি: সংগৃহীত

Advertisement

শনিবার দুপুরের কথা। শান ও কারেনি অঙ্গরাজ্যের সীমান্তের কাছাকাছি মো বাই এলাকার একটি গ্রামে তখন বিয়ের প্রস্তুতি চলছিল। নিজেদের ঘরবাড়ি হারানো দুজন মানুষের বিয়ের এই আয়োজনের মাঝেই হঠাৎ নেমে আসে আকাশের বিপদ। এক প্রত্যক্ষদর্শী আকাশে উড়োজাহাজের শব্দ শুনেও মনে মনে ভেবেছিলেন, হয়তো তাদের গ্রামে বোমা পড়বে না। কিন্তু ঘরে ঢুকতেই কানে আসে বিকট বিস্ফোরণের শব্দ, আর তাকিয়ে দেখেন বোমা হামলার জায়গায় ধোঁয়া উঠছে। মিয়ানমারের সামরিক বাহিনীর বিমান হামলায় ওই বিয়ের বাড়িটি তছনছ হয়ে যায়।

হামলার পর মানুষজনকে সাহায্য করতে ছুটে যান ওই প্রত্যক্ষদর্শী। এএফপিকে তিনি জানান, সেখানে গিয়ে ১৭টি মরদেহ পড়ে থাকতে দেখেছেন এবং আহত হয়েছেন অনেকে। তবে অন্য গ্রামবাসীদের পাঠানো ছবিতে ছয়জনের মরদেহ দেখা গেছে, যার মধ্যে একজন নারী ও একটি শিশুও রয়েছে। এএফপি অবশ্য নিজেরা এই ছবি কিংবা প্রত্যক্ষদর্শীর তোলা ভিডিও যাচাই করতে পারেনি। ভিডিওগুলোতে রক্তাক্ত আহতদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার দৃশ্য ধরা পড়ে।

মো বাই এলাকায় ইতোমধ্যে বহু মানুষ বাস্তুচ্যুত হয়ে আশ্রয় নিয়েছেন। শহরটি সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে থাকলেও এর আশপাশের গ্রামগুলোতে বিরোধী গোষ্ঠীগুলো সক্রিয়। ২০২১ সালে সামরিক অভ্যুত্থানে অং সান সু চির নির্বাচিত সরকারকে উৎখাতের পর থেকে মিয়ানমারে গৃহযুদ্ধ চলছে। পর্যবেক্ষণ সংস্থা এসিএলইডির হিসাব অনুযায়ী, এই যুদ্ধে সব পক্ষ মিলিয়ে এক লাখেরও বেশি মানুষ মারা গেছেন।

সূত্র: এনডিটিভি

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

রোহিঙ্গাদের ফেরত নিতে কেন মিয়ানমারকে চাপ দিচ্ছে না ভারত?

রোহিঙ্গাদের ফেরত নিতে কেন মিয়ানমারকে চাপ দিচ্ছে না ভারত?

রোহিঙ্গাদের পক্ষে আইসিজের রায়ের সব নির্দেশ মানবে না মিয়ানমার

রোহিঙ্গাদের পক্ষে আইসিজের রায়ের সব নির্দেশ মানবে না মিয়ানমার

মিয়ানমারের ৫ শীর্ষ সামরিক কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাজ্য

রোহিঙ্গা গণহত্যা মিয়ানমারের ৫ শীর্ষ সামরিক কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাজ্য

রোহিঙ্গাদের পক্ষে আইসিজের ঐতিহাসিক রায়, তবে মিয়ানমারে ফেরা এখনো কঠিন

রয়টার্সের প্রতিবেদন রোহিঙ্গাদের পক্ষে আইসিজের ঐতিহাসিক রায়, তবে মিয়ানমারে ফেরা এখনো কঠিন

আইসিজের ঐতিহাসিক রায়

আইসিজের ঐতিহাসিক রায়

‘অন্যায্য’ বলে রায় প্রত্যাখ্যান মিয়ানমারের

‘অন্যায্য’ বলে রায় প্রত্যাখ্যান মিয়ানমারের

আরও পড়ুন

সোনিয়া গান্ধীর নাগরিকত্ব নিয়ে নতুন বিতর্ক, আদালতে পুলিশ

সোনিয়া গান্ধীর নাগরিকত্ব নিয়ে নতুন বিতর্ক, আদালতে পুলিশ

মিয়ানমারে বিয়ে বাড়িতে বিমান হামলা, ১৭ জন নিহতের দাবি

মিয়ানমারে বিয়ে বাড়িতে বিমান হামলা, ১৭ জন নিহতের দাবি

গবেষণা বৈবাহিক ধর্ষণে ছাড় বাংলাদেশ-ভারত-আফগানিস্তানে, অরক্ষিত কোটি নারী

বৈবাহিক ধর্ষণে ছাড় বাংলাদেশ-ভারত-আফগানিস্তানে, অরক্ষিত কোটি নারী

ফুটবল খেলতে গিয়ে আহত মেয়র মামদানির অস্ত্রোপচার

ফুটবল খেলতে গিয়ে আহত মেয়র মামদানির অস্ত্রোপচার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম