Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

আফগানিস্তানে যত ভয়াবহ ভূমিকম্প

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৭ পিএম

আফগানিস্তানে যত ভয়াবহ ভূমিকম্প

ফাইল ছবি।

Advertisement

আফগানিস্তানের পূর্বাঞ্চলে পাকিস্তান সীমান্তের কাছে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।  রোববার (৩১ আগস্ট) রাতে আঘাত হানা এ ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পাকিস্তান সীমান্তবর্তী কুনার প্রদেশের নোরগাল জেলা।  এতে সবশেষ  ৬২২ জন নিহতের খবর পাওয়া গেছে।

সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের বরাতে এ খবর দিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

এদিকে আল জাজিরাও বলছে,  আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে, ভূমিকম্পে কমপক্ষে ৬২২ জন নিহত এবং ১,৫০০ জনেরও বেশি আহত হয়েছেন।

তবে আফগানিস্তানে এরকম ভয়াবহ ভূমিকম্পের ঘটনা এবারই প্রথম নয়।  ভূমিকম্প-প্রবণ দেশটি প্রায়শই মারাত্মক ভূমিকম্প আঘাত হানে বিশেষ করে,হিন্দুকুশ পর্বতমালা,  যেখানে ভারতীয় এবং ইউরেশিয়ান টেকটোনিক প্লেটগুলি মিলিত হয়। 

চলুন জেনে নেওয়া যাক আফগানিস্তানে কবে কখন ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছিল এবং এতে কতজনের প্রাণহানি হয়েছে। 

২০২৩: পশ্চিমাঞ্চলীয় প্রদেশ হেরাতের ৬.৩ মাত্রার ভূমিকম্পে ২০০০ জনেরও বেশি মানুষ নিহত হন। 

২০২২:  পূর্ব আফগানিস্তানের একটি দুর্গম, পাহাড়ি অঞ্চল শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে কমপক্ষে ১,০০০ জন নিহত এবং প্রায় ১,৫০০ জন আহত হন।

২০১৫:  আফগানিস্তানের উত্তর-পূর্বে আঘাত হানা একটি ভূমিকম্পে কাবুল এবং উত্তর পাকিস্তানে ২০০ জনেরও বেশি মানুষ নিহত হন।

২০০২:  ৬.১ মাত্রার ভূমিকম্পে উত্তর আফগানিস্তানে প্রায় ১,০০০ মানুষ নিহত হন। 

১৯৯৮: আফগানিস্তানের প্রত্যন্ত উত্তর-পূর্বে ৬.১ মাত্রার ভূমিকম্প এবং আফটার শকে কমপক্ষে ৪,৫০০ জন নিহত হন।

সূত্র: আল জাজিরা

Advertisement

ভূমিকম্প আফগানিস্তান

Advertisement

আরও পড়ুন

ভারতে ভূমিকম্পের পর ‘হাসি-তামাশায়’ মেতে উঠলেন নেটিজেনরা!

ভারতে ভূমিকম্পের পর ‘হাসি-তামাশায়’ মেতে উঠলেন নেটিজেনরা!

ভারতের উত্তরাখণ্ডে ভূমিকম্প, কেঁপে উঠল দিল্লিও

ভারতের উত্তরাখণ্ডে ভূমিকম্প, কেঁপে উঠল দিল্লিও

বিশ্বসেরা বাংলাদেশি বিজ্ঞানী ড. শফিক সিদ্দিকীর সাফল্য

বিশ্বসেরা বাংলাদেশি বিজ্ঞানী ড. শফিক সিদ্দিকীর সাফল্য

মোদির পর সেনাপ্রধান ধীরাজের সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক

মোদির পর সেনাপ্রধান ধীরাজের সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম