Logo
Logo
×
   

Advertisement

আন্তর্জাতিক

হিন্দুস্তান টাইমস

ভারত ভাগের ডাক দিলেন অস্ট্রিয়ার কূটনীতিক

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৭ পিএম

ভারত ভাগের ডাক দিলেন অস্ট্রিয়ার কূটনীতিক

অস্ট্রিয়ার কূটনীতিক গুনথার ফেলিঙ্গার। ছবি: ফেসবুক থেকে নেওয়া

Advertisement

ভারত ভাগ করার ডাক দিলেন অস্ট্রিয়ার অর্থনীতিবিদ ও কূটনীতিবিদ গুনথার ফেলিঙ্গার। যা নিয়ে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। খবর হিন্দুস্তান টাইমসের।

গুনথার ভারতকে ধর্ম এবং জাতি ও ভাষার নিরিখে একাধিক ছোট ছোট দেশে ভেঙে দেওয়ার কথা বলেন। এ সংক্রান্ত একটি ম্যাপ তিনি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়।

গুনথার হলেন ন্যাটো সম্প্রসারণ কমিটিতে অস্ট্রিয়ার চেয়ারম্যান। তিনি টুইটারে দেওয়া এক পোস্টে লেখেন, ‘ভারতকে ভেঙে দেওয়ার ডাক দিচ্ছি আমি। নরেন্দ্র মোদি রাশিয়ার লোক। আমাদের মুক্ত খালিস্তানের বন্ধু চাই।’

তিনি এরপর একটি ম্যাপ পোস্ট করেন। সেখানে দেখা যায়- উত্তর ভারত গোটাটাই খালিস্তান। এছাড়া মহারাষ্ট্র, অন্ধ্র, বিহার, গুজরাট, পশ্চিমবঙ্গ, উত্তরপূর্ব ভারত, দক্ষিণ ভারতের কেরল, তামিলনাড়ু সব আলদা আলাদা পতাকার রঙে সজ্জিত।

এরপর এই অস্ট্রিয়ান রাজনীতিবিদ লেখেন, ‘আজ আমি শিখ নেতার (এক্স হ্যান্ডেল) সঙ্গে ২ ঘণ্টা ধরে আলোচনা করেছি। কীভাবে খালিস্তান স্বাধীনতা অর্জন করতে পারে, তা নিয়ে কথা হবে। ভারতকে ‘সাবেক ভারত’ করতে হবে। রাশিয়ারপন্থি স্বৈরশাসক নরেন্দ্র মোদির কবল থেকে ভারতের জনগণকে কীভাবে মুক্ত করা যায় তা নিয়ে কথা হয়েছে আমার।’


Advertisement

ভারত ইউরোপ

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম