Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ইউক্রেনের মন্ত্রিসভা ভবনে রাশিয়ার ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৪ পিএম

ইউক্রেনের মন্ত্রিসভা ভবনে রাশিয়ার ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা

সংগৃহীত ছবি।

Advertisement

ইউক্রেনের রাজধানী কিয়েভের প্রধান সরকারি ভবনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া।  ইউক্রেনের প্রধানমন্ত্রী ইউলিয়া সিভিরিদেঙ্কো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন, আজ রোববার (৭ সেপ্টেম্বর) ভোরে রাশিয়ার ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলায় রাজধানী কিয়েভের মন্ত্রিসভা ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর বিবিসির। 

২০২২ সালে মস্কো দেশটিতে সামরিক অভিযান শুরু করার পর এই প্রথম ভবনটি হামলার শিকার হলো।

ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, শনিবার কিয়েভে রাতভর হামলায় রাশিয়া রেকর্ডসংখ্যক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এই সংখ্যা আট শতাধিক।

বিমানবাহিনীর তথ্য অনুযায়ী, সর্বশেষ এসব হামলায় ৯টি ক্ষেপণাস্ত্র ও ৫৬টি ড্রোন ৩৭টি স্থানে আঘাত হেনেছে, আর ধ্বংস করা ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলো পড়েছে ৮টি স্থানে।


ইউক্রেনের প্রধানমন্ত্রী বলেন, মন্ত্রিসভা ভবনের ছাদ ও ওপরের তলাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, ‘শত্রু প্রতিদিন দেশের মানুষের ওপর ভয়ের সৃষ্টি করছে।’

কিয়েভে সর্বশেষ রুশ হামলায় ৯টি ক্ষেপণাস্ত্র ও ৫৬টি ড্রোন ৩৭টি স্থানে আঘাত হানেছে, আর ধ্বংস করা ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলো পড়েছে ৮টি স্থানে।

সিভিরিদেঙ্কো লেখেন, ‘আজ ভোরে আমরা মায়দানের ঠিক পেছন থেকে ইনডিপেনডেনস স্কয়ারের আকাশে ধোঁয়ার এক বড় কুণ্ডলী উঠতে দেখেছি। এরপর আমরা (বিস্ফোরণের শব্দ) শুনেছি এবং দেখেছি, দুটি রুশ ক্রুজ ক্ষেপণাস্ত্র অত্যন্ত দ্রুতগতিতে ছুটে চলছে। এরপর আরেকটি বিস্ফোরণ ঘটেছে।’

Advertisement

রাশিয়া ইউক্রেন যুদ্ধ

Advertisement

আরও পড়ুন

আকাশে দরজা খুলে গেল এয়ার অ্যাম্বুলেন্সের, ঢাকায় জরুরি অবতরণ, রোগীর মৃত্যু

আকাশে দরজা খুলে গেল এয়ার অ্যাম্বুলেন্সের, ঢাকায় জরুরি অবতরণ, রোগীর মৃত্যু

ইসরাইলের রাজনীতিতে আরব নেতা মনসুর আব্বাসের নতুন খেলা

ইসরাইলের রাজনীতিতে আরব নেতা মনসুর আব্বাসের নতুন খেলা

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সফর ঘিরে কেন ভারতজুড়ে এত বিতর্ক?

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সফর ঘিরে কেন ভারতজুড়ে এত বিতর্ক?

২৫ হাজার কোটি টাকার সাম্রাজ্যের উত্তরাধিকার, কে এই কাব্য

২৫ হাজার কোটি টাকার সাম্রাজ্যের উত্তরাধিকার, কে এই কাব্য

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম