Logo
Logo
×
   

Advertisement

ইসলাম ও জীবন

এক ক্লিকেই সব ইসলামিক সেবা: চালু হলো নতুন ওয়েব অ্যাপ ‘প্রিয় মুসলিম’

Advertisement

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ০৮:০৫ পিএম

এক ক্লিকেই সব ইসলামিক সেবা: চালু হলো নতুন ওয়েব অ্যাপ ‘প্রিয় মুসলিম’

ছবি: সংগৃহীত

Advertisement

ডিজিটাল প্ল্যাটফর্মে ধর্মপ্রাণ মুসলমানদের দৈনন্দিন ইবাদত ও ইসলামি জ্ঞান অর্জনকে আরও সহজ ও প্রাঞ্জল করতে আত্মপ্রকাশ করেছে নতুন ওয়েব অ্যাপ ‘প্রিয় মুসলিম’। কুরআন, হাদিস, সঠিক নামাজের সময়সূচি, দোয়া, প্রয়োজনীয় মাসআলা-মাসায়েল, জাকাত ক্যালকুলেটর এবং ডিজিটাল তসবিহসহ বহুমুখী সেবা নিয়ে সাজানো হয়েছে এই আধুনিক প্ল্যাটফর্মটি। সম্প্রতি (৩০ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন এই উদ্যোগের কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

‘প্রিয় মুসলিম’-এর মূল ফিচার ও সেবাসমূহ

ধর্মীয় তথ্য ও সেবা এক ছাদের নিচে পৌঁছে দিতে এই ওয়েবসাইটের ( priyomuslim.com ) সেবাসমূহকে কয়েকটি বিশেষ বিভাগে বিন্যস্ত করা হয়েছে—

  • ৬৪ জেলার নামাজের নিখুঁত সময়সূচি: ব্যবহারকারীরা নিজ জেলা নির্বাচন করেই ফজর, সূর্যোদয়, জোহর, আসর, মাগরিব ও এশার সঠিক সময় জানতে পারবেন। বর্তমানে কোন ওয়াক্ত চলছে এবং পরবর্তী ওয়াক্ত শুরু হতে কত সময় বাকি, তা তাৎক্ষণিকভাবে ড্যাশবোর্ডে প্রদর্শিত হয়।
  • সম্পূর্ণ কুরআন বিভাগ: কুরআনের ১১৪টি সূরার মূল আরবি পাঠ, সহজ বাংলা অনুবাদ এবং হৃদয়স্পর্শী অডিও তিলাওয়াত শোনার ব্যবস্থা রাখা হয়েছে।
  • সহিহ হাদিস ভাণ্ডার: দৈনন্দিন জীবনের দিকনির্দেশনার জন্য সহিহ বুখারি, সহিহ মুসলিম ও জামে আত-তিরমিজিসহ নির্ভরযোগ্য বিভিন্ন গ্রন্থের হাদিস এতে স্থান পেয়েছে।
  • বিষয়ভিত্তিক দোয়া ও মাসআলা-মাসায়েল: নিত্যদিনের প্রয়োজনীয় দোয়া এবং নানা প্রশ্নের উত্তর ও শরিয়তের বিধান সহজে খুঁজে পাওয়ার জন্য রয়েছে পৃথক বিভাগ।
  • ডিজিটাল তসবিহ ও জাকাত ক্যালকুলেটর: ব্যবহারকারীদের জিকির গণনার সুবিধার জন্য যুক্ত করা হয়েছে ডিজিটাল তসবিহ। এছাড়া নিজের ধন-সম্পদের সঠিক যাকাত নির্ণয় করতে রাখা হয়েছে সহজ যাকাত ক্যালকুলেটর।

আরও পড়ুন
স্বামীকে ‘ভাই’ ডাকলে কি তালাক হয়ে যায়?উদ্যোক্তার বক্তব্য ও ভবিষ্যৎ পরিকল্পনা

‘প্রিয় মুসলিম’ ওয়েব অ্যাপটির উদ্যোক্তা তৌফিকুল ইসলাম জানান, প্ল্যাটফর্মটিকে আরও সমৃদ্ধ করতে প্রতিনিয়ত কাজ চলছে। ইতোমধ্যে এতে ৫০০টিরও বেশি হাদিস এবং ২৫০টিরও বেশি গুরুত্বপূর্ণ মাসআলা যুক্ত করার কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে।

তিনি আরও উল্লেখ করেন, ‘ডিজিটাল মাধ্যমে ধর্মীয় তথ্যকে মানুষের হাতের নাগালে নিয়ে আসাই আমাদের মূল লক্ষ্য। একই প্ল্যাটফর্মে প্রয়োজনীয় তথ্য ও সেবাগুলো যুক্ত করায় ধর্মপ্রাণ মানুষের সময় বাঁচবে এবং তথ্য খোঁজার প্রক্রিয়াও অনেক সহজ হবে। আমরা এটিকে প্রতিটি মুসলিমের জন্য একটি নির্ভরযোগ্য ও কেন্দ্রীয় অনলাইন তথ্য উৎস হিসেবে গড়ে তুলছি।’

বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে ‘প্রিয় মুসলিম’ ওয়েব অ্যাপটি মুসলিম উম্মাহর জন্য একটি সময়োপযোগী ও প্রশংসনীয় সংযোজন। হাতের মুঠোয় সঠিক ও বিশুদ্ধ ইসলামি তথ্য পৌঁছে দেওয়ার মাধ্যমে এই উদ্যোগটি মানুষের দৈনন্দিন ধর্মীয় জীবনচর্চাকে আরও সুন্দর ও সহজ করে তুলবে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম