Logo
Logo
×

Advertisement

ইসলাম ও জীবন

ব্যবসার প্রচারে ফেসবুকে ছবি ও লাইভ, শরিয়তের বিধান কী?

Advertisement

Icon

মুফতি আবু সাঈদ

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ০৭:০১ পিএম

ব্যবসার প্রচারে ফেসবুকে ছবি ও লাইভ, শরিয়তের বিধান কী?

Advertisement

প্রশ্ন: অনলাইনে ব্যবসা করার উদ্দেশ্যে ফেসবুকে নিজের ছবি ব্যবহার করা, যাতে মানুষ ফেসবুক ব্যবহারকারীকে চিনতে পারে, এবং ব্যবসায়িক পণ্যের ভিডিও করে ফেসবুকে বা অন্য কোনো মাধ্যমে লাইভ করা—শরিয়তের দৃষ্টিতে এর হুকুম কী?

উত্তর: ডিজিটাল ছবি ও ভিডিওর মাসআলায় সমকালীন আলেমদের মধ্যে মতভেদ রয়েছে। এ বিষয়ে প্রধানত দুটি মত পাওয়া যায়।

ডিজিটাল ছবি ব্যবহারের বিধান

প্রথম মত: অনেক আলেমের মতে, ডিজিটাল ছবি—অর্থাৎ মোবাইল, কম্পিউটার বা বিভিন্ন ডিভাইসে ধারণ ও সংরক্ষিত ছবি—জায়েজ নয়।

তারা সহিহ বুখারি ও সহিহ মুসলিমে বর্ণিত হাদিসগুলো দ্বারা দলিল পেশ করেন।

মুসলিম (রহ.) থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা একবার মাসরুকের সঙ্গে ইয়াসার ইবনে নুমাইরের ঘরে ছিলাম। মাসরুক ইয়াসারের ঘরের আঙিনায় কয়েকটি মূর্তি দেখতে পেয়ে বললেন: আমি আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) থেকে শুনেছি এবং তিনি নবী (সা.)-কে বলতে শুনেছেন, ‘কিয়ামতের দিন মানুষের মধ্যে সবচেয়ে কঠিন শাস্তি হবে তাদের, যারা ছবি বানায়।’ (সহিহ বুখারি, হাদিস নং: ৫৯৫০; সহিহ মুসলিম, হাদিস নং: ২১০৯)

আরেক হাদিসে এসেছে— 

আবু তালহা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (সা.) বলেছেন, ‘ফেরেশতা ওই ঘরে প্রবেশ করে না, যে ঘরে কুকুর থাকে এবং ওই ঘরেও না, যে ঘরে ছবি থাকে।’ (সহিহ বুখারি, হাদিস নং: ৫৯৪৯; সহিহ মুসলিম, হাদিস নং: ২১০৬)

এসব হাদিসের আলোকে তারা ডিজিটাল ছবিকেও নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত মনে করেন। তবে বাস্তব প্রয়োজনের ক্ষেত্রে ছবি ব্যবহারের কিছু অবকাশ তারা দিয়ে থাকেন।

তবে তাদের অনেকের মতে, শুধু ব্যবসায়িক পরিচিতি ও বিশ্বস্ততা বৃদ্ধির উদ্দেশ্যে ফেসবুক, লিঙ্কডইন, হোয়াটসঅ্যাপ ইত্যাদির প্রোফাইল বা কভারে নিজের ছবি ব্যবহার করা শরয়ি প্রয়োজনের পর্যায়ে পড়ে না। তাই তাদের মতে, এ ধরনের ছবি ব্যবহার থেকে বিরত থাকা উচিত।

দ্বিতীয় মত: অন্যদিকে, সমকালীন অনেক আলেমের মতে ডিজিটাল ছবি ও ভিডিও করা বৈধ। তাদের মতে, মোবাইলের ছবি বা ভিডিও মূলত আয়নার প্রতিবিম্ব সংরক্ষণের মতো; এটি হাতে স্থায়ীভাবে ছবি অঙ্কন বা মূর্তি তৈরির মতো নয়।

তাদের মতে, হাদিসে যে ছবির ওপর কঠোর নিষেধাজ্ঞা এসেছে, তা মূলত হাতে অঙ্কিত ছবি, স্থায়ীভাবে সংরক্ষিত প্রতিকৃতি বা মূর্তি-জাতীয় ছবির ক্ষেত্রে প্রযোজ্য।

সুতরাং, এ মত অনুযায়ী হালাল ব্যবসার পরিচিতি বৃদ্ধি ও প্রফেশনাল যোগাযোগের জন্য ফেসবুক, লিঙ্কডইন, হোয়াটসঅ্যাপ ইত্যাদির প্রোফাইল ও কভারে নিজের ছবি ব্যবহার করতে কোনো সমস্যা নেই।

ব্যবসায়িক পণ্যের ভিডিও করে লাইভ করার হুকুম

হালাল পণ্যের প্রচার ও বিক্রির উদ্দেশ্যে পণ্যের ভিডিও তৈরি করে ফেসবুক বা অন্য কোনো মাধ্যমে লাইভ করা মূলত জায়েজ।

তবে এ ক্ষেত্রে কয়েকটি বিষয় লক্ষ্য রাখা জরুরি—

ক. সত্যবাদিতা: পণ্যের প্রকৃত বৈশিষ্ট্যই দেখানো উচিত। মিথ্যা বা অতিরঞ্জিত তথ্য দিয়ে ক্রেতাকে ধোঁকা দেওয়া জায়েজ নয়।

খ. হারাম বিষয় বর্জন: ভিডিও বা লাইভে অশ্লীলতা, পর্দাহীনতার অনুচিত প্রদর্শন, হারাম পণ্য বা অন্য কোনো শরিয়তবিরোধী বিষয় রাখা যাবে না।

গ. সঙ্গীত ও বাদ্যযন্ত্র: ভিডিও বা লাইভে শরিয়তবিরোধী সঙ্গীত ও বাদ্যযন্ত্র ব্যবহার করা যাবে না।

ঘ. অন্যের ছবি বা ভিডিও: অন্যের তৈরি ছবি, ভিডিও বা কনটেন্ট অনুমতি ছাড়া ব্যবহার করা উচিত নয়। বিশেষ করে মালিকের অধিকার বা কপিরাইট থাকলে অনুমতি নেওয়া জরুরি।

অতএব, ডিজিটাল ছবি ব্যবহারের বিষয়ে যেহেতু সমকালীন আলেমদের মধ্যে মতভেদ রয়েছে, তাই যে মত অনুসরণ করা হবে, সে অনুযায়ী আমল করা উচিত। 

আর হালাল পণ্যের প্রচার ও বিক্রির জন্য ভিডিও বা লাইভ করা মূলত বৈধ হলেও এতে মিথ্যা, প্রতারণা, অশ্লীলতা, হারাম পণ্য বা অন্য কোনো শরিয়তবিরোধী বিষয় যুক্ত করা যাবে না।

লেখক: উস্তাজ, ইদারাতুত্ তাখাসসুস ফিল উলূমিল ইসলামিয়া, আজিমপুর, ঢাকা। 


Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সুদের টাকা দরিদ্র আত্মীয়কে দান করা যাবে কি?

সুদের টাকা দরিদ্র আত্মীয়কে দান করা যাবে কি?

নারী-পুরুষ একে অপরকে স্বামী-স্ত্রী পরিচয় দিলেই কি বিয়ে সম্পন্ন হয়?

নারী-পুরুষ একে অপরকে স্বামী-স্ত্রী পরিচয় দিলেই কি বিয়ে সম্পন্ন হয়?

অ্যাম্বুলেন্সে লাশ রেখে জানাজা পড়ার বিধান কী?

অ্যাম্বুলেন্সে লাশ রেখে জানাজা পড়ার বিধান কী?

অজু ছাড়া ‘দরুদ শরিফ’ পাঠের বিধান: ইসলাম কী বলে?

অজু ছাড়া ‘দরুদ শরিফ’ পাঠের বিধান: ইসলাম কী বলে?

জুয়া— ইহকাল ও পরকালের ধ্বংসের ফাঁদ

জুয়া— ইহকাল ও পরকালের ধ্বংসের ফাঁদ

অনলাইনে ব্যক্তিগত তথ্য ফাঁস রোধে জেনে নিন ৫ উপায়

অনলাইনে ব্যক্তিগত তথ্য ফাঁস রোধে জেনে নিন ৫ উপায়

আরও পড়ুন

ব্যবসার প্রচারে ফেসবুকে ছবি ও লাইভ, শরিয়তের বিধান কী?

ব্যবসার প্রচারে ফেসবুকে ছবি ও লাইভ, শরিয়তের বিধান কী?

সুন্দর হতে গায়ের রঙ পরিবর্তন করা কি গুনাহ?

সুন্দর হতে গায়ের রঙ পরিবর্তন করা কি গুনাহ?

প্রসববেদনায় কাতর মায়ের পাশে বসে যে আমল করবেন

প্রসববেদনায় কাতর মায়ের পাশে বসে যে আমল করবেন

সুদের টাকা দরিদ্র আত্মীয়কে দান করা যাবে কি?

সুদের টাকা দরিদ্র আত্মীয়কে দান করা যাবে কি?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম