Logo
Logo
×

Advertisement

ইসলাম ও জীবন

বাধ্য হয়ে সুদের কিস্তিতে স্বাক্ষর করলে কি গুনাহ হবে?

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১২:৫৩ পিএম

বাধ্য হয়ে সুদের কিস্তিতে স্বাক্ষর করলে কি গুনাহ হবে?

ছবি: সংগৃহীত

Advertisement

ইসলামে সুদ গ্রহণ, সুদের চুক্তি সম্পাদন কিংবা সুদের লেনদেনে সহযোগিতা করা গুরুতর পাপ। তবে কেউ যদি নিজের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক এমন কোনো চুক্তিতে স্বাক্ষর করেন বা জামিনদার হন, তাহলে তার গুনাহ হবে কি না— এ নিয়ে অনেকের মনে প্রশ্ন রয়েছে।

এমনই একটি প্রশ্নের উত্তরে ইসলামি বিশেষজ্ঞরা বলেছেন, কোনো ব্যক্তি যদি সম্পূর্ণ অনিচ্ছায় জবরদস্তির শিকার হয়ে নিষিদ্ধ কাজে জড়িয়ে পড়েন, তাহলে তার ওপর সেই কাজের পাপ বর্তাবে না।

সম্প্রতি এ বিষয়ে এক নারী প্রশ্ন করেন, আট মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় তার স্বামী ও শ্বশুর জমি কেনার জন্য তাকে দিয়ে একটি কিস্তি তোলেন। পাশাপাশি আরেকটি কিস্তিতে তাকে জামিনদার করা হয়। তিনি এসব করতে চাননি, কিন্তু পারিবারিক চাপে তাকে বাধ্য করা হয়েছে। এখন তার প্রশ্ন, এ ক্ষেত্রে তিনি সুদের গুনাহের অংশীদার হবেন কি না?

যা বলছে ইসলাম

প্রশ্নের উত্তরে মুফতি সিরাজুল ইসলাম বলেন, ওই কিস্তি সুদভিত্তিক, নাকি হালাল পদ্ধতির কিস্তি— তা স্পষ্ট হওয়া প্রয়োজন। তবে কিস্তিটি সুদভিত্তিক হলেও কেউ যদি স্বেচ্ছায় নয়, বরং বাধ্য হয়ে বা জবরদস্তির শিকার হয়ে তাতে স্বাক্ষর করেন, তাহলে তার ওপর সেই পাপের দায় বর্তাবে না।

তিনি বলেন, সুদ গ্রহণ করা, সুদের চুক্তি লেখা কিংবা সুদের জামিনদার হওয়া নিঃসন্দেহে মারাত্মক কবিরা গুনাহ। তবে ওই নারীর ক্ষেত্রে বিষয়টি সম্পূর্ণ অনিচ্ছায় ঘটেছে। বিশেষ করে আট মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় চরম অসহায়ত্বের সুযোগ নিয়ে তাকে দিয়ে কিস্তি উত্তোলন ও জামিনদারের স্বাক্ষর নেওয়া হয়েছে।

তাই শরিয়তের বিধান অনুযায়ী, অন্তরে সুদের প্রতি ঘৃণা থাকা সত্ত্বেও বলপ্রয়োগ ও বাধ্যবাধকতার কারণে স্বাক্ষর বা সম্মতি দিয়ে থাকলে তিনি সুদের গুনাহের অংশীদার হবেন না। এ ক্ষেত্রে যারা তাকে বাধ্য করেছেন এবং সুদের অর্থ ভোগ করছেন, দায় তাদের ওপর বর্তাবে বলে উত্তরে উল্লেখ করা হয়েছে।

হাদিসে কী বলা হয়েছে

এ বিষয়ে ইবনে মাজাহর একটি হাদিসে ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত হয়েছে, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘নিশ্চয়ই আল্লাহ আমার উম্মতের ভুল, বিস্মৃতি এবং যে কাজে তাদের বাধ্য করা হয়, তা ক্ষমা করে দিয়েছেন।’ (ইবনে মাজাহ, হাদিস: ২০৪৫)

এই হাদিসের আলোকে উত্তরে বলা হয়েছে, অনিচ্ছা সত্ত্বেও জবরদস্তির শিকার হয়ে কোনো নিষিদ্ধ কাজে জড়িয়ে পড়লে তার দায় ব্যক্তির ওপর বর্তায় না।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

রাগের মাথায় অভিশাপ দেওয়া নিয়ে ইসলামের সতর্কবার্তা

রাগের মাথায় অভিশাপ দেওয়া নিয়ে ইসলামের সতর্কবার্তা

যেসব উপায়ে সঠিক পথে পরিচালিত হবে আপনার সন্তান

যেসব উপায়ে সঠিক পথে পরিচালিত হবে আপনার সন্তান

দূরের মসজিদে জামাতে শরিক হওয়ায় কি সওয়াব বেশি?

দূরের মসজিদে জামাতে শরিক হওয়ায় কি সওয়াব বেশি?

ঘুম থেকে উঠে সকালে নিয়ত করলে কি নফল রোজা হবে?

ঘুম থেকে উঠে সকালে নিয়ত করলে কি নফল রোজা হবে?

নামাজের শেষ বৈঠকে অজু ভেঙে গেলে করণীয় কী?

নামাজের শেষ বৈঠকে অজু ভেঙে গেলে করণীয় কী?

শেষ বয়সে এসে যেভাবে শুরু করবেন কুরআন শিক্ষা

শেষ বয়সে এসে যেভাবে শুরু করবেন কুরআন শিক্ষা

আরও পড়ুন

বাধ্য হয়ে সুদের কিস্তিতে স্বাক্ষর করলে কি গুনাহ হবে?

বাধ্য হয়ে সুদের কিস্তিতে স্বাক্ষর করলে কি গুনাহ হবে?

ছেলেকে বঞ্চিত করে নাতি-নাতনিদের নামে সম্পত্তি লিখে দেওয়া কি জায়েজ

ছেলেকে বঞ্চিত করে নাতি-নাতনিদের নামে সম্পত্তি লিখে দেওয়া কি জায়েজ

রাগের মাথায় অভিশাপ দেওয়া নিয়ে ইসলামের সতর্কবার্তা

রাগের মাথায় অভিশাপ দেওয়া নিয়ে ইসলামের সতর্কবার্তা

সুরক্ষিত জীবনের চাবিকাঠি সুরা ফালাক, আছে যেসব ফজিলত

সুরক্ষিত জীবনের চাবিকাঠি সুরা ফালাক, আছে যেসব ফজিলত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম