Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

যুক্তরাজ্যের ওয়ারউইক বিশ্ববিদ্যালয় দিচ্ছে ফুল-ফ্রি পিএইচডি স্কলারশিপ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০৬:৫০ পিএম

যুক্তরাজ্যের ওয়ারউইক বিশ্ববিদ্যালয় দিচ্ছে ফুল-ফ্রি পিএইচডি স্কলারশিপ

ছবি: সংগৃহীত

Advertisement

উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্য বরাবরই শিক্ষার্থীদের পছন্দের শীর্ষে। আর সেই স্বপ্ন যদি পূরণ হয় সম্পূর্ণ বিনা খরচে, তবে তো কথাই নেই! আন্তর্জাতিক শিক্ষার্থীদের ২০২৭-২০২৮ শিক্ষাবর্ষে পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নের দারুণ এক সুযোগ নিয়ে এসেছে যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী ওয়ারউইক বিশ্ববিদ্যালয়। ‘ওয়ারউইক ইউনিভার্সিটি চ্যান্সেলরস স্কলারশিপ’-এর আওতায় নির্বাচিত মেধাবী শিক্ষার্থীদের এই ফুল-ফ্রি বৃত্তি দেওয়া হবে। বাংলাদেশসহ বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এই মর্যাদাপূর্ণ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।

১৯৬৫ সালে যুক্তরাজ্যের ওয়েস্ট মিডল্যান্ডে যাত্রা শুরু করে ওয়ারউইক বিশ্ববিদ্যালয়। আধুনিক ও মানসম্মত শিক্ষার জন্য পরিচিত এই প্রতিষ্ঠানটি দেশটির অন্যতম শীর্ষস্থানীয় একটি পাবলিক গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয়।

আবেদনের শেষ সময়: ১০ ডিসেম্বর ২০২৬

স্কলারশিপে যা যা থাকছে—

  • সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে, অর্থাৎ পড়াশোনার জন্য কোনো খরচই লাগবে না।
  • গবেষণা, প্রশিক্ষণ ও সহায়ক অনুদান (আরটিএসজি) হিসেবে ৫ হাজার পাউন্ড দেওয়া হবে।
  • ভিসা ও অভিবাসন সংক্রান্ত খরচের জন্যও আর্থিক সহায়তা পাওয়ার সুযোগ রয়েছে।

আবেদনের যোগ্যতা:

  • আবেদনকারীকে অবশ্যই আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে।
  • ওয়ারউইক বিশ্ববিদ্যালয়ের পিএইচডি প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন করতে হবে।
  • ইংরেজি ভাষায় দক্ষতার সনদ (যেমন আইইএলটিএস বা সমমান) থাকতে হবে।
  • স্বনামধন্য কোনো জার্নালে প্রকাশিত গবেষণা প্রবন্ধ থাকতে হবে।

আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র:

  • বৈধ পাসপোর্ট।
  • রেফারেন্স লেটার।
  • পূর্ববর্তী সকল শিক্ষাগত যোগ্যতার সনদ ও নম্বরপত্র।
  • একটি আকর্ষণীয় মোটিভেশন লেটার।
  • সুনির্দিষ্ট গবেষণা প্রস্তাবনা (রিসার্চ প্রপোজাল)।
  • হালনাগাদ জীবনবৃত্তান্ত (সিভি)।

আবেদনের প্রক্রিয়া:

আগ্রহী ও যোগ্য শিক্ষার্থীরা ঘরে বসেই অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। স্কলারশিপের বিস্তারিত তথ্য জানতে এবং সরাসরি আবেদন করতে ওয়ারউইক বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করুন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মিয়ানমারের ৫ শীর্ষ সামরিক কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাজ্য

রোহিঙ্গা গণহত্যা মিয়ানমারের ৫ শীর্ষ সামরিক কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাজ্য

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ

২০৩৫ নারী বিশ্বকাপের আয়োজক হচ্ছে যুক্তরাজ্য

২০৩৫ নারী বিশ্বকাপের আয়োজক হচ্ছে যুক্তরাজ্য

জাতিসংঘের মহাসচিব পদে আমিরাতের প্রার্থীর বিরুদ্ধে ভোট দিল তিন দেশ

জাতিসংঘের মহাসচিব পদে আমিরাতের প্রার্থীর বিরুদ্ধে ভোট দিল তিন দেশ

বিচ্ছেদের ১০ বছর পর সম্পর্ক জোড়া লাগাচ্ছে ইইউ-যুক্তরাজ্য

বিচ্ছেদের ১০ বছর পর সম্পর্ক জোড়া লাগাচ্ছে ইইউ-যুক্তরাজ্য

গণহত্যার রায়ের পর মিয়ানমারের সামরিক কর্মকর্তাকে বহিষ্কার করল যুক্তরাজ্য

গণহত্যার রায়ের পর মিয়ানমারের সামরিক কর্মকর্তাকে বহিষ্কার করল যুক্তরাজ্য

আরও পড়ুন

সাপ-বিচ্ছু-মশা থেকে বাঁচার দোয়া ও করণীয়

সাপ-বিচ্ছু-মশা থেকে বাঁচার দোয়া ও করণীয়

ফজর: ঘুমের চেয়েও প্রিয় যে নামাজ

ফজর: ঘুমের চেয়েও প্রিয় যে নামাজ

কেয়ামতের দিন কী হবে লোক দেখানো আমলের?

কেয়ামতের দিন কী হবে লোক দেখানো আমলের?

তাবলিগ নিয়ে মন্তব্যের ব্যাখ্যা দিলেন দেওবন্দের মুহতামিম

তাবলিগ নিয়ে মন্তব্যের ব্যাখ্যা দিলেন দেওবন্দের মুহতামিম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম