Logo
Logo
×
   

Advertisement

ইসলাম ও জীবন

পিএইচপি কুরআনের আলোর ১০ বছর পূর্তি অনুষ্ঠান আজ

Advertisement

Icon

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০১৮, ০২:২১ পিএম

পিএইচপি কুরআনের আলোর ১০ বছর পূর্তি অনুষ্ঠান আজ

Advertisement

টেলিভিশন মিডিয়ার সুপ্রসিদ্ধ রিয়েলিটি শো জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা পিএইচপি কুরআনের আলো প্রতিভার সন্ধানে অনুষ্ঠানের ১০ বছর পূর্তি ও ২০১৮ সালের উদ্বোধনী অনুষ্ঠান আজ শনিবার ঢাকাস্থ পাঁচতারকা হোটেল লা মেরিডিয়ানে অনুষ্ঠিত হবে।

প্রতি বছর পবিত্র রমজান মাসে সারা দেশের হাফেজে কুরআনদের নিয়ে এনটিভিতে এই প্রতিযোগিতামূলক অনুষ্ঠানটি আয়োজিত হয়। ২০০৭ সালে শুরু হয়ে ধারাবাহিকভাবে অনুষ্ঠানটি এখনও চলছে। ২০১৭ সালে ১০ বছর পূর্ণ হওয়া উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠান আয়োজনের উদ্যোগ গ্রহণ করেছে আয়োজন প্রতিষ্ঠান পিএইচপি ফ্যামিলি ও কুরআনের আলো ফাউন্ডেশন। 

উক্ত অনুষ্ঠানের অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ, পিএইচপি গ্রুপের চেয়ারম্যান আলহাজ সুফী মিজানুর রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এমপি, এলজিইডি প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গা এমপি।

অনুষ্ঠানটিতে মিশর, ইন্দোনেশিয়া, তানজিনিয়িা ও ভারতসহ বেশ কয়েকটি দেশের আন্তর্জাতিক অঙ্গনের প্রসিদ্ধ কারীগণ উপস্থিত থাকবেন।

এছাড়া দেশ বরেণ্য আলেম উলামা, বিশিষ্ট ব্যক্তিত্ব ও ইসলামী সঙ্গীত শিল্পীদের সমারোহে মনমুগ্ধকর এমন একটি অনুষ্ঠান আয়োজন করছে কুরআনের আলো ফাউন্ডেশন। অনুষ্ঠানটির আয়োজন উপলক্ষে কুরআনের আলো ফাউন্ডেশনের চেয়ারম্যান আবু ইউসুফ বলেন, আন্তর্জাতিক মানের একটি অনুষ্ঠান করার জন্য আলহামদুলিল্লাহ আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন। মহান আল্লাহর দরবারে একটি সফলভাবে অনুষ্ঠানটি আয়োজনের জন্য দোয়া চাই।

Advertisement

পিএইচপি কুরআনের আলো

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম