Logo
Logo
×

Advertisement

ইসলাম ও জীবন

বাংলাদেশ সফরে আসছেন দেওবন্দের প্রিন্সিপাল

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ০৭:৪৯ পিএম

বাংলাদেশ সফরে আসছেন দেওবন্দের প্রিন্সিপাল

ভারতের দারুল উলুম দেওবন্দের প্রিন্সিপাল মুফতি আবুল কাসেম নোমানি। ছবি: সংগৃহীত

Advertisement

২০ ফেব্রুয়ারি বুধবার থেকে শুরু হওয়া রাজধানীর মোহাম্মদপুরস্থ  জামিয়া ইসলামিয়া লালমাটিয়া-এর প্রতিষ্ঠার ৬০ বছর পূর্তি উপলক্ষ্যে প্রাক্তন ছাত্র পুনর্মিলনী ও দুই দিনব্যাপী দস্তারবন্দি সম্মেলনে যোগ দেবেন ভারতের দারুল উলুম দেওবন্দের প্রিন্সিপাল মুফতি আবুল কাসেম নোমানি।

লালমাটিয়া মাদ্রাসার ৬০ বছর পূর্তি সম্মেলনে  দেওবন্দের সিনিয়র মুহাদ্দিস মাওলানা আমিন পালনপুরী ও মাওলানা রাশেদ আজমিও আসার কথা রয়েছে। 

এছাড়াও সম্মেলনে বাংলাদেশের খ্যাতিমান আলেমদের মধ্যে হাটহাজারী মাদ্রাসার সহকারী মহাপরিচালক ও হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী, কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ডের মহাসচিব মাওলানা আব্দুল কুদ্দুস, পটিয়া মাদ্রাসার মহাপরিচালক মাওলানা আব্দুল হালিম বুখারী, বারিধারা মাদ্রাসার মুহতামিম আল্লামা নূর হুসাইন কাসেমী এবং কামরাঙ্গীরচর মাদ্রাসার পরিচালক আল্লামা আতাউল্লাহ ইবনে হাফেজ্জী বক্তব্য রাখবেন।  

সম্মেলনের মূল কার্যক্রম প্রতিদিন সকাল ১০টায় শুরু হয়ে রাত ১১টা পর্যন্ত চলবে। এসময় বিগত বছরগুলোর উত্তীর্ণ ছাত্রদের পাগড়ি প্রদান, ইসলাহি বয়ান, কুরআন তিলাওয়াত এবং হামদ-নাত পরিবেশন হবে।

Advertisement

দেওবন্দের প্রিন্সিপাল মুফতি আবুল কাসেম নোমানি বাংলাদেশ সফরে দেওবন্দের মুহতামিম

Advertisement

আরও পড়ুন

আজকের নামাজের সময়সূচি: ২০ নভেম্বর ২০২৬

আজকের নামাজের সময়সূচি: ২০ নভেম্বর ২০২৬

ভাগ্য বদলের আশায় আঙুলে ‘পাথরের আংটি’ পরা কি জায়েজ?

ভাগ্য বদলের আশায় আঙুলে ‘পাথরের আংটি’ পরা কি জায়েজ?

তাশাহহুদের পর দোয়া মাসুরা ছাড়া কি অন্য দোয়া পড়া যাবে?

তাশাহহুদের পর দোয়া মাসুরা ছাড়া কি অন্য দোয়া পড়া যাবে?

সবার আগে যে ৩ শ্রেণির মানুষ জান্নাতে প্রবেশ করবেন

সবার আগে যে ৩ শ্রেণির মানুষ জান্নাতে প্রবেশ করবেন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম