Logo
Logo
×

Advertisement

ইসলাম ও জীবন

ভাগ্য বদলের আশায় আঙুলে ‘পাথরের আংটি’ পরা কি জায়েজ?

Icon

ইসলাম ও জীবন ডেস্ক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ১১:০৩ পিএম

ভাগ্য বদলের আশায় আঙুলে ‘পাথরের আংটি’ পরা কি জায়েজ?

Advertisement

আমাদের সমাজে ভাগ্য ফেরানো, বিপদ কাটানো কিংবা সৌভাগ্য লাভের আশায় নানা ধরনের পাথর বা ধাতুর আংটি ধারণ করার প্রচলন দেখা যায়। অনেকে আবার শরীরের নানা অসুখ বা ব্যথা সারানোর কথা ভেবেও এসব পাথর ব্যবহার করেন। কিন্তু একজন মুমিন হিসেবে এসব পাথরের ওপর বিশ্বাস রাখা বা তা ব্যবহার করার শরয়ি বিধান কী? অলৌকিক ক্ষমতায় বিশ্বাস করা আর লৌকিক উপকারের আশায় ব্যবহার করার মধ্যে পার্থক্যই বা কোথায়? চলুন, সহজ ও সাবলীল ভাষায় বিষয়টির সঠিক বিধান জেনে নিই—

পাথরের অলৌকিক ক্ষমতা ও শিরকের বিধান

অনেকে বিভিন্ন ধাতু বা পাথরের অলৌকিক ক্ষমতা ও প্রভাবে বিশ্বাস করেন এবং এই বিশ্বাস থেকে ভাগ্য পরিবর্তনের জন্য এসব ধাতু বা পাথরের আংটি ব্যবহার করেন। ইসলামের দৃষ্টিতে এ রকম বিশ্বাস শিরক ও মহাপাপ গণ্য হয়। কোনো ইমানদার ব্যক্তি নির্জীব পাথর বা কোনো ধাতুর অলৌকিক ক্ষমতায় বিশ্বাস করতে পারে না। পাথরকে ভালো-মন্দের মালিক বলে বিশ্বাস করতে পারে না।

লৌকিক প্রভাব ও ব্যবহারের অনুমোদন

তবে যদি কোনো পাথরের লৌকিক কোনো প্রভাব থাকে, পাথরটি শরীরে ধারণ করলে তার কোনো ধাতুগত লৌকিক প্রভাবের কারণে শরীরের কোনো রোগ ভালো হবে, ব্যথা কমে যাবে বলে প্রমাণ থাকে বা বিশ্বাস করা হয়, তাহলে ওষুধের মতোই এ রকম পাথর ব্যবহার করা জায়েজ।

ভাগ্য বদলে পাথরের প্রভাব নয়

কিন্তু পাথরের অলৌকিক ক্ষমতায় বিশ্বাস করা, পাথর ধারণ করলে খারাপ ভাগ্যের পরিবর্তন হবে, সৌভাগ্য আসবে বলে বিশ্বাস করা শিরক ও গর্হিত পাপ। ইসলামে এমনটি মনে করা বা বিশ্বাস করা না জায়েজ ও হারাম।

খারাপ অবস্থা বা ভাগ্যের পরিবর্তন চাইলে সেজন্য নিজে যথাসাধ্য চেষ্টা ও পরিশ্রম করতে হবে। সদকা ও নেক আমলের মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের চেষ্টা করতে হবে এবং দোয়া করতে হবে যেমন ইসলাম আমাদের শিখিয়েছে। কোনো পাথরের অলৌকিক প্রভাবে ভাগ্য ভালো হয়ে যাবে বা মন্দ হয়ে যাবে এ রকম অযৌক্তিক শিরকি বিশ্বাস ত্যাগ করতে হবে।

তবে ভাগ্য বদলের আশায় নয় বরং সুন্নত হিসেবে আংটি পরা যাবে। যেমন— নবীজি (সা.) একটি লোহা মিশ্রিত রৌপ্য মিশ্রিত লোহা দিয়ে তৈরি আংটি পরিধান করতেন। ওই আংটি তিনি পরতেন বাম হাতের কনিষ্ঠ আঙুলে। পুরুষরা আংটি পরিধান করলে তা কনিষ্ঠ আঙুলে পরা উত্তম। হজরত আনাস (রা.) থেকে বর্ণিত রয়েছে তিনি বলেছেন নবীজি (সা.) এ আঙুলে আংটি পরতেন; এ কথা বলে তিনি বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলের দিকে ইশারা করেন। (মুসলিম)

কুরআন ও হাদিসের আলোকে শিরকের ভয়াবহতা

শিরক আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণ্য ও জঘন্যতম পাপ। কুরআনে শিরককে সবচেয়ে নিকৃষ্ট জুলুম বলা হয়েছে এবং বিভিন্ন আয়াতে বারবার শিরক থেকে বেঁচে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। আল্লাহ সব গুনাহ ক্ষমা করলেও শিরক ক্ষমা করবেন না। আল্লাহ তাআলা বলেন—

إِنَّ اللَّهَ لَا يَغْفِرُ أَنْ يُشْرَكَ بِهِ وَيَغْفِرُ مَا دُونَ ذَٰلِكَ لِمَنْ يَشَاءُ ۚ وَمَنْ يُشْرِكْ بِاللَّهِ فَقَدِ افْتَرَىٰ إِثْمًا عَظِيمًا

‘নিশ্চয় আল্লাহ তার সঙ্গে শরিক করা ক্ষমা করেন না। এছাড়া অন্য অপরাধ যাকে ইচ্ছা ক্ষমা করেন। এবং যে আল্লাহর সাথে শরিক করে সে এক মহাপাপ করে।’ (সুরা নিসা: আয়াত ৪৮)

শিরক যারা করবে, তাদের জন্য জান্নাত হারাম ঘোষণা করে আল্লাহ বলেন—

إِنَّهُ مَنْ يُشْرِكْ بِاللَّهِ فَقَدْ حَرَّمَ اللَّهُ عَلَيْهِ الْجَنَّةَ وَمَأْوَاهُ النَّارُ ۖ وَمَا لِلظَّالِمِينَ مِنْ أَنْصَارٍ

‘আর যে আল্লাহর সঙ্গে শরিক করে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেন এবং তার ঠিকানা হবে জাহান্নাম।’ (সুরা মায়েদা: আয়াত ৭২)

এ ছাড়া হাদিস শরিফেও তাবিজ-কবজ, সুতা বা পাথরের মতো কোনো কিছুর ওপর ভরসা করার বিষয়ে সতর্ক করা হয়েছে। হজরত ইমরান ইবনে হুসাইন (রা.) থেকে বর্ণিত হাদিসে রাসুলুল্লাহ (সা.) এক ব্যক্তির হাতে পিতলের বালা দেখে জিজ্ঞাসা করেছিলেন, এটি কী? সে বলল, দুর্বলতার কারণে এটি পরেছি। তখন নবীজি (সা.) বললেন—

انْزِعْهَا فَإِنَّهَا لَا تَزِيدُكَ إِلَّا وَهْنًا

‘এটি খুলে ফেলো; কেননা এটি তোমার দুর্বলতা ছাড়া আর কিছুই বাড়াবে না।’ (ইবনে মাজাহ ৩৫৩১, মুসনাদে আহমদ ২০০৩৯)

তাই আমাদের কাজে বা বিশ্বাসে কোনোভাবেই যেন শিরক স্থান না পায় এ ব্যাপারে খুব সাবধান থাকা কর্তব্য। ভালো-মন্দ, কল্যাণ-অকল্যাণ ও ভাগ্য পরিবর্তনের একমাত্র মালিক মহান আল্লাহ। নির্জীব কোনো পাথর বা ধাতুর ওপর অমূলক ভরসা না করে পরিশ্রম, নেক আমল, সদকা ও আল্লাহর দরবারে আন্তরিক দোয়ার মাধ্যমেই আমাদের পথচলাকে সুন্দর ও বরকতময় করে তুলতে হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

তাশাহহুদের পর দোয়া মাসুরা ছাড়া কি অন্য দোয়া পড়া যাবে?

তাশাহহুদের পর দোয়া মাসুরা ছাড়া কি অন্য দোয়া পড়া যাবে?

সবার আগে যে ৩ শ্রেণির মানুষ জান্নাতে প্রবেশ করবেন

সবার আগে যে ৩ শ্রেণির মানুষ জান্নাতে প্রবেশ করবেন

বাংলাদেশে আসছেন মুফতি তাকি উসমানি, অংশ নেবেন যে ৯ অনুষ্ঠানে

বাংলাদেশে আসছেন মুফতি তাকি উসমানি, অংশ নেবেন যে ৯ অনুষ্ঠানে

কবরে মাটি দেওয়ার সময় কোন দোয়া পড়বেন?

কবরে মাটি দেওয়ার সময় কোন দোয়া পড়বেন?

জনসংখ্যার সমীকরণে বিশ্বে বৃহত্তম ধর্মের আসনে ইসলাম!

জনসংখ্যার সমীকরণে বিশ্বে বৃহত্তম ধর্মের আসনে ইসলাম!

২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হবে ইসলাম

পিউ রিসার্চের প্রতিবেদন ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হবে ইসলাম

আরও পড়ুন

তাশাহহুদের পর দোয়া মাসুরা ছাড়া কি অন্য দোয়া পড়া যাবে?

তাশাহহুদের পর দোয়া মাসুরা ছাড়া কি অন্য দোয়া পড়া যাবে?

সবার আগে যে ৩ শ্রেণির মানুষ জান্নাতে প্রবেশ করবেন

সবার আগে যে ৩ শ্রেণির মানুষ জান্নাতে প্রবেশ করবেন

বাংলাদেশে আসছেন মুফতি তাকি উসমানি, অংশ নেবেন যে ৯ অনুষ্ঠানে

বাংলাদেশে আসছেন মুফতি তাকি উসমানি, অংশ নেবেন যে ৯ অনুষ্ঠানে

কবরে মাটি দেওয়ার সময় কোন দোয়া পড়বেন?

কবরে মাটি দেওয়ার সময় কোন দোয়া পড়বেন?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম