Logo
Logo
×

Advertisement

ইসলাম ও জীবন

আয়নায় চেহারা দেখার সময় রাসুল (সা.) যে দোয়া পড়তেন

Advertisement

Icon

ইসলাম ও জীবন ডেস্ক

প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ০৫:৫৯ পিএম

আয়নায় চেহারা দেখার সময় রাসুল (সা.) যে দোয়া পড়তেন

Advertisement

মানুষের সৌন্দর্য ও ব্যক্তিত্ব আল্লাহতায়ালা বিশেষ নেয়ামত। নিজের প্রতিচ্ছবি আয়নায় দেখার সময়ও ইসলাম আমাদের শিখিয়েছে কৃতজ্ঞতা প্রকাশ ও উত্তম চরিত্রের জন্য প্রার্থনা করতে। 

মহানবী হজরত মুহাম্মদ (সা.) আয়না দেখার সময় একটি বিশেষ দোয়া পাঠ করতেন।

দোয়াটি হলো:

اللهم أنت حسّنت خلقي فحسن خُلقي

উচ্চারণ: আল্লাহুম্মা আনতা হাসসানতা খালক্বি, ফাহাসসিন খুলুক্বি।

অর্থ: হে আল্লাহ, আপনি আমার চেহারাকে সুন্দর করেছেন, অতএব আমার চরিত্রও সুন্দর করে দিন।

এই দোয়া শুধু বাহ্যিক সৌন্দর্যের প্রশংসা নয়, বরং আভ্যন্তরীণ চরিত্র গঠনের গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। কেননা, একজন মানুষের প্রকৃত সৌন্দর্য তার উত্তম চরিত্রে নিহিত।

হাদিসটি মুসনাদে আহমদ (হাদিস নম্বর: ২৪৩৯২) ও আবু ইয়ালার সংকলনে (হাদিস নম্বর: ৫০৭৫) বর্ণিত হয়েছে।

বিশেষজ্ঞরা বলেন, ছোটবেলা থেকেই এই দোয়া শিশুদের মুখস্থ করানো উচিত। এতে তারা শিখবে, শুধু বাহ্যিক রূপ নয়, বরং উত্তম চরিত্রই মানুষের প্রকৃত পরিচয়।

Advertisement

ইসলাম ধর্ম দোয়া ইসলাম

Advertisement

আরও পড়ুন

ফেসবুক স্ক্রল করতে গিয়ে আপত্তিকর ছবি চোখে পড়লে কি ওজু ভেঙে যাবে?

ফেসবুক স্ক্রল করতে গিয়ে আপত্তিকর ছবি চোখে পড়লে কি ওজু ভেঙে যাবে?

দেখতে কেমন ছিলেন আমাদের প্রিয় নবীজি

দেখতে কেমন ছিলেন আমাদের প্রিয় নবীজি

ভুলবশত নাপাক কাপড়ে একাধিক ওয়াক্তের নামাজ পড়লে কি তা আদায় হবে?

ভুলবশত নাপাক কাপড়ে একাধিক ওয়াক্তের নামাজ পড়লে কি তা আদায় হবে?

স্ত্রী দাম্পত্য অধিকার আদায় করতে না পারলে দ্বিতীয় বিয়ে করা যাবে কি?

স্ত্রী দাম্পত্য অধিকার আদায় করতে না পারলে দ্বিতীয় বিয়ে করা যাবে কি?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম