Logo
Logo
×

Advertisement

জামায়াত

সংরক্ষিত নারী আসন

জামায়াতের মনোনয়ন পাওয়া কে এই মুন্নী

Icon

মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬, ০৯:৪৮ এএম

জামায়াতের মনোনয়ন পাওয়া কে এই মুন্নী

সাবিকুন্নাহার মুন্নী। ছবি: সংগৃহীত

Advertisement

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে মনোনয়ন পেয়েছেন অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নী। 

সাবিকুন্নাহার মুন্নী বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় মহিলা বিভাগের মানবসম্পদ, আইন ও মানবাধিকার বিষয়ক সেক্রেটারি, দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি ও ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনে প্রতিদ্বন্দ্বিতা করা এমপি প্রার্থী মতিউর রহমানের সহধর্মিণী অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নী।

তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার সাবেক কেন্দ্রীয় সভানেত্রী ছিলেন। পরবর্তীতে জামায়াতের কেন্দ্রীয় মহিলা বিভাগের মানবসম্পদ, আইন ও মানবাধিকার বিষয়ক সেক্রেটারি নির্বাচিত হন। পরে দলটির মানবাধিকার ও আইনি সুরক্ষা কেন্দ্র (মাসুক)-এর নির্বাহী পরিচালক হন। এখানেই শেষ নয়। তিনি ল’ইয়ার্স কাউন্সিল (মহিলা শাখা)-এর সেক্রেটারি, লিগ্যাল এইড বাংলাদেশের নির্বাহী সদস্য এবং সুপ্রিম কোর্টের একজন আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করছেন।

ময়মনসিংহ জেলা জামায়াতের নীতিনির্ধারক পর্যায়ের নেতাকর্মীদের দাবি, বিগত আওয়ামী লীগ শাসনামলে দলের দুর্দিনে বিশেষ অবদান রাখায় জামায়াতের মনোনয়ন বোর্ড অ্যাডভোকেট মুন্নীতে আস্থা রেখেছেন এবং তাকে মনোনীত করেছেন।  

স্ত্রীর মনোনয়ন পাওয়া প্রসঙ্গে জামায়াতের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান জানান, বাংলাদেশ জামায়াত ইসলাম প্রার্থীর পরিচয় দেখে মনোনয়ন দেয় না। জামায়াত সবসময়ই ত‍্যাগী ও যোগ্যতা সম্পন্নদের মূল‍্যায়ন করে। এবারও তার ব‍্যতিক্রম হয়নি। দল তাকে (মুন্নী) পরিশ্রমী, ত‍্যাগী ও যোগ্যতা সম্পন্ন মনে করেছেন বলেই মনোনীত করেছেন।  

সাবিকুন্নাহার মুন্নী বলেন, দল আমার ওপর আস্থা রেখেই আমাকে মনোনীত করেছে। আল্লাহ চাইলে, সংরক্ষিত আসনের একজন সংসদ সদস্য হয়ে এদেশের অবহেলিত নারী সমাজকে এগিয়ে নিতে এবং সাধারণ মানুষের জন‍্য নিজের সর্বোচ্চ দিয়ে কাজ করার চেষ্টা করব।  

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সরকারের ‘পরোক্ষ সহযোগিতা’ ছাড়া দেশজুড়ে সন্ত্রাস সম্ভব নয়: গোলাম পরওয়ার

সরকারের ‘পরোক্ষ সহযোগিতা’ ছাড়া দেশজুড়ে সন্ত্রাস সম্ভব নয়: গোলাম পরওয়ার

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

বিভেদ সত্ত্বেও হাসিনাকে ঠেকাতে একমত

বিএনপি-জামায়াত-এনসিপি বিভেদ সত্ত্বেও হাসিনাকে ঠেকাতে একমত

‘আওয়ামী গণহত্যাকারী দুর্বৃত্তরা যেভাবে অগ্নিসন্ত্রাস শুরু করেছে, ওদের ঘুম হারাম করে দেওয়ার বিকল্প নেই’

‘আওয়ামী গণহত্যাকারী দুর্বৃত্তরা যেভাবে অগ্নিসন্ত্রাস শুরু করেছে, ওদের ঘুম হারাম করে দেওয়ার বিকল্প নেই’

‘দুটি কারণে’ শেখ হাসিনা পাসপোর্টের আবেদন করেছেন: জামায়াত

‘দুটি কারণে’ শেখ হাসিনা পাসপোর্টের আবেদন করেছেন: জামায়াত

রাশেদ খানকে বদদোয়া দিলেন মুফতি আমির হামজা

রাশেদ খানকে বদদোয়া দিলেন মুফতি আমির হামজা

আরও পড়ুন

সরকারের ‘পরোক্ষ সহযোগিতা’ ছাড়া দেশজুড়ে সন্ত্রাস সম্ভব নয়: গোলাম পরওয়ার

সরকারের ‘পরোক্ষ সহযোগিতা’ ছাড়া দেশজুড়ে সন্ত্রাস সম্ভব নয়: গোলাম পরওয়ার

এলপিজি ও জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদ ৬৮ বিধিতে আলোচনা চায় বিরোধীদল

৬৮ বিধিতে আলোচনা চায় বিরোধীদল

‘দুটি কারণে’ শেখ হাসিনা পাসপোর্টের আবেদন করেছেন: জামায়াত

‘দুটি কারণে’ শেখ হাসিনা পাসপোর্টের আবেদন করেছেন: জামায়াত

‘আমি কি ভেসে এসেছি’ প্রতিমন্ত্রীকে আমির হামজা

‘আমি কি ভেসে এসেছি’ প্রতিমন্ত্রীকে আমির হামজা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম