Logo
Logo
×
   

Advertisement

চাকরি

রেড ক্রিসেন্টে চাকরির সুযোগ, পাওয়া যাবে যেসব সুবিধা

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ১০:৪৩ এএম

রেড ক্রিসেন্টে চাকরির সুযোগ, পাওয়া যাবে যেসব সুবিধা

Advertisement

ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস এবং রেড ক্রিসেন্ট সোসাইটিজ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি অ্যাসিস্ট্যান্ট অফিসার (ফিন্যান্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন) পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। 

গত ১১ ডিসেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২০ ডিসেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস এবং রেড ক্রিসেন্ট সোসাইটিজ

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট অফিসার (ফিন্যান্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন)

পদসংখ্যা: ০১টি 

শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তির ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: অর্থ ও প্রশাসন সম্পর্কিত কাজে দক্ষতা 

অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর 

চাকরির ধরন: চুক্তিভিত্তিক 

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 

বয়সসীমা: উল্লেখ নেই 

কর্মস্থল: কক্সবাজার

বেতন: ৬০ হাজার টাকা (মাসিক) 

অন্যান্য সুবিধা: উৎসব বোনাস, জীবন ও চিকিৎসা বিমা, প্রভিডেন্ট ফান্ড এবং গ্র্যাচুইটি, পরিবহন ভাতা, শিশু শিক্ষা ভাতা এবং প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী আরো অন্যান্য সুযোগ-সুবিধা। 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ২০ ডিসেম্বর ২০২৫

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম