নগদে চাকরির সুযোগ, সপ্তাহে ২ দিন ছুটিসহ পাবেন যেসব সুবিধা
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১২:১৩ পিএম
সংগৃহীত ছবি
|
ফলো করুন |
|
|---|---|
বাংলাদেশ ডাক বিভাগের মোবাইল ফোন ভিত্তিক ডিজিটাল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান নগদ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি সিস্টেম ইঞ্জিনিয়ার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। সোমবার, ৯ নভেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আগামী ২১ নভেম্বর পর্যন্ত আবেদন করা যাবে।
নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন।
এক নজরে নগদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
প্রতিষ্ঠানের নাম: নগদ লিমিটেড
পদের নাম: সিস্টেম ইঞ্জিনিয়ার
বিভাগ: এসওসি
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: ব্যাচেলর অব সায়েন্স (সিএসই/আইটি/ইইই/ইসিই/ইটিই)
অন্যান্য যোগ্যতা: ডেটা বিশ্লেষণ ও রিপোর্টিংয়ের জন্য মাইক্রোসফট এক্সেল ব্যবহারে দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর, তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন আগ্রহীরা।
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: উল্লেখ নেই
কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, সাপ্তাহিক ২দিন ছুটি, বিমা, মোবাইল বিল, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ২১ নভেম্বর ২০২৬

