এরিয়া সেলস ম্যানেজার নেবে স্কয়ার গ্রুপ, বয়সসীমা নেই
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ০১:২৪ পিএম
স্কয়ার গ্রুপ লোগো। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান স্কয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডে এরিয়া সেলস ম্যানেজার পদে জনবল নিয়োগ দেওয়া হবে। মডার্ন ট্রেড বিভাগে এ নিয়োগের জন্য ৮ জানুয়ারি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আগামী ১৭ জানুয়ারি ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড
বিভাগ: মডার্ন ট্রেড
পদের নাম: এরিয়া সেলস ম্যানেজার
পদসংখ্যা: নির্ধারিত নয়
বয়সসীমা: উল্লেখ নেই
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: মাইক্রোসফট অফিসে, বিশেষ করে এক্সেল এবং পাওয়ারপয়েন্টে চমৎকার দক্ষতা। মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্স।
অভিজ্ঞতা: কমপক্ষে ৫ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ: ৮ জানুয়ারি ২০২৬
আবেদন শুরুর তারিখ: ৮ জানুয়ারি ২০২৬
আবেদনের শেষ তারিখ: ১৭ জানুয়ারি ২০২৬
অফিশিয়াল ওয়েবসাইট: www.sfbl.com.bd
আবেদন করার লিংক: এখানে ক্লিক করুন।

