Logo
Logo
×

চাকরি

নিয়োগ দেবে এসিআই, আবেদন ৩৬ বছর বয়সেও

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ০১:৪৯ পিএম

নিয়োগ দেবে এসিআই, আবেদন ৩৬ বছর বয়সেও

এসিআই গ্রুপ লোগো। ছবি: সংগৃহীত

এসিআই মটরস লিমিটেডে ট্রাক্টর ও হারভেস্টার বিভাগে ‘সিনিয়র/মার্কেটিং অফিসার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: এসিআই মটরস লিমিটেড

বিভাগের নাম: ট্রাক্টর অ্যান্ড হারভেস্টার

পদের নাম: সিনিয়র/মার্কেটিং অফিসার

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক অথবা সমমান

অভিজ্ঞতা: ২ বছর। তবে অভিজ্ঞতা ছাড়াও আবেদন করতে পারবেন।

বেতন: আলোচনা সাপেক্ষে

চাকরির ধরন: ফুল টাইম

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বয়স: ২৪-৩৬ বছর

কর্মস্থল: বাংলাদেশের যে কোনো স্থান

আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন।

আবেদন শুরু:  ৮ জানুয়ারি, ২০২৬।

আবেদনের শেষ সময়: ৩১ জানুয়ারি, ২০২৬ তারিখ পর্যন্ত।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম