Logo
Logo
×

Advertisement

চাকরি

পুলিশে ১০ হাজার কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, এসএসসি পাশেই আবেদন

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৭ এএম

পুলিশে ১০ হাজার কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, এসএসসি পাশেই আবেদন

Advertisement

কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ পুলিশ। এসএসসি পাশেই এতে আবেদন করা যাবে। অনলাইনে আবেদন শুরু হবে আগামী ৫ মার্চ, চলবে ৩১ মার্চ পর্যন্ত।

এর আগে দুপুরে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সুসংহত ও পুলিশের সক্ষমতা বাড়াতে ১০ হাজার নতুন কনস্টেবল নিয়োগের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই বড় নিয়োগের তথ্য নিশ্চিত করেন।

মন্ত্রী জানান, বর্তমান পরিস্থিতিতে পুলিশের জনবল বৃদ্ধি সরকারের সর্বোচ্চ অগ্রাধিকারের তালিকায় রয়েছে। ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয়ের কাছে প্রয়োজনীয় প্রস্তাব পাঠানো হয়েছে এবং সেখান থেকে ছাড়পত্র পাওয়ার পরপরই ১০ হাজার কনস্টেবল নিয়োগের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। নিয়োগের ক্ষেত্রে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাশ নির্ধারণ করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে বলেন, ‘পুলিশের জনবল বাড়ানোর জন্য আমরা নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছি। অর্থ মন্ত্রণালয়ের ছাড়পত্র পাওয়ার পরপরই ১০ হাজার নতুন কনস্টেবল নিয়োগের আনুষ্ঠানিক প্রক্রিয়া ও বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।’ কনস্টেবল ছাড়াও পুলিশ সার্জেন্টের ১৮০টি শূন্য পদে দ্রুত নিয়োগ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশনা দেওয়া হয়েছে। স্বচ্ছতা ও যথাযথ পরীক্ষার মাধ্যমে এই নিয়োগ দেওয়া হবে। এছাড়া সাব-ইন্সপেক্টর (এসআই) এবং বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (বিপিএসসি) মাধ্যমে সহকারী পুলিশ সুপার (এএসপি) নিয়োগের বিষয়টিও বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।

নিয়োগের পাশাপাশি সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে আইনশৃঙ্খলা কমিটি পুনর্গঠনের জন্য কঠোর নির্দেশনা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রী জানান, তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও স্থানীয় প্রশাসনের মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর জোর দেওয়া হচ্ছে। আজ এ বিষয়ে একটি অফিস আদেশও জারি করা হয়েছে। স্থানীয় পর্যায়ে অপরাধ দমনে জনসম্পৃক্ততা বাড়াতে এই কমিটিগুলো কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। ট্রাফিক পুলিশের সক্ষমতা বাড়িয়ে শহরের যানজট নিরসন এবং সড়ক দুর্ঘটনা রোধেও সরকার বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে।

আবেদনের যোগ্যতা

শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে যেকোনো স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে এসএসসিবা সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ-২.৫০ পেয়ে উত্তীর্ণ হতে হবে।

বয়সসীমা: প্রার্থীর বয়স অবশ্যই ১৮ থেকে ২০ বছরের মধ্যে হতে হবে।

বৈবাহিক অবস্থা: আবেদনকারীকে আবশ্যিকভাবে অবিবাহিত হতে হবে।

শারীরিক যোগ্যতা

উচ্চতা (পুরুষ): ন্যূনতম ৫ ফুট ৬ ইঞ্চি।

উচ্চতা (মহিলা): ন্যূনতম ৫ ফুট ৪ ইঞ্চি।

ওজন: পুরুষ ও মহিলা উভয় প্রার্থীর ক্ষেত্রেই ওজন তাদের উচ্চতা ও বয়স অনুযায়ী অনুমোদিত পরিমাপের হতে হবে।

দৃষ্টিশক্তি: প্রার্থীদের চোখের দৃষ্টি অবশ্যই ৬/৬ হতে হবে।


Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আইজিপির বক্তব্যে সমর্থন জানিয়ে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতি

আইজিপির বক্তব্যে সমর্থন জানিয়ে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতি

সারা দেশে ১০ হাজারের বেশি পুলিশ কনস্টেবল নিয়োগ

সারা দেশে ১০ হাজারের বেশি পুলিশ কনস্টেবল নিয়োগ

চাঁদাবাজি বন্ধে আসছে নতুন আইন: আইজিপি

চাঁদাবাজি বন্ধে আসছে নতুন আইন: আইজিপি

পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে একযোগে বদলি পদায়ন

পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে একযোগে বদলি পদায়ন

পুলিশের উদ্দেশে আইজিপির যে বার্তা

পুলিশের উদ্দেশে আইজিপির যে বার্তা

জার্মান পর্যটকের উদ্ধার ল্যাপটপ হস্তান্তর করেছে পুলিশ

জার্মান পর্যটকের উদ্ধার ল্যাপটপ হস্তান্তর করেছে পুলিশ

আরও পড়ুন

বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরির সুযোগ

বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরির সুযোগ

সারা দেশে ১০ হাজারের বেশি পুলিশ কনস্টেবল নিয়োগ

সারা দেশে ১০ হাজারের বেশি পুলিশ কনস্টেবল নিয়োগ

চট্টগ্রাম বন্দরে ৩৯৩ জনের নিয়োগ, আবেদন শুরু ৮ নভেম্বর

চট্টগ্রাম বন্দরে ৩৯৩ জনের নিয়োগ, আবেদন শুরু ৮ নভেম্বর

কর অঞ্চল-৯ ঢাকায় ৩৮ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

কর অঞ্চল-৯ ঢাকায় ৩৮ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম