Logo
Logo
×

Advertisement

অন্যান্য

পুলিশের উদ্দেশে আইজিপির যে বার্তা

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ০৪:৫৪ পিএম

পুলিশের উদ্দেশে আইজিপির যে বার্তা

আইজিপি আলী হোসেন ফকির। ফাইল ছবি

Advertisement

মাঠ পুলিশের উদ্দেশে বাহিনীটির প্রধান (আইজিপি) আলী হোসেন ফকির বলেছেন, ‘কোনো গুজব, মিসইনফরমেশন ও ষড়যন্ত্রে কান না দিয়ে সঠিকভাবে দায়িত্ব পালন করুন। অনিচ্ছাকৃত কোনো ভুল হলে দায়মুক্তি পাবেন। কিন্তু ইচ্ছাকৃতভাবে অপেশাদার কাজে জড়িত হলে কোনো ছাড় দেওয়া হবে না। ইতঃপূর্বে যারা ষড়যন্ত্রকারীদের সঙ্গে টেলিসংলাপে অংশ নিয়েছিলেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ থেকে সবাইকে শিক্ষা নিতে হবে। এক সময় মাদকের স্পট থেকে টাকা নেওয়া হতো। টাকার বিনিময়ে আসামি ছেড়ে দেওয়া হতো। এখন এসব বন্ধ করে দেওয়া হয়েছে।’

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের ভূমিকা, বিতর্কিত ও পলাতক পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা এবং আগামী দিনের কর্মপরিকল্পনাসহ নানা বিষয় নিয়ে যুগান্তরকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে আইজিপি এসব কথা বলেন।

মঙ্গলবার সন্ধ্যায় নিজ কার্যালয়ে দেওয়া দীর্ঘ সাক্ষাৎকারে তিনি খোলামেলা কথা বলেছেন নানা স্পর্শকাতর বিষয়ে।

তথ্য পাচারকারী পুলিশ সদস্যদের উদ্দেশে কী বার্তা- জানতে চাইলে আইজিপি বলেন, যেসব পুলিশ সদস্য চাকরিতে থেকে ভেতরের তথ্য বাইরে পাচার করছে, তদন্তের মাধ্যমে তাদের আইনের আওতায় আনা হবে। এরই মধ্যে এই প্রক্রিয়া শুরু হয়েছে। অতীতে যেসব পুলিশ সদস্য দলীয় লেজুড়বৃত্তি করেছেন তারা এখন পলাতক। পলাতক পুলিশ সদস্যদের সঙ্গে কর্মরত যাদের যোগাযোগ আছে তাদের বিরুদ্ধেও যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

ষড়যন্ত্রকারী পুলিশ সদস্যদের বিষয়ে জানতে চাইলে আইজিপি বলেন, পুলিশে ষড়যন্ত্রকারীর সংখ্যা হাতেগোনা। কোনো ষড়যন্ত্রকারীই আইনের বাইরে থাকবে না। গুজব ছড়ানো হচ্ছে-ফ্যাসিবাদ আমলের ১৭ বছরে যাদের নিয়োগ হয়েছে, তাদের চাকরি থাকবে না। এ ধরনের গুজব যারা ছড়াচ্ছে তাদেরও চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জার্মান পর্যটকের উদ্ধার ল্যাপটপ হস্তান্তর করেছে পুলিশ

জার্মান পর্যটকের উদ্ধার ল্যাপটপ হস্তান্তর করেছে পুলিশ

পুলিশে তিন ক্যাটাগরিতে ইন্সপেক্টর পদে পদোন্নতি, তালিকা দেখুন

পুলিশে তিন ক্যাটাগরিতে ইন্সপেক্টর পদে পদোন্নতি, তালিকা দেখুন

পুলিশে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু কবে, কারা পারবেন

পুলিশে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু কবে, কারা পারবেন

বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা

বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা

৭২ শিক্ষানবিশ এএসপিকে বিভিন্ন জেলা-ইউনিটে পদায়ন

৭২ শিক্ষানবিশ এএসপিকে বিভিন্ন জেলা-ইউনিটে পদায়ন

একযোগে ১১ পুলিশ কর্মকর্তাকে ঢাকার বাইরে বদলি

একযোগে ১১ পুলিশ কর্মকর্তাকে ঢাকার বাইরে বদলি

আরও পড়ুন

মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা

মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা

পুলিশের উদ্দেশে আইজিপির যে বার্তা

পুলিশের উদ্দেশে আইজিপির যে বার্তা

ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১১৮১

ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১১৮১

এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে লাগবে যেসব কাগজপত্র

এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে লাগবে যেসব কাগজপত্র

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম