স্কয়ার গ্রুপে চাকরির সুযোগ, কর্মস্থল গাজীপুর
Advertisement
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ এএম
|
ফলো করুন |
|
|---|---|
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি। প্রতিষ্ঠানটি অ্যাসোসিয়েট সায়েন্টিস্ট পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আগামী ২৭ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন চলবে।
নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন।
এক নজরে স্কয়ার গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
প্রতিষ্ঠানের নাম: স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি
পদের নাম: অ্যাসোসিয়েট সায়েন্টিস্ট
বিভাগ: ফর্মুলেশন ডেভেলপমেন্ট, আরঅ্যান্ডডি
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: ফার্মেসীতে স্নাতক (বি.ফার্ম) ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: স্টেরাইল বা ইনজেক্টেবল পণ্য সংক্রান্ত অভিজ্ঞতাকে অগ্রাধিকার দেওয়া হবে। এমএস-অফিস পরিচালনায় ভালো দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর
কর্মস্থল: গাজীপুর (কালিয়াকৈর)
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ২৭ সেপ্টেম্বর ২০২৬

