Logo
Logo
×
   

Advertisement

চাকরি

সিনিয়র ম্যানেজার পদে নিয়োগ দেবে ভিভো

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২ এএম

সিনিয়র ম্যানেজার পদে নিয়োগ দেবে ভিভো

ছবি: সংগৃহীত

Advertisement

ভিভো বাংলাদেশ (প্রধান কার্যালয়) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির প্রোডাক্ট ইঞ্জিনিয়ারিং বিভাগ জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। বুধবার, ২৩ সেপ্টেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন চলবে আগামী ১০ অক্টোবর পর্যন্ত। 

নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। 

এক নজরে ভিভো নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

প্রতিষ্ঠানের নাম: ভিভো বাংলাদেশ (প্রধান কার্যালয়)

পদের নাম: সিনিয়র ম্যানেজার

বিভাগ: প্রোডাক্ট ইঞ্জিনিয়ারিং

পদসংখ্যা: ০১টি

শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: মোবাইল ফোন বা ইলেকট্রনিক্স উৎপাদন খাতে দক্ষতা

অভিজ্ঞতা: ৮ থেকে ১৫ বছর

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: ২৫ থেকে ৪০ বছর

কর্মস্থল: নারায়ণগঞ্জ (রূপগঞ্জ)

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: ভ্রমণ ভাতা, চিকিৎসা ভাতা, মোবাইল বিল, সপ্তাহে ২ দিন ছুটি, ওভারটাইম ভাতা, বিমা, গ্র্যাচুইটি, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস, থাকার সুবিধা।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন

আবেদনের শেষ সময়: ১০ অক্টোবর ২০২৬ 

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম