Logo
Logo
×

Advertisement

চাকরি

অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৯৫ পদে নিয়োগ, আবেদন শুরু ২৯ অক্টোবর

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ০১:১২ পিএম

অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৯৫ পদে নিয়োগ, আবেদন শুরু ২৯ অক্টোবর

ছবি: সংগৃহীত

Advertisement

অর্থ মন্ত্রণালয়ের অধীন জাতীয় সঞ্চয় অধিদপ্তরে আট ধরনের পদে ৯৫ জনকে নিয়োগ দেওয়া হবে। রাজস্ব খাতভুক্ত এসব পদে অস্থায়ী ভিত্তিতে সরাসরি জনবল নিয়োগের জন্য বাংলাদেশের নাগরিকদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে। আবেদন শুরু হবে ২৯ অক্টোবর, চলবে ২৬ নভেম্বর পর্যন্ত।

প্রতিষ্ঠানের নাম: জাতীয় সঞ্চয় অধিদপ্তর

পদসংখ্যা: ৮ পদে মোট ৯৫ জন

চাকরির ধরন: অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগ

আবেদন শুরুর সময়: ২৯ অক্টোবর ২০২৬, সকাল ১০টা

আবেদনের শেষ সময়: ২৬ নভেম্বর ২০২৬, বিকেল ৪টা

কোন পদে কত নিয়োগ

১. হিসাবরক্ষক

পদসংখ্যা: ৯টি

বেতন স্কেল: ২৪,০০০–৫৮,০০০ টাকা (গ্রেড-১৩)

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিষয়ে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক ডিগ্রি।

২. সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ৯টি

বেতন স্কেল: ২৪,০০০–৫৮,০০০ টাকা (গ্রেড-১৩)

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় প্রতি মিনিটে ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ এবং সাঁটলিপিতে বাংলায় ৫০ ও ইংরেজিতে ৮০ শব্দের গতি থাকতে হবে।

৩. উচ্চমান সহকারী

পদসংখ্যা: ৯টি

বেতন স্কেল: ২৩,৫০০–৫৬,৮০০ টাকা (গ্রেড-১৪)

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি।

৪. সাঁট মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ৯টি

বেতন স্কেল: ২৩,৫০০–৫৬,৮০০ টাকা (গ্রেড-১৪)

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় প্রতি মিনিটে ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ এবং সাঁটলিপিতে বাংলায় ৪৫ ও ইংরেজিতে ৭০ শব্দের গতি থাকতে হবে।

৫. গাড়িচালক

পদসংখ্যা: ৮টি

বেতন স্কেল: ২২,৮০০–৫৫,২০০ টাকা (গ্রেড-১৫)

যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি বিআরটিএর ইস্যু করা বৈধ হালকা বা ভারী যানবাহন চালানোর লাইসেন্স এবং চালনায় দক্ষতা থাকতে হবে।

৬. অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদসংখ্যা: ৮টি

বেতন স্কেল: ২১,৯০০–৫২,৯০০ টাকা (গ্রেড-১৬)

যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় ও ইংরেজিতে প্রতি মিনিটে ২০ শব্দ লেখার গতি থাকতে হবে।

৭. ডাটা এন্ট্রি অপারেটর

পদসংখ্যা: ৫টি

বেতন স্কেল: ২১,৯০০–৫২,৯০০ টাকা (গ্রেড-১৬)

যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় ও ইংরেজিতে প্রতি মিনিটে ২০ শব্দ লেখার গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে নির্ধারিত দক্ষতা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

৮. অফিস সহায়ক

পদসংখ্যা: ৩৩টি

বেতন স্কেল: ২০,০০০–৪৮,৪০০ টাকা (গ্রেড-২০)

যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে অন্তত এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

বয়সসীমা ও আবেদন ফি

২০২৬ সালের ১ অক্টোবর তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।

আবেদন ফি:

১ থেকে ৭ নম্বর পদের জন্য ১১২ টাকা।

৮ নম্বর পদের জন্য ৫৬ টাকা।

বিজ্ঞপ্তিতে উল্লেখিত অনগ্রসর নাগরিকদের জন্য আবেদন ফি ৫৬ টাকা।

আবেদন করবেন যেভাবে

আগ্রহী প্রার্থীদের জাতীয় সঞ্চয় অধিদপ্তরের আবেদন ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে।

আবেদনের সময় রঙিন ছবি ৩০০×৩০০ পিক্সেল এবং স্বাক্ষর ৩০০×৮০ পিক্সেল মাপে আপলোড করতে হবে। ছবির সর্বোচ্চ আকার ১০০ কিলোবাইট এবং স্বাক্ষরের সর্বোচ্চ আকার ৬০ কিলোবাইট।

আবেদনের শেষ তারিখ: ২৬ নভেম্বর ২০২৬, বিকেল ৪টা।

বিস্তারিত তথ্য ও বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হোটেল সোনারগাঁওয়ে চাকরি, আবেদন শেষ ১০ নভেম্বর

হোটেল সোনারগাঁওয়ে চাকরি, আবেদন শেষ ১০ নভেম্বর

চট্টগ্রাম বন্দরে ৩৯৩ জনের নিয়োগ, আবেদন শুরু ৮ নভেম্বর

চট্টগ্রাম বন্দরে ৩৯৩ জনের নিয়োগ, আবেদন শুরু ৮ নভেম্বর

কর অঞ্চল-৯ ঢাকায় ৩৮ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

কর অঞ্চল-৯ ঢাকায় ৩৮ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

স্নাতক পাসেই এনসিসি ব্যাংকে চাকরি, নেই বয়সসীমা

স্নাতক পাসেই এনসিসি ব্যাংকে চাকরি, নেই বয়সসীমা

চাকরি হারাতে যাচ্ছেন মাইক্রোসফটের ৬০ হাজার কর্মী

চাকরি হারাতে যাচ্ছেন মাইক্রোসফটের ৬০ হাজার কর্মী

জনবল নেবে ওয়ালটন, কর্মস্থল ঢাকা

জনবল নেবে ওয়ালটন, কর্মস্থল ঢাকা

আরও পড়ুন

অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৯৫ পদে নিয়োগ, আবেদন শুরু ২৯ অক্টোবর

অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৯৫ পদে নিয়োগ, আবেদন শুরু ২৯ অক্টোবর

হোটেল সোনারগাঁওয়ে চাকরি, আবেদন শেষ ১০ নভেম্বর

হোটেল সোনারগাঁওয়ে চাকরি, আবেদন শেষ ১০ নভেম্বর

মেঘনা গ্রুপে চাকরির সুযোগ

মেঘনা গ্রুপে চাকরির সুযোগ

বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরির সুযোগ

বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরির সুযোগ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম