কর কমিশন কার্যালয়ে ৬০ পদে চাকরি
Advertisement
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ০৯:৫৫ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
কর কমিশনারের কার্যালয়ে ১৩ থেকে ২০তম গ্রেডের ৭ ক্যাটাগরির পদে ৬০ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা যোগ্যতা থাকা সাপেক্ষে আবেদন করতে পারবেন। শুধু ঢাকা জেলার স্থায়ী বাসিন্দারা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম ও সংখ্যা
কম্পিউটার অপারেটর: ১টি;
২. ব্যক্তিগত সহকারী: ৩টি ;
৩. প্রধান সহকারী: ৯টি;
৪. উচ্চমান সহকারী: ১০টি;
৫. সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর: ১২টি;
৬. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক: ১২টি;
৭. অফিস সহায়ক: ১৩টি।
শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও বেতন স্কেল
১. কম্পিউটার অপারেটর
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে।
বেতন স্কেল: ২৪,০০০-৫৮,০০০ টাকা।
২. ব্যক্তিগত সহকারী
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক বা সমমানের ডিগ্রি। সাঁটলিপির গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৮০ ও বাংলায় ৫০ শব্দ। কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ ও বাংলায় ২৫ শব্দ।
বেতন স্কেল: ২৪,০০০-৫৮,০০০ টাকা।
৩. প্রধান সহকারী
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ ও বাংলায় ২৫ শব্দ।
বেতন স্কেল: ২৪,০০০-৫৮,০০০ টাকা।
৪. উচ্চমান সহকারী
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ ও বাংলায় ২৫ শব্দ।
বেতন স্কেল: ২৩,৫০০-৫৬,৮০০ টাকা।
৫. সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক বা সমমানের ডিগ্রি। সাঁটলিপির গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ ও বাংলায় ৪৫ শব্দ। কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ ও বাংলায় ২৫ শব্দ।
বেতন স্কেল: ২৩,৫০০-৫৬,৮০০ টাকা।
৬. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২০ ও বাংলায় ২০ শব্দ।
বেতন স্কেল: ২১,৯০০-৫২,৯০০ টাকা।
৭. অফিস সহায়ক
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন স্কেল: ২০,০০০-৪৮,৪০০ টাকা।
বয়সসীমা: ১৮ থেকে ৩২ বছর
আবেদন ফি
- * ১ থেকে ৬ নম্বর পদের আবেদন ফি ১১২ টাকা;
- * ৭ নম্বর পদের আবেদন ফি ৫৬ টাকা;
- * ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের সব পদে ফি ৫৬ টাকা।
আবেদন করতে এখানে ক্লিক করুন
আবেদনের শেষ সময়: ২১ নভেম্বর ২০২৬, বিকেল ৪টা।
