অফিসার পদে জনবল নেবে আড়ং, নেই বয়সসীমা
Advertisement
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ০৯:৪৯ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
পোশাক প্রস্তুতকারক ও বিপণন প্রতিষ্ঠান আড়ং ড্রাফটিং বিভাগ অ্যাসোসিয়েট অফিসার পদে জনবল নেবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা যোগ্যতা থাকা সাপেক্ষে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমাসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
পদের নাম: অ্যাসোসিয়েট অফিসার
বিভাগ: ড্রাফটিং
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি (গ্রাফিক্স ডিজাইনে হলে অগ্রাধিকার দেওয়া হবে)
অন্যান্য যোগ্যতা: গ্রাফিক ডিজাইন, অ্যাডোবি ক্রিয়েটিভ স্যুট, অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং ফটোশপে দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ১ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: উল্লেখ নেই
কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখে অনলাইনে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ০৮ নভেম্বর ২০২৬
