এসএসসি পাশেই প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ১৩ থেকে ২০তম গ্রেডে চাকরির সুযোগ
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৫:১৯ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
প্রতিরক্ষা মন্ত্রণালয়ে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত তিন ক্যাটাগরির পদে মোট ১০ জনকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। এ লক্ষ্যে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করেছে কর্তৃপক্ষ।
গত রোববার (৮ নভেম্বর) প্রতিরক্ষা মন্ত্রণালয়ের শাখা ডি-১১ (প্রশাসন) থেকে এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
প্রতিষ্ঠানের নাম: প্রতিরক্ষা মন্ত্রণালয়।
- আবেদন শুরু: ১২ নভেম্বর ২০২৬, সকাল ১০টা।
- আবেদনের শেষ সময়: ৩ ডিসেম্বর ২০২৬, বিকেল ৫টা।
পদ, সংখ্যা ও বেতন স্কেল:
১. সাঁট-মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর: ৩ জন। ১৩তম গ্রেড। বেতন ২৪,০০০ থেকে ৫৮,০০০ টাকা।
২. অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক: ২ জন। ১৬তম গ্রেড। বেতন ২১,৯০০ থেকে ৫২,৯০০ টাকা।
৩. অফিস সহায়ক: ৫ জন। ২০তম গ্রেড। বেতন ২০,০০০ থেকে ৪৮,৪০০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা:
সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে আবেদন করতে হলে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে।
অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে।
অফিস সহায়ক পদে আবেদনের জন্য এসএসসি বা সমমান পাশ হলেই চলবে।
বয়সসীমা: আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
আবেদনের পদ্ধতি: আগ্রহী প্রার্থীদের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে।
আবেদন ফি: টেলিটকের সার্ভিস চার্জসহ প্রথম ও দ্বিতীয় পদের জন্য আবেদন ফি ১১২ টাকা এবং তৃতীয় পদের জন্য ৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে সব পদের জন্য আবেদন ফি ৫৬ টাকা।
