২৭৩ জনবল নিয়োগ দেবে ব্যানবেইস, আবেদন করতে পারবেন জেএসসি পাস প্রার্থীরাও
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০৯:৩০ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোতে (ব্যানবেইস) ১৪টি ক্যাটাগরিতে মোট ২৭৩ জনবল নিয়োগ দেওয়া হবে। এ নিয়োগে জেএসসি পাস প্রার্থীরাও আবেদনের সুযোগ পাবেন। আগ্রহী প্রার্থীদের সরাসরি অথবা ডাকযোগে আবেদনপত্র জমা দিতে হবে।
সোমবার (৯ নভেম্বর) ব্যানবেইসের পরিচালক মোহাম্মদ মশিউর রহমানের স্বাক্ষরিত এক নিয়োগ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ব্যানবেইসের ঢাকা প্রধান কার্যালয়ে ১০টি পদে ২৩ জন এবং দেশের ১২৫টি উপজেলা আইসিটি ট্রেনিং অ্যান্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশনে (ইউআইটিআরসিই) চারটি ক্যাটাগরিতে ২৫০ জন নিয়োগ দেওয়া হবে।
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস), শিক্ষা মন্ত্রণালয়।
মোট পদসংখ্যা: ২৭৩টি।
আবেদনের শেষ সময়: ২৬ নভেম্বর ২০২৬, বিকেল ৪টা।
পদ ও যোগ্যতার বিবরণ
ব্যানবেইসের ঢাকা কার্যালয়
প্রধান কার্যালয়ে ১০টি ক্যাটাগরিতে মোট ২৩ জন নিয়োগ দেওয়া হবে। পদগুলো হলো—
১. ইলেকট্রিশিয়ান: ২ জন। মাসিক সেবামূল্য ২০ হাজার ২১২ টাকা। এসএসসি বা সমমান পাস হতে হবে। ইলেকট্রিক্যাল বিষয়ে সার্টিফিকেট, ডিপ্লোমা অথবা লাইসেন্সসহ সংশ্লিষ্ট কাজে অন্তত এক বছরের অভিজ্ঞতা প্রয়োজন।
২. এসি মেকানিক: ১ জন। মাসিক সেবামূল্য ২০ হাজার ২১২ টাকা। এসএসসি বা সমমান পাসের পাশাপাশি এসি সার্ভিসিংয়ের প্রশিক্ষণ বা সনদ এবং সংশ্লিষ্ট কাজে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
৩. সার্ভার টেকনিশিয়ান: ১ জন। মাসিক সেবামূল্য ২০ হাজার ২১২ টাকা। এসএসসি বা সমমান পাস এবং কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা থাকতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট কাজে এক বছরের অভিজ্ঞতা প্রয়োজন।
৪. ড্রাইভার: ২ জন। মাসিক সেবামূল্য ১৯ হাজার ৬৩৬ টাকা। এসএসসি বা সমমান পাসের পাশাপাশি হালকা বা মাঝারি যানবাহন চালানোর বৈধ লাইসেন্স এবং পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
৫. লিফটম্যান: ১ জন। মাসিক সেবামূল্য ১৮ হাজার ১৮০ টাকা। এসএসসি বা সমমান পাস এবং সংশ্লিষ্ট কাজে অন্তত এক বছরের অভিজ্ঞতা প্রয়োজন।
৬. ডেসপাচ রাইডার: ১ জন। মাসিক সেবামূল্য ১৮ হাজার ১৮০ টাকা। এসএসসি বা সমমান পাস হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
৭. মেসেঞ্জার: ২ জন। মাসিক সেবামূল্য ১৮ হাজার ১৮০ টাকা। এসএসসি বা সমমান পাস এবং সংশ্লিষ্ট কাজে এক বছরের অভিজ্ঞতা প্রয়োজন।
৮. নিরাপত্তাপ্রহরী: ৪ জন। মাসিক সেবামূল্য ১৮ হাজার ১৮০ টাকা। জেএসসি বা সমমান পাস হতে হবে। শারীরিক সক্ষমতার পাশাপাশি সংশ্লিষ্ট কাজে অন্তত এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
৯. পরিচ্ছন্নতাকর্মী: ৮ জন। মাসিক সেবামূল্য ১৮ হাজার ১৮০ টাকা। জেএসসি বা সমমান পাসের পাশাপাশি স্বাস্থ্য ও পরিচ্ছন্নতাবিষয়ক প্রশিক্ষণ এবং সংশ্লিষ্ট কাজে এক বছরের অভিজ্ঞতা প্রয়োজন।
১০. ফরাস: ১ জন। মাসিক সেবামূল্য ১৮ হাজার ১৮০ টাকা। জেএসসি বা সমমান পাস হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
উপজেলা ইউআইটিআরসিইতে নিয়োগ
দেশের ১২৫টি উপজেলা আইসিটি ট্রেনিং অ্যান্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশনে (ইউআইটিআরসিই) চারটি ক্যাটাগরিতে ২৫০ জন নেওয়া হবে।
১. নিরাপত্তাপ্রহরী: ১২৩ জন। মাসিক সেবামূল্য ১৬ হাজার ৬৭৩ টাকা। জেএসসি বা সমমান পাস এবং শারীরিকভাবে সক্ষম হতে হবে। সংশ্লিষ্ট কাজে অন্তত এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
২. নিরাপত্তাপ্রহরী (সিটি করপোরেশন/পৌরসভা এলাকায়): ২ জন। মাসিক সেবামূল্য ১১ হাজার ১৭৫ টাকা। জেএসসি বা সমমান পাস, শারীরিক সক্ষমতা এবং সংশ্লিষ্ট কাজে এক বছরের অভিজ্ঞতা প্রয়োজন।
৩. পরিচ্ছন্নতাকর্মী: ১২৩ জন। মাসিক সেবামূল্য ১৬ হাজার ৬৭৩ টাকা। জেএসসি বা সমমান পাসের পাশাপাশি স্বাস্থ্য ও পরিচ্ছন্নতাবিষয়ক প্রশিক্ষণ এবং সংশ্লিষ্ট কাজে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
৪. পরিচ্ছন্নতাকর্মী (সিটি করপোরেশন/পৌরসভা এলাকায়): ২ জন। মাসিক সেবামূল্য ১৭ হাজার ১৭৫ টাকা। জেএসসি বা সমমান পাস হতে হবে। এ ছাড়া স্বাস্থ্য ও পরিচ্ছন্নতাবিষয়ক প্রশিক্ষণ এবং সংশ্লিষ্ট কাজে অন্তত এক বছরের অভিজ্ঞতা প্রয়োজন।
বয়সসীমা
আবেদনকারীদের বয়স ১৮ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে।
যেভাবে আবেদন করবেন
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত আবেদনপত্র পূরণ করে মহাপরিচালক, বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস), ১ জহির রায়হান সড়ক (পলাশী-নীলক্ষেত), ঢাকা-১২০৫ ঠিকানায় পাঠাতে হবে।
আবেদনপত্র সরাসরি জমা দেওয়া যাবে অথবা ডাকযোগে পাঠানো যাবে। তবে ২৬ নভেম্বর ২০২৬ বিকেল ৪টার মধ্যে আবেদনপত্র সংশ্লিষ্ট দপ্তরে পৌঁছাতে হবে। নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না।
নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য, শর্তাবলি এবং আবেদনপত্রের নমুনা ব্যানবেইসের প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে পাওয়া যাবে।
