|
ফলো করুন |
|
|---|---|
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিকাশ লিমিটেড। প্রতিষ্ঠানটি জেনারেল ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ১২ নভেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আগামী ২৩ নভেম্বর পর্যন্ত আবেদন করা যাবে।
নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন।
এক নজরে বিকাশে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
প্রতিষ্ঠানের নাম: বিকাশ লিমিটেড
পদের নাম: জেনারেল ম্যানেজার
বিভাগ: সেক্রেটারিয়াল অ্যান্ড কর্পোরেট গভর্নেন্স
পদসংখ্যা: ০১টি
শিক্ষাগত যোগ্যতা: আইন বিষয়ে ন্যূনতম স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি (এলএল.বি./এলএল.এম.)
অন্যান্য যোগ্যতা: কোম্পানি সেক্রেটারি সংক্রান্ত কার্যপদ্ধতি, বিধিবদ্ধ পরিপালন, করপোরেট গভর্ন্যান্স এবং বোর্ড প্রশাসনের বিষয়ে ভালো জ্ঞান। খসড়া প্রণয়ন, নথিপত্র তৈরি, গবেষণা এবং উপস্থাপনায় দক্ষতা।
অভিজ্ঞতা: ১৩ থেকে ১৫ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: ৩০ থেকে ৩৫ বছর
কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ২৩ নভেম্বর ২০২৬

-6af7f2aa5641a.jpg)