ট্রান্সকম গ্রুপে নিয়োগ, পাবেন প্রভিডেন্ট ফান্ড-গ্র্যাচুইটি সুবিধা
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ১২:৪৯ পিএম
সংগৃহীত ছবি
|
ফলো করুন |
|
|---|---|
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ট্রান্সকম গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ট্রান্সকম ইলেকট্রনিক্স লিমিটেড। প্রতিষ্ঠানটির সাপ্লাই চেইন বিভাগ অফিসার/সিনিয়র অফিসার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। সোমবার, ১৬ নভেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত।
নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন।
এক নজরে ট্রান্সকম গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
প্রতিষ্ঠানের নাম: ট্রান্সকম ইলেকট্রনিক্স লিমিটেড
পদের নাম: অফিসার/সিনিয়র অফিসার
বিভাগ: সাপ্লাই চেইন
পদসংখ্যা: ০১টি
শিক্ষাগত যোগ্যতা: আইপিই/এমই/ইইই-তে বিএসসি ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: এমএস এক্সেলে ভালো দক্ষতা থাকতে হবে।
অভিজ্ঞতা: কমপক্ষে ২ থেকে ৪ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: উল্লেখ নেই
কর্মস্থল: ঢাকা (বনানী)
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, চিকিৎসা ভাতা, মুনাফার অংশ, গ্র্যাচুইটি, বিমা, মোবাইল বিল, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ৩০ নভেম্বর ২০২৬

