বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)।
|
ফলো করুন |
|
|---|---|
বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনে (বিপিসি) ১৪ ক্যাটাগরির স্থায়ী পদে ১৯ জনবল নিয়োগ দেওয়া হবে। এ নিয়োগে উপব্যবস্থাপক, সহকারী ব্যবস্থাপক, প্রোগ্রামার, সহকারী প্রোগ্রামার, কনিষ্ঠ কর্মকর্তা, উপসহকারী প্রকৌশলী এবং অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদ রয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিপিসির সচিব স্বাক্ষরিত নিয়োগ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)।
মোট শূন্য পদ: ১৯টি।
আবেদন শুরু: ১৯ নভেম্বর ২০২৬, সকাল ৯টা।
আবেদন শেষ: ১৯ ডিসেম্বর ২০২৬, বিকাল ৫টা।
পদ ও যোগ্যতার বিবরণ:
১. উপব্যবস্থাপক (সাধারণ কর্মশাখা); পদসংখ্যা: ১টি।
গ্রেড: ৬; বেতন স্কেল: ৭১,০০০–১,৩৪,০০০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতাসহ দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি অথবা ১০ বছরের অভিজ্ঞতাসহ দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি।
বয়স: অনূর্ধ্ব ৩৩ বছর।
২. উপব্যবস্থাপক (পরিকল্পনা ও উন্নয়ন); পদসংখ্যা: ১টি।
গ্রেড: ৬; বেতন স্কেল: ৭১,০০০–১,৩৪,০০০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা: অর্থনীতি বা পরিসংখ্যানে দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি অথবা রসায়ন, যন্ত্র বা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি।
বয়স: অনূর্ধ্ব ৩৩ বছর।
৩. উপব্যবস্থাপক (হিসাব); পদসংখ্যা: ১টি।
গ্রেড: ৬; বেতন স্কেল: ৭১,০০০–১,৩৪,০০০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতাসহ ইন্টারমিডিয়েট সিএ/থার্ড পার্ট আইসিএ ডিগ্রি অথবা ১০ বছরের অভিজ্ঞতাসহ বাণিজ্য বিষয়ে স্নাতক ডিগ্রি।
বয়স: অনূর্ধ্ব ৩৫ বছর।
৪. প্রোগ্রামার (আইটি); পদসংখ্যা: ১টি।
গ্রেড: ৬; বেতন স্কেল: ৭১,০০০–১,৩৪,০০০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি।
অভিজ্ঞতা: সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত বা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে সিনিয়র কম্পিউটার অপারেটর, সহকারী প্রোগ্রামার অথবা সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী হিসেবে অন্তত ৪ বছরের চাকরির অভিজ্ঞতা।
বয়স: অনূর্ধ্ব ৩৫ বছর।
৫. সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য ও অপারেশন্স); পদসংখ্যা: ১টি।
গ্রেড: ৯; বেতন স্কেল: ৪৪,০০০–১,০৫,৯০০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতাসহ দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি। প্রকৌশল (রসায়ন, যন্ত্র, তড়িৎ বা সিভিল) ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বয়স: অনূর্ধ্ব ৩২ বছর।
৬. সহকারী ব্যবস্থাপক (অর্থ); পদসংখ্যা: ১টি।
গ্রেড: ৯; বেতন স্কেল: ৪৪,০০০–১,০৫,৯০০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতাসহ বাণিজ্য বিষয়ে দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি।
বয়স: অনূর্ধ্ব ৩২ বছর।
৭. সহকারী ব্যবস্থাপক (হিসাব); পদসংখ্যা: ১টি।
গ্রেড: ৯; বেতন স্কেল: ৪৪,০০০–১,০৫,৯০০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতাসহ বাণিজ্য বিষয়ে দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি।
বয়স: অনূর্ধ্ব ৩২ বছর।
৮. সহকারী ব্যবস্থাপক (প্রশাসন); পদসংখ্যা: ১টি।
গ্রেড: ৯; বেতন স্কেল: ৪৪,০০০–১,০৫,৯০০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে ৩ বছরের অভিজ্ঞতাসহ দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি। সংশ্লিষ্ট শাখায় অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।
বয়স: অনূর্ধ্ব ৩২ বছর।
৯. সহকারী ব্যবস্থাপক (বণ্টন ও বিপণন); পদসংখ্যা: ১টি।
গ্রেড: ৯; বেতন স্কেল: ৪৪,০০০–১,০৫,৯০০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে ৩ বছরের অভিজ্ঞতাসহ দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি।
বয়স: অনূর্ধ্ব ৩২ বছর।
১০. সহকারী প্রোগ্রামার (আইটি); পদসংখ্যা: ১টি।
গ্রেড: ৯; বেতন স্কেল: ৪৪,০০০–১,০৫,৯০০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।
বয়স: অনূর্ধ্ব ৩২ বছর।
১১. কনিষ্ঠ কর্মকর্তা (প্রশাসন); পদসংখ্যা: ১টি।
গ্রেড: ১০; বেতন স্কেল: ৩২,০০০–৭৭,৩০০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা: দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি। সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
বয়স: অনূর্ধ্ব ৩২ বছর।
১২. উপসহকারী প্রকৌশলী (পরিকল্পনা ও উন্নয়ন); পদসংখ্যা: ১টি।
গ্রেড: ১০; বেতন স্কেল: ৩২,০০০–৭৭,৩০০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা: ডিপ্লোমা ডিগ্রিধারী প্রকৌশলী হতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
১৩. উপসহকারী প্রকৌশলী (সাধারণ কর্মশাখা); পদসংখ্যা: ১টি।
গ্রেড: ১০; বেতন স্কেল: ৩২,০০০–৭৭,৩০০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা: ডিপ্লোমা ডিগ্রিধারী প্রকৌশলী হতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
১৪. অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক; পদসংখ্যা: ৩৮টি।
গ্রেড: ১৬; বেতন স্কেল: ২১,৯০০–৫২,৯০০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস হতে হবে। বাংলা টাইপিংয়ে প্রতি মিনিটে ২০ শব্দ এবং ইংরেজি টাইপিংয়ে প্রতি মিনিটে ৩০ শব্দের গতি থাকতে হবে।
বয়সসীমা: পদভেদে সর্বোচ্চ বয়স ৩২, ৩৩ ও ৩৫ বছর।
বেতন ও সুযোগ-সুবিধা: নিয়োগপ্রাপ্তরা সংশ্লিষ্ট পদের নির্ধারিত জাতীয় বেতন স্কেল অনুযায়ী বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের বিপিসির নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে।
আবেদন ফি: টেলিটকের সার্ভিস চার্জসহ ১ থেকে ১৩ নম্বর পদের জন্য পরীক্ষার ফি ২২৩ টাকা, ১৪ নম্বর পদের জন্য পরীক্ষার ফি ১১২ টাকা।
আবেদনপত্র জমা দেওয়ার পর ইউজার আইডি ব্যবহার করে টেলিটক প্রিপেইড নম্বর থেকে দুটি এসএমএসের মাধ্যমে ফি পরিশোধ করতে হবে। আবেদন জমা দেওয়ার পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে ফি দেওয়া যাবে।
বিস্তারিত বিজ্ঞপ্তি এখানে দেখুন।

-6afe9c52c3ebc.jpg)