Logo
Logo
×

Advertisement

আইন-বিচার

রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় পেছাল

Advertisement

Icon

বাসস

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৬, ১১:৫৮ এএম

রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় পেছাল

প্রতীকী ছবি

Advertisement

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৮ ফেব্রুয়ারি নতুন দিন ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের পূর্বনির্ধারিত দিন ধার্য ছিল। তবে মামলার তদন্ত সংস্থা সিআইডি প্রতিবেদন দাখিল করতে না পারায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম প্রতিবেদন দাখিলের জন্য নতুন এই দিন নির্ধারণ করেন।

২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে জালিয়াতি করে সুইফট কোডের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার চুরি করা হয়। পরে ওই অর্থ ফিলিপাইনে পাঠিয়ে দেওয়া হয়। সংশ্লিষ্টদের ধারণা, দেশের অভ্যন্তরের কোনো একটি চক্রের সহায়তায় হ্যাকার গ্রুপ রিজার্ভের এই অর্থ পাচার করেছে।

রিজার্ভ চুরির ওই ঘটনায় ২০১৬ সালের ১৫ মার্চ মতিঝিল থানায় একটি মামলা দায়ের করা হয়। বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্টের উপ-পরিচালক জোবায়ের বিন হুদা বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে এই মামলা করেন। মানি লন্ডারিং প্রতিরোধ আইন-২০১২ (সংশোধনী ২০১৫), তথ্য ও প্রযুক্তি আইন-২০০৬ এবং দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলাটি করা হয়। বর্তমানে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) মামলাটি তদন্ত করছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

৯৮ বারের মতো পেছাল রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন জমার তারিখ

৯৮ বারের মতো পেছাল রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন জমার তারিখ

রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৯৭ বার পেছাল

রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৯৭ বার পেছাল

রিজার্ভ চুরি: ৯৬ বারের মতো পেছাল তদন্ত প্রতিবেদন জমার তারিখ

রিজার্ভ চুরি: ৯৬ বারের মতো পেছাল তদন্ত প্রতিবেদন জমার তারিখ

রিজার্ভ চুরি মামলার খসড়া চার্জশিট নিয়ে প্রকাশিত তথ্য সিআইডির নয়: বিজ্ঞপ্তি

রিজার্ভ চুরি মামলার খসড়া চার্জশিট নিয়ে প্রকাশিত তথ্য সিআইডির নয়: বিজ্ঞপ্তি

নজরুল বিশ্ববিদ্যালয়ে আলমারি ভেঙে চুরি, নিরাপত্তা নিয়ে শঙ্কিত শিক্ষার্থীরা

নজরুল বিশ্ববিদ্যালয়ে আলমারি ভেঙে চুরি, নিরাপত্তা নিয়ে শঙ্কিত শিক্ষার্থীরা

রিজার্ভ চুরির অভিযোগপত্রে ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠান

খসড়া চার্জশিট অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে রিজার্ভ চুরির অভিযোগপত্রে ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠান

আরও পড়ুন

জুলাইয়ে কুষ্টিয়ায় ৬ হত্যা পলাতক হানিফের মৃত্যুদণ্ড

পলাতক হানিফের মৃত্যুদণ্ড

মানবতাবিরোধী অপরাধে আ.লীগের ৩ নেতার আমৃত্যু কারাদণ্ড

মানবতাবিরোধী অপরাধে আ.লীগের ৩ নেতার আমৃত্যু কারাদণ্ড

প্রাথমিকে ভর্তি পরীক্ষা বন্ধ, প্লে-নার্সারি-কেজি নিষিদ্ধের দাবিতে আইনি নোটিশ

প্রাথমিকে ভর্তি পরীক্ষা বন্ধ, প্লে-নার্সারি-কেজি নিষিদ্ধের দাবিতে আইনি নোটিশ

সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন ফের নামঞ্জুর

সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন ফের নামঞ্জুর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম