Logo
Logo
×
   

Advertisement

আইন-বিচার

আরও দুই মামলায় হাইকোর্টে জামিন পেলেন আইভী

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ১২:২৫ পিএম

আরও দুই মামলায় হাইকোর্টে জামিন পেলেন আইভী

সেলিনা হায়াৎ আইভী। ছবি: সংগৃহীত

Advertisement

জুলাই হত্যাকাণ্ডের সিদ্ধিরগঞ্জ থানায় করা দুই মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিচারপতি কে এম জাহিদ সরোয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ তাকে জামিন দেন। তার আরও ৫ মামলায় হাইকোর্টের দেওয়া জামিনের বিষয়ে আগামী রোববার আদেশ দেবেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ।

গত বছরের ৯ মে ভোর ৩টার দিকে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার চুনকা কুটির থেকে আইভীকে গ্রেফতার করা হয়। এরপর বিভিন্ন মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। পরে তাকে পাঁচ মামলায় জামিন দেন হাইকোর্ট। এরপর আপিল বিভাগে তা স্থগিত হয়ে যায়। পরে ১৮ নভেম্বর তাকে আরও পাঁচ মামলায় গ্রেফতার দেখানো হয়। এরপর ২৬ ফেব্রুয়ারি সেই সব মামলায় জামিন দেওয়া হয়। পরে রাষ্ট্রপক্ষের আবেদনে সেগুলো স্থগিত হয়ে যায়।

এ অবস্থায় সিদ্ধিরগঞ্জ থানায় ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর ও ২০২৫ সালের ৩০ জুন করা দুটি (হত্যার অভিয়োগ) মামলায় আইভীকে গ্রেফতার দেখাতে সংশ্লিষ্ট থানা–পুলিশ আবেদন করে। একটি মামলায় ২ মার্চ ও অপর মামলায় ১২ এপ্রিল গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম