Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

শুধু ক্রিম নয়, ত্বক উজ্জ্বলতা ফিরবে যেসব খাবার খেলে

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৭ এএম

শুধু ক্রিম নয়, ত্বক উজ্জ্বলতা ফিরবে যেসব খাবার খেলে

Advertisement

আপনার ত্বক ভালো রাখতে ও জেল্লা বাড়াতে নিয়মিত টকদই, গাজর, বাদাম, কলা, ওমেগা-৩ সমৃদ্ধ মাছ, এবং ভিটামিন সি সমৃদ্ধ ফল কমলা ও লেবু খান। সেই সঙ্গে অ্যান্টি-অক্সিডেন্টযুক্ত বেরি ও সবুজ শাকসবজি এবং ত্বকের জন্য প্রয়োজনীয় ভিটামিন এ, সি, ডি, ও ই আছে এমন খাবার তালিকায় রাখুন। 

কারণ আপনার সারাদিন ব্যস্ততার মধ্যে নিজের দিকে তাকানোর সময় খুব একটা নেই। সংসার আর অফিসে বিভিন্ন দায়িত্ব পালন করতে গিয়ে একটুও সময় পান না। এমন পরিস্থিতিতে আপনার রূপচর্চার সময় কোথায়? তাই প্রয়োজন সহজ পদ্ধতি। 

এ বিষয়ে ডার্মাটোলজিস্ট ও হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জন ডা. শৈল গুপ্ত বলেছেন, ত্বকের নানা সমস্যার জন্য শারীরিক বিভিন্ন কারণ দায়ী। তাই ফেসপ্যাক মেখে সেই সমস্যা মেটানো সব সময় সম্ভব হয় না। বরং আপনার যদি কোনো পুষ্টির অভাবে ত্বক নষ্ট হওয়ার কারণ হয়ে থাকে, তবে খাওয়া-দাওয়ার অভ্যাসে পরিবর্তন আনা উচিত। তবেই ত্বকের স্বাস্থ্য ফেরানো সম্ভব।

ত্বকে দ্রুত জেল্লা ফেরাতে মুখে না মেখে যেসব খাবার কিংবা পানীয় খেয়ে এ সমস্যার সমাধান করতে পারেন, তার একটি তালিকা দিয়েছেন সার্জন ডা. শৈল গুপ্ত। আপনি ত্বকের জেল্লা ফেরাতে পারেন। চলুন জেনে নেওয়া যাক, কোন খাবার নিয়মিত খেলে ত্বক ভালো থাকবে। এবং স্বাভাবিক উজ্জ্বলতা ফিরবে।

শুরুতেই পানি পান করুন। কারণ পানি ত্বকের ঔজ্জ্বল্য বজায় থাকে এবং ত্বক আর্দ্র থাকে। তাই ত্বকের জেল্লা ফিরে পেতে সবার আগে পানি পানের মাত্রায় নজর দিতে হবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান করলে ত্বক নরম থাকবে এবং আর্দ্রতাও হারাবে না।

এ ছাড়া প্রতিদিন ডিম খান। কারণ ডিমে থাকা প্রোটিন, বায়োটিন ও ভিটামিন ‘ডি’ ত্বকের স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে। আবার কাঠবাদাম, আখরোট ও সূর্যমুখী বীজে ভিটামিন ‘ই’ ও জিঙ্ক থাকে। এই পুষ্টিগুণ ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। সেই সঙ্গে ত্বকের যে স্বাভাবিক পুনর্গঠন প্রক্রিয়া, তাও সক্রিয় রাখে।

আর পারলে প্রতিদিন টমেটো খান। কারণ টমেটোতে লাইকোপিন নামের একটি জোরালো অ্যান্টি-অক্সিডেন্ট থাকে, যা ত্বককে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা করতে সাহায্য করে। সেই সঙ্গে যদি সম্ভব হয় নিয়মিত দই খান। কারণ দইয়ে রয়েছে জিঙ্ক, ভিটামিন বি১, বি১২, ল্যাক্টিক অ্যাসিড, যা ত্বককে প্রদাহ থেকে বাঁচায়, পুষ্টি জোগায় এবং মৃত কোষ দূর করে। এ ছাড়াও দইয়ে থাকা প্রোবায়োটিক অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে। যা সুস্থ ও উজ্জ্বল ত্বকের জন্য জরুরি

এ ছাড়া মিষ্টি আলুও খেতে পারেন। কারণ মিষ্টি আলুতে আছে বিটা-ক্যারোটিন নামের অ্যান্টি-অক্সিডেন্ট, যা শরীরে যাওয়ার পর ভিটামিন এ-তে বদলে যায়। আর ভিটামিন 'এ' ত্বকের কোষের বৃদ্ধি ও পুনর্গঠনে সহায়তা করে, যার ফলে ত্বক সুস্থ ও ঝলমলে উজ্জ্বল হয়।

Advertisement

Advertisement

আরও পড়ুন

যে কারণে কমতে পারে পুরুষের শুক্রাণুর মান, যা বাড়ায় বন্ধ্যত্বের ঝুঁকিও

যে কারণে কমতে পারে পুরুষের শুক্রাণুর মান, যা বাড়ায় বন্ধ্যত্বের ঝুঁকিও

সুখী দাম্পত্যের জন্য স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান কত হওয়া উচিত?

সুখী দাম্পত্যের জন্য স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান কত হওয়া উচিত?

ওমেগা-৩ সাপ্লিমেন্ট কি সময়ের আগে শিশুর জন্ম হওয়ার ঝুঁকি কমাতে পারে?

ওমেগা-৩ সাপ্লিমেন্ট কি সময়ের আগে শিশুর জন্ম হওয়ার ঝুঁকি কমাতে পারে?

ওভারিয়ান সিস্ট কেন হয়, যেসব লক্ষণে সতর্ক হবেন নারীরা

ওভারিয়ান সিস্ট কেন হয়, যেসব লক্ষণে সতর্ক হবেন নারীরা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম