Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

ওভারিয়ান সিস্ট কেন হয়, যেসব লক্ষণে সতর্ক হবেন নারীরা

Advertisement

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ পিএম

ওভারিয়ান সিস্ট কেন হয়, যেসব লক্ষণে সতর্ক হবেন নারীরা

আজকাল তরুণীদের মধ্যে ডিম্বাশয়ে সিস্ট বা ওভারিয়ান সিস্টের সমস্যা দেখা যাচ্ছে।

Advertisement

একবিংশ শতাব্দীতে নারীদের, বিশেষ করে তরুণীদের মধ্যে ডিম্বাশয়ে সিস্ট বা ওভারিয়ান সিস্টের সমস্যা দেখা যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে, সিস্ট ও টিউমার এক বিষয় নয়। টিউমার সাধারণত ভালো বা ম্যালিগন্যান্ট—দুই ধরনের হতে পারে। ম্যালিগন্যান্ট টিউমার ক্যানসার সৃষ্টি করতে পারে। অন্যদিকে, ওভারিয়ান সিস্ট হলো ডিম্বাশয়ের ভেতরে বা ওপরের দিকে তৈরি হওয়া তরলপূর্ণ থলির মতো গঠন। বিভিন্ন কারণে ডিম্বাশয়ে এ ধরনের সিস্ট তৈরি হতে পারে। 

বিশেষজ্ঞদের মতে, হরমোনের ভারসাম্যহীনতা, অনিয়মিত মাসিক এবং অল্প বয়সে মাসিক শুরু হওয়ার মতো বিষয়গুলোর সঙ্গে কিছু ধরনের সিস্টের সম্পর্ক রয়েছে। তবে সিস্টের ধরন ও এর পেছনের কারণ অনুযায়ী ঝুঁকি ভিন্ন হতে পারে। তাই দেরিতে বিয়ে, অনিয়মিত যৌনজীবন কিংবা দেরিতে সন্তান নেওয়াকে ওভারিয়ান সিস্টের সরাসরি কারণ হিসেবে বিবেচনা করার আগে চিকিৎসাবিজ্ঞানের নির্ভরযোগ্য তথ্য যাচাই করা জরুরি।

কেন হয় এই সিস্ট?

চিকিৎসকরা বলেন, ওভারিতে সিস্ট তৈরি হওয়ার অন্যতম কারণ ইস্ট্রজেন হরমোনের ভারসাম্য নষ্ট হয়ে যাওয়া। ইস্ট্রজেন হরমোনের পরিমাণ বেড়ে গেলে ওভিউলেশন অনিয়মিত হয়। আর এর থেকেই ওভারিতে সিস্ট তৈরি হয়। তাই সিস্টকে রুখতে হলে শরীরে ইস্ট্রোজেন ব্যালান্সের দিকে নজর রাখার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।    

প্রাথমিকভাবে কোন কোন উপসর্গ দেখা যায়?

  • অযথা পেট ফুলে উঠলে
  • মলত্যাগের সময় যন্ত্রণা হলে
  • পিরিয়ডের সময় ও আগে অসহ্য যন্ত্রণা হলে
  • ইন্টারকোর্সের সময় যন্ত্রণা
  • থাইয়ে যন্ত্রণা হলে
  • বমি বমি ভাব দেখা দিলে

মোকাবিলা করবেন কী ভাবে?

সঠিক ডায়েট

বিশেষজ্ঞদের মতে, অস্বাস্থ্যকর ডায়েট এবং অনিয়মিত লাইফস্টাইল বাদ দিয়ে দিন রোজকার জীবন থেকে। ডায়েটে রাখুন ফল, সবুজ শাক-সবজি বা গোটা শস্য।

ওজন নিয়ন্ত্রণ

অতিরিক্ত ওজনের কারণেও এই সমস্যায় আক্রান্ত হতে পারেন মহিলারা। তাই বিশেষজ্ঞরা বলেন, মেদ ঝরিয়ে ফেলুন এবং বিএমআই ২৫-এর নীচে নিয়ে যান। তাহলেই সিস্টের সমস্যা কাটানো যেতে পারে কিছুটা।

সাপ্লিমেন্ট

বিশেষজ্ঞরা বলেন, ডায়েট ও মেদ ঝারনোর পাশাপাশি কিছু ভিটামিন বা সাপ্লিমেন্টস ইস্ট্রোজেন হরমোনের ব্যালান্স ঠিক রাখতে সাহায্য করে। যার মধ্যে ভিটামিন ই, ফ্লাক্সসিড অয়েল, ম্যাগনেসিয়াম, ভিটামিন বি অন্যতম।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

যে কারণে কমতে পারে পুরুষের শুক্রাণুর মান, যা বাড়ায় বন্ধ্যত্বের ঝুঁকিও

যে কারণে কমতে পারে পুরুষের শুক্রাণুর মান, যা বাড়ায় বন্ধ্যত্বের ঝুঁকিও

অ্যান্টিবায়োটিক সেবনের সময় চিনি খেলে বাড়তে পারে অন্ত্রের ক্ষতি: গবেষণা

অ্যান্টিবায়োটিক সেবনের সময় চিনি খেলে বাড়তে পারে অন্ত্রের ক্ষতি: গবেষণা

বার্ধক্যের গতি কমাতে যে অভ্যাসের ওপর জোর বিজ্ঞানীদের

গবেষণা বার্ধক্যের গতি কমাতে যে অভ্যাসের ওপর জোর বিজ্ঞানীদের

বিয়ের আগে বর-কনের যে পরীক্ষা বাঁচিয়ে দেবে ভবিষ্যৎ পরিবার

বিয়ের আগে বর-কনের যে পরীক্ষা বাঁচিয়ে দেবে ভবিষ্যৎ পরিবার

হাঁটলে পায়ে ব্যথা, আরাম পেতে যা করবেন

হাঁটলে পায়ে ব্যথা, আরাম পেতে যা করবেন

সারা বছর ম্যাগনেসিয়াম সাপ্লিমেন্ট খাওয়া কি জরুরি?

সারা বছর ম্যাগনেসিয়াম সাপ্লিমেন্ট খাওয়া কি জরুরি?

আরও পড়ুন

যে কারণে কমতে পারে পুরুষের শুক্রাণুর মান, যা বাড়ায় বন্ধ্যত্বের ঝুঁকিও

যে কারণে কমতে পারে পুরুষের শুক্রাণুর মান, যা বাড়ায় বন্ধ্যত্বের ঝুঁকিও

সুখী দাম্পত্যের জন্য স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান কত হওয়া উচিত?

সুখী দাম্পত্যের জন্য স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান কত হওয়া উচিত?

ওমেগা-৩ সাপ্লিমেন্ট কি সময়ের আগে শিশুর জন্ম হওয়ার ঝুঁকি কমাতে পারে?

ওমেগা-৩ সাপ্লিমেন্ট কি সময়ের আগে শিশুর জন্ম হওয়ার ঝুঁকি কমাতে পারে?

ওভারিয়ান সিস্ট কেন হয়, যেসব লক্ষণে সতর্ক হবেন নারীরা

ওভারিয়ান সিস্ট কেন হয়, যেসব লক্ষণে সতর্ক হবেন নারীরা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম