Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

হাত-পা সব সময় ঠান্ডা হয়ে থাকার কারণ কী

Advertisement

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৫, ০১:১৫ পিএম

হাত-পা সব সময় ঠান্ডা হয়ে থাকার কারণ কী

Advertisement

শীতকালে হাত-পা ঠান্ডা লাগা সাধারণ ঘটনা হলেও কখনো কখনো এটি শারীরিক সমস্যার ইঙ্গিতও হতে পারে। সাধারণত শরীর গুরুত্বপূর্ণ অঙ্গ যেমন মস্তিষ্ক ও হৃদপিণ্ডকে উষ্ণ রাখার জন্য হাত-পার দিকে রক্তপ্রবাহ কমিয়ে দেয়। এটি স্বাভাবিক এবং সাময়িক। তবে ঘরের উষ্ণতা বা মোজা–কম্বলের পরেও হাত-পা ঠান্ডা থাকলে সতর্ক হওয়া উচিত।

হাত-পা সবসময় ঠান্ডা থাকার কিছু সাধারণ কারণ হলো:

রেইনড’স ফেনোমেনন: ঠান্ডা বা মানসিক চাপের কারণে হাত-পায়ের রক্তনালি সংকুচিত হওয়া।

রক্ত সঞ্চালনের সমস্যা ও ধমনি রোগ: ধমনির সংকোচন বা পেরিফেরাল আর্টারি ডিজিজে রক্তপ্রবাহ কমে যায়।

হাইপোথাইরয়েডিজম: থাইরয়েড কম কাজ করলে শরীর কম তাপ উৎপন্ন করে।

রক্তস্বল্পতা ও পুষ্টির ঘাটতি: আয়রন বা ভিটামিন বি-১২ কম থাকলে হাত-পা ঠান্ডা ও দুর্বলতা দেখা দেয়।

ডায়াবেটিস: দীর্ঘদিন ধরে ডায়াবেটিস থাকলে স্নায়ু ও রক্তনালি ক্ষতিগ্রস্ত হয়।

মানসিক চাপ ও উদ্বেগ: স্ট্রেসে রক্তনালি সংকুচিত হয়ে যায়।

হাত-পা গরম রাখতে করণীয়:

  • ভালোভাবে হাত-পা ঢেকে রাখা
  • নিয়মিত হাঁটা বা হালকা ব্যায়াম
  • ধূমপান এড়িয়ে চলা
  • মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখা
  • পুষ্টিকর খাবার গ্রহণ করা
  • প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া

চিকিৎসকের কাছে যাওয়া উচিত যখন:

  • হাত-পা'র রং পরিবর্তিত হয়
  • অবশ ভাব বা ব্যথা থাকে
  • ক্ষত সহজে না সারে
  • অতিরিক্ত ক্লান্তি বা ওজনের অস্বাভাবিক পরিবর্তন দেখা দেয়

শুধু শীতকালের প্রাকৃতিক প্রতিক্রিয়া নয়, হাত-পা সবসময় ঠান্ডা থাকা কখনও কখনও রেইনড’স, রক্তস্বল্পতা, থাইরয়েড বা ডায়াবেটিসের মতো সমস্যার প্রাথমিক লক্ষণ হতে পারে। তাই শরীরের সংকেত বুঝে সঠিক যত্ন ও প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

সূত্র: এনডিটিভি

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শীতের আগে গিজার চালু করার প্রস্তুতি, দুর্ঘটনা এড়াতে সতর্ক হোন

শীতের আগে গিজার চালু করার প্রস্তুতি, দুর্ঘটনা এড়াতে সতর্ক হোন

শীতের আগে গিজার পরীক্ষা জরুরি? যেসব বিষয়ে সতর্ক থাকবেন

শীতের আগে গিজার পরীক্ষা জরুরি? যেসব বিষয়ে সতর্ক থাকবেন

শীত আসার আগে এই ৬ প্রস্তুতি রাখুন

শীত আসার আগে এই ৬ প্রস্তুতি রাখুন

দরজায় কড়া নাড়ছে শীত, গিজার চালু করার আগেই যা করা জরুরি

দরজায় কড়া নাড়ছে শীত, গিজার চালু করার আগেই যা করা জরুরি

শীত আসার আগে সুস্থ থাকতে ৭ নিয়ম মানুন

শীত আসার আগে সুস্থ থাকতে ৭ নিয়ম মানুন

শীত আসার সময় জানাল আবহাওয়া অফিস

শীত আসার সময় জানাল আবহাওয়া অফিস

আরও পড়ুন

১৪ বছর বয়সেই বুর্জ খলিফায় অফিস! কে এই ‘নেক্সট ইলন মাস্ক’?

১৪ বছর বয়সেই বুর্জ খলিফায় অফিস! কে এই ‘নেক্সট ইলন মাস্ক’?

রাতে ঘুম আসে না? অনিদ্রার পেছনে রয়েছে যেসব কারণ

রাতে ঘুম আসে না? অনিদ্রার পেছনে রয়েছে যেসব কারণ

মাথাব্যথা হলে যেসব কাজ এড়িয়ে চলবেন

মাথাব্যথা হলে যেসব কাজ এড়িয়ে চলবেন

নিয়মিত যে খাবার খেলে ঘুম হবে গভীর ও আরামদায়ক

নিয়মিত যে খাবার খেলে ঘুম হবে গভীর ও আরামদায়ক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম