Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

মুড়িমাখায় জিলাপির মিশ্রণ, স্বাস্থ্যের জন্য কি ভালো?

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪১ পিএম

মুড়িমাখায় জিলাপির মিশ্রণ, স্বাস্থ্যের জন্য কি ভালো?

ইফতারির মুড়ি মাখাতে কয়েক টুকরো জিলাপি মেশানো হবে কি না- এ নিয়ে প্রতিবছরই জমে ওঠে তর্ক।

Advertisement

পবিত্র রমজানে সারাদিন পানাহান থেকে বিরত থাকার পর ইফতারির টেবিলে দশ রকমের পদ দেখা যায়। হরেক রকম এসব পদে ঘরোয়া খাবারের পাশাপাশি বাইরে থেকে কিনে আনা নানা পদও থাকে। তবে, বাঙালির ইফতারের টেবিলে যে পদ হরহোমেশাই দেখা যায়, তা হলো মুড়ি মাখা।  ছোলা, পেঁয়াজু, বেগুনি, আলুর চপ, কাঁচা মরিচ, শসা ও সরিষার তেলে মাখানো ঝুরঝুরে মুড়ি যেন এক ঐতিহ্যের নাম। এর সঙ্গে কয়েক টুকরো জিলাপি মেশানো হবে কি না—এ নিয়েই প্রতিবছর জমে ওঠে তর্ক। কারও কাছে এটি অসাধারণ স্বাদ, কারও কাছে একেবারেই বেমানান। 

এসবেব বাইরে মুড়িতে জিলাপির মিশ্রণ স্বাস্থের জন্য ভালো না ঝুঁকিপূর্ণ, সে ক্ষেত্রেও থাকতে হবে সচেতন। 

মুড়ি বাংলার বহু পুরোনো ও সহজপাচ্য খাদ্য। অন্যদিকে জিলাপির ইতিহাস মোগল আমল পর্যন্ত বিস্তৃত। পুরান ঢাকার চকবাজারের ইফতার সংস্কৃতিতে মুড়ি-জিলাপির মিশ্রণ বেশ জনপ্রিয় বলে অনেকে মনে করেন। সারাদিন রোজা রাখার পর মচমচে মুড়ি আর রসালো জিলাপির স্বাদ অনেকের ক্লান্তি দূর করে।

পুষ্টিগত দিক থেকে দেখলে, জিলাপিতে থাকা চিনি দ্রুত গ্লুকোজে পরিণত হয়ে শরীরে তাৎক্ষণিক শক্তি জোগায়। মুড়িও কার্বোহাইড্রেটসমৃদ্ধ, যা শক্তির জোগান দেয়। অল্প পরিমাণে খেলে এটি মন ভালো করতেও সহায়ক হতে পারে।

তবে মুড়ি-জিলাপি মাখাতে সতর্কতাও জরুরি। জিলাপি উচ্চ ক্যালরিযুক্ত এবং বেশি চিনি রক্তে শর্করার মাত্রা দ্রুত বাড়ায়। মুড়ির সঙ্গে জিলাপি খেলে গ্লাইসেমিক লোড আরও বেড়ে যেতে পারে। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ বা হৃদরোগের ঝুঁকি যাদের আছে, তাদের জন্য এটি সমস্যার কারণ হতে পারে। নিয়মিত অতিরিক্ত খেলে ওজন বৃদ্ধির ঝুঁকিও বাড়ে।

মুড়িতে জিলাপি মেশানো খাওয়া না-খাওয়ার প্রশ্নটি মূলত ব্যক্তিগত পছন্দের। তবে সুস্থ থাকতে চাইলে পরিমিতি বজায় রাখাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

খাবারের টেবিলে ছোট্ট একটি পরিবর্তন, বাঁচাতে পারে লাখ লাখ মানুষের প্রাণ!

খাবারের টেবিলে ছোট্ট একটি পরিবর্তন, বাঁচাতে পারে লাখ লাখ মানুষের প্রাণ!

হাতের ব্যথার যেসব লক্ষণ এড়িয়ে গেলেই বিপদ

হাতের ব্যথার যেসব লক্ষণ এড়িয়ে গেলেই বিপদ

রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক

রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক

রমজান আসার আগেই গড়ে তুলুন এই ৮ স্বাস্থ্যকর অভ্যাস

রমজান আসার আগেই গড়ে তুলুন এই ৮ স্বাস্থ্যকর অভ্যাস

বিষাক্ত বাতাস যেভাবে অকালেই কেড়ে নিচ্ছে স্মৃতিশক্তি, কাদের ঝুঁকি সবচেয়ে বেশি?

বিষাক্ত বাতাস যেভাবে অকালেই কেড়ে নিচ্ছে স্মৃতিশক্তি, কাদের ঝুঁকি সবচেয়ে বেশি?

অন্তঃসত্ত্বা নারীদের জন্য বড় দুঃসংবাদ

অন্তঃসত্ত্বা নারীদের জন্য বড় দুঃসংবাদ

আরও পড়ুন

শীতে ঠাণ্ডা-কাশি থেকে মুক্তি পেতে খাবেন যেসব শাকসবজি

শীতে ঠাণ্ডা-কাশি থেকে মুক্তি পেতে খাবেন যেসব শাকসবজি

নিয়মিত কফি পান করলে কমতে পারে ডিমেনশিয়ার ঝুঁকি, বলছে গবেষণা

নিয়মিত কফি পান করলে কমতে পারে ডিমেনশিয়ার ঝুঁকি, বলছে গবেষণা

খাবারের টেবিলে ছোট্ট একটি পরিবর্তন, বাঁচাতে পারে লাখ লাখ মানুষের প্রাণ!

খাবারের টেবিলে ছোট্ট একটি পরিবর্তন, বাঁচাতে পারে লাখ লাখ মানুষের প্রাণ!

জমির মালিকানা যাচাইয়ে যে কাগজগুলোর পার্থক্য জানা জরুরি

জমির মালিকানা যাচাইয়ে যে কাগজগুলোর পার্থক্য জানা জরুরি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম