Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

চোখের দৃষ্টি হারাতে পারেন যেসব ভুলের কারণে

Advertisement

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ০৫ মে ২০২৬, ১০:২৯ এএম

চোখের দৃষ্টি হারাতে পারেন যেসব ভুলের কারণে

Advertisement

গোসলের সময় কনট্যাক্ট লেন্স পরে থাকা অনেকের কাছেই তেমন গুরুত্বের বিষয় মনে না হলেও, এটি মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে—এমনই এক সতর্কবার্তা দিয়েছেন ২০ বছর বয়সী মার্কিন তরুণী গ্রেস জামিসন।

ছুটি কাটাতে তিনি ডোমিনিকান রিপাবলিকে গিয়েছিলেন। সেখানে একদিন গোসল করার সময় কনট্যাক্ট লেন্স না খুলেই পানি ব্যবহার করেন। এই সামান্য অসতর্কতার ফলেই তার চোখে ‘অ্যাকান্থামিবা’ নামের এক ধরনের জীবাণু সংক্রমণ ঘটে। দেশে ফেরার কয়েক সপ্তাহ পর উপসর্গ দেখা দিলেও শুরুতে রোগটি সঠিকভাবে ধরা পড়েনি।

প্রথমে একজন চক্ষু বিশেষজ্ঞ ভুল নির্ণয় করে তাকে স্টেরয়েড ড্রপ দেন, যা সংক্রমণ কমানোর বদলে আরও বাড়িয়ে তোলে। মাত্র এক সপ্তাহের মধ্যে ‘অ্যাকান্থামিবা কেরাটাইটিস’ নামে এই গুরুতর সংক্রমণের কারণে তিনি সম্পূর্ণ দৃষ্টিশক্তি হারান। প্রায় দুই মাস তিনি অন্ধ অবস্থায় ছিলেন। পরে সঠিক চিকিৎসা শুরু হলে কিছুটা উন্নতি হয়, তবে এখনো তিনি পুরোপুরি সুস্থ নন।

চিকিৎসার পর কিছুটা দৃষ্টি ফিরে এলেও তার ডান চোখ এখনো অন্ধ। বাম চোখেও স্থায়ী দাগের কারণে স্বাভাবিকভাবে দেখতে পারেন না, শুধু আলো অনুভব করতে পারেন। ভবিষ্যতে তার অস্ত্রোপচার প্রয়োজন হতে পারে।

এই ভয়াবহ অভিজ্ঞতার কথা তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে সবাইকে সতর্ক করছেন। তার পরামর্শ—কনট্যাক্ট লেন্স পরে কখনোই পানির সংস্পর্শে যাওয়া উচিত নয়, কারণ এতে চোখের মারাত্মক ক্ষতি হতে পারে।

বিশেষজ্ঞদের মতে, কনট্যাক্ট লেন্স ব্যবহারকারীদের কিছু নিয়ম অবশ্যই মানতে হবে। যেমন—গোসল বা সাঁতারের সময় লেন্স না পরা, শুধুমাত্র নির্ধারিত লেন্স সলিউশন ব্যবহার করা, নিয়মিত সলিউশন পরিবর্তন করা, লেন্স ধরার আগে হাত পরিষ্কার রাখা এবং লেন্স পরে না ঘুমানো। এছাড়া চোখে কোনো সমস্যা দেখা দিলে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

সূত্র: এনডিটিভি 

Advertisement

Advertisement

আরও পড়ুন

‘টু-ডু লিস্ট’ বানালেই মনে হয় কাজ শেষ, কেন এমন হয়?

‘টু-ডু লিস্ট’ বানালেই মনে হয় কাজ শেষ, কেন এমন হয়?

সাড়ে ৫ কোটি টাকার বিলাসবহুল ঘড়ি ‘শ্রীরামচন্দ্র’; কী আছে এতে?

সাড়ে ৫ কোটি টাকার বিলাসবহুল ঘড়ি ‘শ্রীরামচন্দ্র’; কী আছে এতে?

কোন রক্তের গ্রুপে কম বয়সে স্ট্রোকের ঝুঁকি বেশি?

কোন রক্তের গ্রুপে কম বয়সে স্ট্রোকের ঝুঁকি বেশি?

শিশুর খাবারে প্রোটিনের ঘাটতি? যে ৫ লক্ষণ দেখলে সতর্ক হবেন

শিশুর খাবারে প্রোটিনের ঘাটতি? যে ৫ লক্ষণ দেখলে সতর্ক হবেন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম