Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

কম তেলে রান্না করার কৌশল জেনে নিন

Advertisement

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ২০ মে ২০২৬, ১০:৩০ এএম

কম তেলে রান্না করার কৌশল জেনে নিন

Advertisement

সুস্থ জীবনযাপনের জন্য খাবারে তেলের পরিমাণ কমানো জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অতিরিক্ত তেলযুক্ত খাবার ডায়াবেটিস, ফ্যাটি লিভার, স্থূলতা ও হৃদরোগের ঝুঁকি বাড়াতে পারে। তাই রান্নায় কম তেল ব্যবহারের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা।

ভারতীয় চিকিৎসক ডা. আশিস মিত্র জানান, বাঙালিদের রান্নার জন্য সরিষার তেল সবচেয়ে উপযোগী। তার মতে, অল্প তেল ও কম আঁচে মাছ-মাংস রান্না করলে খাবারের পুষ্টিগুণ অক্ষুণ্ন থাকে।

তিনি আরও বলেন, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল উচ্চ তাপে রান্নার জন্য খুব একটা উপযুক্ত নয়, কারণ এতে তেলের গুণাগুণ নষ্ট হয়ে যেতে পারে। তাই এই তেল সালাদ, ঝালমুড়ি বা হালকা রান্নায় ব্যবহার করাই ভালো।

এ ছাড়া মাঝেমধ্যে পরোটা বা পুরি খেতে চাইলে তেলের বদলে অল্প পরিমাণ ঘি ব্যবহার করার পরামর্শও দেন তিনি।

কম তেলে রান্না করতে কয়েকটি সহজ পদ্ধতি অনুসরণ করা যেতে পারে। যেমন, ভাপে রান্না করলে তেলের প্রয়োজন হয় না এবং খাবারের পুষ্টিগুণ বজায় থাকে। একইভাবে ডুবো তেলে ভাজার পরিবর্তে গ্রিল বা রোস্ট করে রান্না করলে খাবার স্বাস্থ্যকর হয়।

নন-স্টিক প্যান ব্যবহার করলেও কম তেলে রান্না করা সহজ হয়। আবার রান্নার আগে দই ও মসলা মাখিয়ে রাখলে খাবার নরম হয় এবং অতিরিক্ত তেলের প্রয়োজন পড়ে না।

এ ছাড়া সেদ্ধ, স্টু বা স্যুপজাতীয় খাবার খাওয়ার অভ্যাস গড়ে তুললে তেলের ব্যবহার কমানো সম্ভব। প্রেশার কুকারেও দ্রুত ও কম তেলে রান্না করা যায়, যা স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসে সহায়ক।

Advertisement

Advertisement

আরও পড়ুন

‘বেটার অপশন’ পেয়ে কাছের মানুষের সঙ্গে সম্পর্কচ্ছেদ, কেমন হয় এই মানুষগুলোর মানসিকতা?

‘বেটার অপশন’ পেয়ে কাছের মানুষের সঙ্গে সম্পর্কচ্ছেদ, কেমন হয় এই মানুষগুলোর মানসিকতা?

সকালে ঘুম থেকে উঠেই পিঠে ব্যথা? জেনে নিন ৭ কারণ

সকালে ঘুম থেকে উঠেই পিঠে ব্যথা? জেনে নিন ৭ কারণ

বিয়ের কথা শুনলে অনেকেই ভয় পান, কারণ কী?

বিয়ের কথা শুনলে অনেকেই ভয় পান, কারণ কী?

‘বিয়ে’ শব্দটা শুনলে অবিবাহিতদের মনে আনন্দের অনুভূতি হয় কেন?

‘বিয়ে’ শব্দটা শুনলে অবিবাহিতদের মনে আনন্দের অনুভূতি হয় কেন?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম