Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

সকালে ঘুম থেকে উঠেই পিঠে ব্যথা? জেনে নিন ৭ কারণ

Advertisement

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০৯:৪৭ পিএম

সকালে ঘুম থেকে উঠেই পিঠে ব্যথা? জেনে নিন ৭ কারণ

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মেরুদণ্ডের হাড়ের মাঝখানে থাকা ডিস্কে ক্ষয় হতে পারে।

Advertisement

সারাদিনের ক্লান্তি দূর করতে রাতে ঘুমাতে যান অনেকেই। কিন্তু সকালে ঘুম থেকে ওঠার পর যদি পিঠের নিচের অংশে ব্যথা বা শক্তভাব অনুভূত হয়, তাহলে দিনের শুরুতেই অস্বস্তিতে পড়তে হয়। অনেকে বিষয়টিকে ঘুমানোর ভুল ভঙ্গির কারণে হচ্ছে বলে মনে করে এড়িয়ে যান। তবে নিয়মিত এমন সমস্যা দেখা দিলে এর পেছনের কারণ খুঁজে দেখা প্রয়োজন।

স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট মেডিকেল নিউজ টুডে-এর এক প্রতিবেদনে সকালে পিঠে ব্যথা হওয়ার সাতটি সম্ভাব্য কারণ, ব্যথা কমানোর উপায় এবং কখন চিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরি, তা তুলে ধরা হয়েছে।

সকালে পিঠে ব্যথা হওয়ার ৭টি সম্ভাব্য কারণ

১. মেরুদণ্ডের ডিস্কের ক্ষয়

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মেরুদণ্ডের হাড়ের মাঝখানে থাকা ডিস্কে ক্ষয় হতে পারে। এর ফলে আশপাশের স্নায়ুর ওপর চাপ পড়লে পিঠ বা কোমরে ব্যথা, শক্তভাব এবং নড়াচড়ায় অসুবিধা দেখা দিতে পারে। সকালে ব্যথা বেশি অনুভূত হওয়ার পাশাপাশি দীর্ঘক্ষণ বসে থাকা, ঝুঁকে কাজ করা কিংবা ভারী জিনিস তোলার সময়ও ব্যথা বাড়তে পারে।

২. ফাইব্রোমায়ালজিয়া

ফাইব্রোমায়ালজিয়া একটি দীর্ঘমেয়াদি শারীরিক সমস্যা, যার কারণে শরীরের বিভিন্ন অংশে ব্যথা ও স্পর্শকাতরতা দেখা দেয়। এ সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের সকালে পিঠে ব্যথা ও শরীর শক্ত হয়ে থাকার পাশাপাশি অতিরিক্ত ক্লান্তি, ঘুমের সমস্যা, মাথাব্যথা এবং মনোযোগ ধরে রাখতে অসুবিধা হতে পারে।

৩. অতিরিক্ত ব্যায়াম বা শারীরিক পরিশ্রম

দীর্ঘ সময় ব্যায়াম করা, ভারী জিনিস তোলা কিংবা খেলাধুলার সময় পেশিতে অতিরিক্ত চাপ পড়লে পরদিন সকালে পিঠে ব্যথা হতে পারে। এ ধরনের সমস্যা এড়াতে ব্যায়ামের আগে ওয়ার্মআপ করা এবং শেষে কুলডাউন করা উপকারী। শরীরের সামর্থ্য অনুযায়ী ব্যায়াম করাও গুরুত্বপূর্ণ।     

৪. ভুলভাবে বিছানা থেকে ওঠা

ঘুম থেকে উঠেই দ্রুত উঠে বসা কিংবা কোমর অতিরিক্ত বাঁকিয়ে বিছানা ছাড়ার কারণে পিঠের পেশিতে চাপ পড়তে পারে। তাই ঘুম ভাঙার পর ধীরে পাশ ফিরে বসুন। এরপর বিছানার কিনারায় কয়েক সেকেন্ড অপেক্ষা করে পা মেঝেতে রেখে ধীরে দাঁড়ান। এতে হঠাৎ পেশিতে চাপ পড়ার ঝুঁকি কমতে পারে।

৫. ঘুমানোর ভুল ভঙ্গি

ঘুমানোর সময় শরীরের অবস্থান ঠিক না থাকলে মেরুদণ্ড, কোমর ও ঘাড়ের ওপর অতিরিক্ত চাপ পড়তে পারে। ফলে সকালে ঘুম থেকে ওঠার পর পিঠে ব্যথা বা শক্তভাব অনুভূত হতে পারে। চিত হয়ে ঘুমালে হাঁটুর নিচে এবং কাত হয়ে ঘুমালে দুই হাঁটুর মাঝে বালিশ রাখতে পারেন। এতে মেরুদণ্ডের স্বাভাবিক অবস্থান বজায় রাখতে সহায়তা হতে পারে।

৬. শরীরের সঙ্গে মানানসই নয় এমন তোশক

অতিরিক্ত নরম, দেবে যাওয়া কিংবা শরীরকে যথেষ্ট সমর্থন দিতে পারে না—এমন তোশকে ঘুমালে পিঠে ব্যথা হতে পারে। এ কারণে তোশক বেছে নেওয়ার সময় শুধু আরামের দিকে নজর দিলেই হবে না, শরীর ও মেরুদণ্ডকে যথাযথ সমর্থন দেয় কি না, সেটিও বিবেচনা করতে হবে।

৭. গর্ভাবস্থা

গর্ভাবস্থায় কোমর ও পিঠে ব্যথা হওয়া বেশ সাধারণ। এ সময় হরমোনের পরিবর্তনের কারণে পেলভিসের লিগামেন্ট ও জয়েন্ট শিথিল হয়ে যায়। পাশাপাশি গর্ভের শিশুর ওজন বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের ভারসাম্যেও পরিবর্তন আসে। এসব কারণে পিঠের ওপর চাপ বাড়ে এবং ব্যথা দেখা দিতে পারে।

পিঠের ব্যথা কমাতে কী করবেন?

সকালে পিঠে হালকা ব্যথা হলে আরামদায়ক ভঙ্গিতে বিশ্রাম নেওয়া এবং সামর্থ্য অনুযায়ী হালকা নড়াচড়া করা উপকারী হতে পারে। প্রয়োজন অনুযায়ী গরম বা ঠান্ডা সেঁকও আরাম দিতে পারে। তবে সেঁক দেওয়ার ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুসরণ করা ভালো।

পিঠে ব্যথা দীর্ঘস্থায়ী হলে, বারবার ফিরে এলে কিংবা দৈনন্দিন কাজে বাধা সৃষ্টি করলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। আর পিঠে ব্যথার সঙ্গে প্রস্রাব-পায়খানা নিয়ন্ত্রণে সমস্যা, হাত-পায়ে অসাড়তা বা দুর্বলতা দেখা দিলে দ্রুত চিকিৎসা নিতে হবে। শ্বাসকষ্টের সঙ্গে পিঠে ব্যথা হলেও জরুরি চিকিৎসাসেবা নেওয়া প্রয়োজন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

‘বেটার অপশন’ পেয়ে কাছের মানুষের সঙ্গে সম্পর্কচ্ছেদ, কেমন হয় এই মানুষগুলোর মানসিকতা?

‘বেটার অপশন’ পেয়ে কাছের মানুষের সঙ্গে সম্পর্কচ্ছেদ, কেমন হয় এই মানুষগুলোর মানসিকতা?

সকালে ঘুম থেকে উঠেই পিঠে ব্যথা? জেনে নিন ৭ কারণ

সকালে ঘুম থেকে উঠেই পিঠে ব্যথা? জেনে নিন ৭ কারণ

বিয়ের কথা শুনলে অনেকেই ভয় পান, কারণ কী?

বিয়ের কথা শুনলে অনেকেই ভয় পান, কারণ কী?

‘বিয়ে’ শব্দটা শুনলে অবিবাহিতদের মনে আনন্দের অনুভূতি হয় কেন?

‘বিয়ে’ শব্দটা শুনলে অবিবাহিতদের মনে আনন্দের অনুভূতি হয় কেন?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম