Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

নতুন জুতা পরলেই পায়ে ব্যথা হয়, জানুন সমাধান

Advertisement

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ২৯ মে ২০২৬, ০১:৫৫ পিএম

নতুন জুতা পরলেই পায়ে ব্যথা হয়, জানুন সমাধান

Advertisement

ঈদের সময় নতুন জামা-কাপড় ও জুতার আনন্দ থাকলেও অনেক সময় নতুন জুতা পরে হাঁটতে গিয়ে পায়ে ফোসকা পড়ে অস্বস্তি তৈরি হয়। বিশেষ করে দীর্ঘক্ষণ বাইরে থাকা বা বেশি হাঁটার কারণে গোড়ালি, আঙুলের পাশ বা পায়ের নিচে ফোসকার সমস্যা বেশি দেখা দেয়।

এর প্রধান কারণ হলো নতুন জুতার সঙ্গে পায়ের অতিরিক্ত ঘর্ষণ। জুতা যদি শক্ত হয় বা ঠিকভাবে ফিট না হয়, তাহলে ত্বকে চাপ পড়ে এবং ফোসকা তৈরি হয়।

এই সমস্যা এড়াতে ঈদের আগে কিছু প্রস্তুতি নেওয়া জরুরি। নতুন জুতা হঠাৎ বাইরে না পরে বাসায় অল্প সময় ব্যবহার করে অভ্যস্ত করা ভালো। যেসব জায়গায় ঘষা লাগার সম্ভাবনা থাকে সেখানে আগে থেকেই ব্যান্ডেজ, ভ্যাসলিন বা অ্যান্টি-ফ্রিকশন জেল ব্যবহার করা যেতে পারে।

জুতা পরার সময় সঠিক সাইজ বেছে নেওয়া, টাইট জুতা এড়িয়ে চলা এবং প্রয়োজন হলে ইনসোল ব্যবহার করাও উপকারী। দীর্ঘ হাঁটার আগে পা একটু ময়েশ্চারাইজ করলে আরাম পাওয়া যায়।

যদি ফোসকা হয়ে যায়, তাহলে নারকেল তেল, মধু বা অ্যালোভেরা জেল ব্যবহার করলে জ্বালা কমে। ঠান্ডা বরফ বা গ্রিন টি পানির সেঁক ব্যথা ও ফোলাভাব কমাতে সাহায্য করে। সাধারণত দিনে কয়েকবার যত্ন নিলে ধীরে ধীরে সেরে যায়।

তবে ফোসকা বড় হলে, পুঁজ বের হলে বা ব্যথা বেড়ে গেলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

সূত্র: টুডেডটকম

Advertisement

Advertisement

আরও পড়ুন

মধু উপকারী ভেবে অতিরিক্ত খাচ্ছেন না-তো? বাড়তে পারে স্বাস্থ্যঝুঁকি

মধু উপকারী ভেবে অতিরিক্ত খাচ্ছেন না-তো? বাড়তে পারে স্বাস্থ্যঝুঁকি

ঝাল খেলেই নাক দিয়ে পানি পড়ে কেন? কী রহস্য লুকিয়ে আছে

ঝাল খেলেই নাক দিয়ে পানি পড়ে কেন? কী রহস্য লুকিয়ে আছে

ওজন কমাতে স্ন্যাক্স কি বাদ দিতেই হবে?

ওজন কমাতে স্ন্যাক্স কি বাদ দিতেই হবে?

কফি পান করলে কি বিষণ্নতা কমে? যা জানাল গবেষণা

কফি পান করলে কি বিষণ্নতা কমে? যা জানাল গবেষণা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম