Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

একজন প্রাপ্তবয়স্কের মাসে কতটুকু রান্নার তেল খাওয়া নিরাপদ?

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০৭:২১ পিএম

একজন প্রাপ্তবয়স্কের মাসে কতটুকু রান্নার তেল খাওয়া নিরাপদ?

ছবি: সংগৃহীত

Advertisement

প্রতিদিনের খাবার তৈরিতে রান্নার তেল অপরিহার্য। মাছ, মাংস, তরকারি থেকে শুরু করে ভাজাপোড়া—প্রায় সব ধরনের রান্নাতেই ব্যবহৃত হয় তেল। তবে প্রয়োজনের তুলনায় বেশি তেল খাওয়ার অভ্যাস শরীরের জন্য বিপজ্জনক হতে পারে।

বিশেষ করে দীর্ঘদিন অতিরিক্ত তেল গ্রহণ করলে বাড়তে পারে হৃদরোগের ঝুঁকি। তাই সুস্থ থাকতে প্রতিদিনের পাশাপাশি সপ্তাহ ও মাসের তেলের পরিমাণ সম্পর্কেও সচেতন থাকা জরুরি।

ভারতের হৃদরোগ বিশেষজ্ঞ ডা. গজিন্দর কুমার গোয়েলের মতে, একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের দৈনিক ১৫ থেকে ২০ মিলিলিটার রান্নার তেল গ্রহণ করাই যথেষ্ট। চা-চামচের হিসাবে যা প্রায় ৩ থেকে ৪ চামচ। সেই হিসাবে একজনের জন্য মাসে ৫০০ থেকে ৬০০ মিলিলিটার তেল যথেষ্ট হতে পারে। আর চার সদস্যের পরিবারের ক্ষেত্রে মাসিক তেলের ব্যবহার দুই লিটারের মধ্যে সীমাবদ্ধ রাখার পরামর্শ দিয়েছেন তিনি।

সপ্তাহে কতটুকু তেল ব্যবহার করবেন?

প্রতিদিন ১৫ থেকে ২০ মিলিলিটার তেল গ্রহণের হিসাব অনুযায়ী, সপ্তাহে একজনের জন্য তেলের পরিমাণ দাঁড়ায় ১০৫ থেকে ১৪০ মিলিলিটার। অর্থাৎ রান্নায় তেলের ব্যবহার নিয়ন্ত্রণে রাখতে দৈনিক হিসাবের পাশাপাশি সাপ্তাহিক ও মাসিক ব্যবহারের দিকেও নজর দেওয়া প্রয়োজন। তবে শুধু পরিমাণ নয়, রান্নায় কোন ধরনের তেল ব্যবহার করা হচ্ছে, সেটিও গুরুত্বপূর্ণ।

হৃদযন্ত্রের জন্য কোন তেল ভালো?

হৃদরোগ বিশেষজ্ঞ ডা. গজিন্দর কুমার গোয়েল সরিষার তেল, সূর্যমুখী তেল ও অলিভ অয়েল ব্যবহারের পরামর্শ দিয়েছেন। বিশেষ করে কোল্ড-প্রেসড বা কাঠের ঘানিতে তৈরি সরিষার তেলকে ভালো বিকল্প হিসেবে বিবেচনা করেন তিনি।

তবে তেল ব্যবহারের ক্ষেত্রে রান্নার ধরন ও তেলের গুণাগুণ বিবেচনা করা জরুরি। রান্নার সময় তেল অতিরিক্ত গরম করা কিংবা ধোঁয়া ওঠা পর্যন্ত জ্বাল দেওয়া থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

হৃদরোগীদের জন্য কতটুকু তেল?

যাদের আগে থেকেই হৃদরোগ রয়েছে, তাদের খাবারে তেলের পরিমাণ নিয়ন্ত্রণে রাখা আরও জরুরি। ডা. গোয়েলের পরামর্শ অনুযায়ী, হৃদরোগীদের মাসে ৭৫০ মিলিলিটারের বেশি রান্নার তেল গ্রহণ করা উচিত নয়। তবে রোগীর শারীরিক অবস্থা, কোলেস্টেরলের মাত্রা ও অন্যান্য স্বাস্থ্যগত বিষয় বিবেচনায় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তেলের পরিমাণ নির্ধারণ করা প্রয়োজন।

অতিরিক্ত তেল খেলে যেসব সমস্যা হতে পারে

একবার বেশি তেলযুক্ত খাবার খেলেই তাৎক্ষণিকভাবে হৃদরোগ হবে, এমনটা নয়। তবে নিয়মিত অতিরিক্ত তেল গ্রহণের ফলে শরীরে বাড়তি ক্যালরি জমতে পারে, যা ওজন বৃদ্ধির কারণ হতে পারে। পাশাপাশি রক্তে ক্ষতিকর কোলেস্টেরল বা এলডিএলের মাত্রা বেড়ে যাওয়ার আশঙ্কাও থাকে।

দীর্ঘদিন এমন খাদ্যাভ্যাস বজায় থাকলে ধমনি সংকুচিত হওয়া, ডায়াবেটিস, হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি বাড়তে পারে। তাই সুস্থ থাকতে রান্নায় পরিমিত তেল ব্যবহার করা প্রয়োজন। পাশাপাশি একই তেল বারবার গরম করে রান্নার কাজে ব্যবহার না করার বিষয়েও সতর্ক থাকতে হবে।

এক নজরে দৈনিক, সাপ্তাহিক ও মাসিক তেলের পরিমাণ

সময়জনপ্রতি তেলের পরিমাণ
প্রতিদিন১৫–২০ মিলিলিটার
প্রতি সপ্তাহে১০৫–১৪০ মিলিলিটার
প্রতি মাসে৫০০–৬০০ মিলিলিটার
তবে বিশেষজ্ঞের দেওয়া এই পরিমাণকে সবার জন্য নির্দিষ্ট নিয়ম হিসেবে বিবেচনা করা ঠিক হবে না। বয়স, শারীরিক পরিশ্রম, খাদ্যাভ্যাস ও স্বাস্থ্যের অবস্থার ওপর শরীরের প্রয়োজনীয় চর্বির পরিমাণ নির্ভর করে। তাই হৃদযন্ত্র সুস্থ রাখতে শুধু তেলের ব্যবহার কমানো নয়, বরং সুষম খাবার গ্রহণ ও স্বাস্থ্যকর জীবনযাপনও গুরুত্বপূর্ণ।

সূত্র: ইন্ডিয়া টুডে

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

রোজার আগেই অস্থির ভোজ্যতেলের বাজার, ফের দাম বাড়ানোর পাঁয়তারা

রোজার আগেই অস্থির ভোজ্যতেলের বাজার, ফের দাম বাড়ানোর পাঁয়তারা

সিঙারা-পুরির পোড়া তেলে স্বাস্থ্যঝুঁকি, সেই তেলেই মিলছে জ্বালানির সম্ভাবনা

সিঙারা-পুরির পোড়া তেলে স্বাস্থ্যঝুঁকি, সেই তেলেই মিলছে জ্বালানির সম্ভাবনা

ভোজ্য তেলের দাম লিটারে আরও ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব

ভোজ্য তেলের দাম লিটারে আরও ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব

রমজানের আগেই ভোজ্যতেলের দাম বাড়াতে চান ব্যবসায়ীরা

রমজানের আগেই ভোজ্যতেলের দাম বাড়াতে চান ব্যবসায়ীরা

সয়াবিন তেলে বিষাক্ত ধাতু

গবেষণা প্রতিবেদন সয়াবিন তেলে বিষাক্ত ধাতু

ভোজ্যতেল-ডিম-চালসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে পদক্ষেপ চায় স্থায়ী কমিটি

ভোজ্যতেল-ডিম-চালসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে পদক্ষেপ চায় স্থায়ী কমিটি

আরও পড়ুন

একজন প্রাপ্তবয়স্কের মাসে কতটুকু রান্নার তেল খাওয়া নিরাপদ?

একজন প্রাপ্তবয়স্কের মাসে কতটুকু রান্নার তেল খাওয়া নিরাপদ?

ফ্রোজেন শাকসবজির পুষ্টিগুণ কি তাজা সবজির সমান?

ফ্রোজেন শাকসবজির পুষ্টিগুণ কি তাজা সবজির সমান?

বন্ধ্যত্ব থেকে বাঁচতে নারীদের লাইফস্টাইলে যে পরিবর্তন আনা জরুরি

বন্ধ্যত্ব থেকে বাঁচতে নারীদের লাইফস্টাইলে যে পরিবর্তন আনা জরুরি

ট্যাবলেট খেলেই নির্মূল হবে অগ্ন্যাশয়ের ক্যানসার, আসছে নতুন ওষুধ

ট্যাবলেট খেলেই নির্মূল হবে অগ্ন্যাশয়ের ক্যানসার, আসছে নতুন ওষুধ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম