Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

বন্ধ্যত্ব থেকে বাঁচতে নারীদের লাইফস্টাইলে যে পরিবর্তন আনা জরুরি

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ পিএম

বন্ধ্যত্ব থেকে বাঁচতে নারীদের লাইফস্টাইলে যে পরিবর্তন আনা জরুরি

ন্তান ধারণে অক্ষমতা বাংলাদেশে বিবাহিত দম্পতিদের জন্য সামাজিক ও পারিবারিক নিগ্রহের উৎস। ছবি : সংগৃহীত

Advertisement

অন্য প্রাণীরা যৌথ যৌন জীবনে অভ্যস্ত হলেও - মানুষ বিয়ে বা অন্য কোনো বৈধ মাধ্যমে নিজের ডিএনএ পৃথিবীতে রেখে যেতে চায়। বংশগতি রক্ষা, নিঃশর্ত ভালোবাসা, জীবনের অর্থ ও উদ্দেশ্য খুঁজে পাওয়া বা নিজেকে নতুনভাবে আবিষ্কার করার জন্যও মানুষ সন্তান চায়। কিন্তু, এক্ষেত্রে প্রধান সমস্যা হচ্ছে নারী-পুরুষের বন্ধ্যত্ব। বন্ধ্যত্ব বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, বর্তমানে দেশে বন্ধ্যত্বের হার খুব বেশি। প্রতি ছয় দম্পতির একজন এ সমস্যায় ভুগে। তবে এ বিষয়ে এখনও কোনো সঠিক সরকারি পরিসংখ্যান নেই। এ অবস্থা চলতে থাকলে একসময় সমস্যাটি প্রকট আকার ধারণ করবে।

চিকিৎসা বিজ্ঞানের ভাষায়, বন্ধ্যত্ব বলতে অন্তত ১২ মাস নিয়মিত অনিরাপদ যৌনমিলনের পরও গর্ভধারণ করতে না পারাকে বোঝায়। নারীর বয়স ৩৫ বছর বা তার বেশি হলে ৬ মাস পর থেকেই এটি বিবেচনা করা হয়। এটি পুরুষ বা নারী—উভয়ের প্রজননতন্ত্রের সমস্যার কারণেই হতে পারে। তবে আমাদের দেশে বেশিরভাগ ক্ষেত্রে নারীদের এ সমস্যার জন্য অভিযুক্ত করা হয়।

 

সরেজমিনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাহমিনা আক্তার (ছদ্মনাম) নামের এক রোগী জানান, তার বাড়ি টাঙ্গাইল। তিনি বন্ধ্যত্ব সমস্যায় ভুগছেন। সন্তান জন্ম না দিতে পারলে তার স্বামীকে দ্বিতীয় বিয়ে করানো হবে, শ্বশুরবাড়ি থেকে এমন কথা শোনার পর তিনি চিকিৎসার জন্য ঢাকায় এসেছেন।

তিনি জানান, তার স্বামী একটি বেসরকারি ব্যাংকে চাকরি করেন। তার বিয়ে হয়েছে প্রায় ৯ বছর। সন্তানহীনতার জন্য পারিবারিকভাবে তিনি বিভিন্নভাবে হেনস্তা হচ্ছেন। শ্বশুরবাড়ি থেকে বলা হয়েছে যে আমরা আমাদের ছেলেকে আবার বিয়ে করাবো। তার এত টাকা পয়সা কে খাবে? এখন ঢাকায় আসছি আল্লাহ পাক যদি আমাকে একটি সন্তান দেয়।

চিকিৎসকেরা বলছেন, সন্তান ধারণে অক্ষম নারী ও পুরুষের সংখ্যা একই রকম। তবে বাংলাদেশে মেয়েদের মধ্যে এ রোগের হার বেশি এবং পুরুষদের মধ্যে তুলনামূলক কম।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, সন্তান ধারণের চেষ্টা করার পর টানা এক বছর সময়কাল যদি কেউ সফল না হন তাহলে তাকে ইনফার্টাইল বা সন্তান ধারণে অক্ষম হিসেবে গণ্য করা হয়।

বাংলাদেশে কত শতাংশ দম্পতি বন্ধ্যত্বের সমস্যায় ভুগছেন, তার সঠিক পরিসংখ্যান নেই।

পুরুষের যেসব কারণে বন্ধ্যত্ব

এ বিষয়ে বন্ধ্যত্ব বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, তাদের অভিজ্ঞতা হচ্ছে পুরুষরা বন্ধ্যত্বের সমস্যা নিয়ে অনেক দেরিতে চিকিৎসকের কাছে যান।

কেননা সন্তান না হলে শুরুতেই স্ত্রীকে চিকিৎসকের কাছে নেয়া হয়। 

পুরুষদের বন্ধ্যত্বের মূল কারণগুলো হলো

১.একটা কারণ এজোস্পার্মিয়া, অর্থাৎ বীর্যের মধ্যে শুক্রাণু নেই। তার নালির কোথাও বাধা সৃষ্টি হয়েছে তাই শুক্রাণু মিলতে পারছে না। শুক্রাণু তৈরি হওয়ার যে স্থান অণ্ডকোষ, কোন কারণে সেটি তৈরিই হয়নি।

২.অনেক সময় শুক্রাণু থাকে কিন্তু পরিমাণে কম থাকে। আবার শুক্রাণুর পরিমাণ ঠিক আছে কিন্তু মান ঠিক নেই। যার ফলে সে ডিম্বাণু ফার্টিলাইজ করতে পারে না।

৩.এছাড়া টেস্টোস্টেরন হরমোনও 'সিক্রেশন' হতে হবে।

৪. প্রজনন অঙ্গে কোনো ধরনের আঘাত। অস্ত্রোপচারের কারণে সৃষ্ট বাধা।

৫. প্রজনন অঙ্গে যক্ষ্মা ও ডায়াবেটিস।

৬. ছোটোবেলায় মাম্পস বা মাথায় চুল গজানোর ঔষধও পুরুষদের সন্তান ধারণের অক্ষমতার উৎস।

বন্ধ্যত্ব যেভাবে সামাজিক নিগ্রহের উৎস 

জন্মগত ত্রুটি অথবা কোনো অসুখ যে কারণেই হোক না কেন, নারী ও পুরুষ সমস্যা যারই হোক না কেন, সন্তান ধারণে অক্ষমতা বাংলাদেশে বিবাহিত দম্পতিদের জন্য সামাজিক ও পারিবারিক নিগ্রহের উৎস।

 তুলনামূলকভাবে এর শিকার নারীরা বেশি হন। অনেক সময় পুরুষের সমস্যা হলেও।

কুড়িগ্রামের ৪৫ বছর বয়সি শেখ সাইফ (ছদ্মনাম)  একসময় জেনেছেন তার নিজের ও স্ত্রী দু'জনেরই সন্তান ধারণে জটিলতা রয়েছে। কিন্তু তারপরও তার স্ত্রীকেই নিগ্রহ সহ্য করতে হয়েছে। তিনি বলেন, সন্তান ধারণে অক্ষমতা কীভাবে নিজের ও তার স্ত্রীর মানসিক কষ্টের কারণ ছিল। 

তিনি বলেন, সামাজিকভাবে আমাকে কেউ কিছু বলে নাই কিন্তু আমার স্ত্রীকে বলতো। বিশেষ করে আমার মা-বাবা। ও তখন কষ্ট পেত। আমি জানি আমার মধ্যে কমতি আছে কারণ ডাক্তার বলেছে। বিষয়টা একান্তই কষ্টের, যে আমার সঙ্গে একই সময়ে বিয়ে করলো, তাদের বাচ্চা হইছে, তারা বাচ্চা নিয়ে খুনসুটি করছে কিন্তু আমরা করতে পারছি না। এটা কষ্টদায়ক ছিল বিশেষ করে আমার স্ত্রীর জন্য। আমার স্ত্রীর কথাতেই কিন্তু আমি ডাক্তারের কাছে গিয়েছি। তা নাহলে কিন্তু যেতাম না। একটা সন্তানের জন্য ও যতটুকু ব্যাকুল হয়েছিল আমাকে যে সে জোর করে ডাক্তারের কাছে নিয়ে গেছে।

যে ধরনের চিকিৎসা রয়েছে

বাংলাদেশে এখন বন্ধ্যত্বের চিকিৎসার নানা ব্যবস্থা রয়েছে। সে সম্পর্কে ডা. সেলিনা আক্তার বলেন, ‘যখনই কোনো দম্পতির এক বছর বাচ্চা হচ্ছে না, তাদের অবশ্যই চিকিৎসকের কাছে আসতে হবে। বয়স যদি তিরিশের বেশি হয়, সেক্ষেত্রে আমরা এক বছর অপেক্ষা করতে মানা করি। তাদের তার আগেই ডাক্তারের কাছে চলে আসতে হবে। ছয় মাসের মধ্যে যদি না হয়। আর বয়স যদি তিরিশের নিচে হয় তাদের বলি এক বছরের কথা।’

এছাড়া আজকাল অনেকেই পেশাগত কারণে সন্তান ধারণে সময় নেন, সেটি এক এসময় সমস্যার কারণ হয়ে দাঁড়ায়।

এ বিষয়ে মানুষের জীবনযাত্রায় যে পরিবর্তন এসেছে সেটি স্বাস্থ্যসম্মত করা পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। তারা জানান, বন্ধ্যত্ব সমস্যা প্রতিরোধে বেশ কয়েকটি কাজ করতে হবে মেয়েদের। যেমন:

১. মেয়েদের খাদ্যাভ্যাস ঠিক করতে হবে এবং ক্যালরি খাওয়া কমাতে হবে।

২.ঘরে রান্না খাবার খাওয়ার অভ্যাস করা উচিত।

৩. নিয়মিত ব্যায়াম করতে হবে এবং শরীরের স্বাভাবিক ওজন রক্ষা করা দরকার।

৪.জীবনাচারণ পরিবর্তন করা উচিত। যেমন: দিনে ঘুমানো, রাতে জেগে থাকার মত অভ্যাস বদলাতে হবে। এছাড়া বয়স থাকতে বাচ্চা নেয়া উচিত।

বন্ধ্যত্ব বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, নারীদের ডিম্বাণু বৃদ্ধির জন্য ঔষধ, হরমোন ইনজেকশন দেন তারা। 

ডিম্বাশয়, এর নালি ও জরায়ুর সমস্যা দেখতে ল্যাপারস্কপি রয়েছে। কিছুদিন আগে স্বল্প পরিসরে চালু হয়েছে স্টেম সেল থেরাপি।

 সন্তান জন্মদানে অক্ষম দম্পতির দেহ থেকে শুক্রাণু ও ডিম্বাণু সংগ্রহ করে কৃত্রিম পরিবেশে তা নিষিক্ত করে পুনরায় স্ত্রীর জরায়ুতে স্থাপন করা বা টেস্টটিউব বেবির ব্যবস্থা শুরু হয়েছে প্রায় কুড়ি বছর আগে।

তবে বাংলাদেশে সন্তানহীনতার চিকিৎসা যতটুকু রয়েছে তার বেশিরভাগেই নারীদের জন্য এবং তা মূলত বিভাগীয় শহর ভিত্তিক।

দেশের সবগুলো বিভাগীয় শহরে মেডিকেল কলেজগুলোতে এর ব্যবস্থা গড়ে উঠেছে।

ঢাকায় শুধুমাত্র বন্ধ্যত্বের চিকিৎসায় বেসরকারি ক্লিনিক রয়েছে। বড় বেসরকারি হাসপাতালগুলোতে ইনফার্টিলিটি বিভাগ রয়েছে।

বন্ধ্যত্ব সমস্যায় ভোগা পুরুষদের বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকরা জানান, ওষুধ দিয়ে শুক্রাণু বাড়ানো যেতে পারে। স্বাভাবিক হচ্ছে প্রতি মিলিতে চল্লিশ থেকে ১২০ মিলিয়ন শুক্রাণু থাকার কথা। যদি সংখ্যাটা ১০ মিলিয়নের নিচে নেমে যায়, তাহলে কৃত্রিম গর্ভধারণে যেতে হবে। যদি পুরোপুরি 'অবস্ট্রাকশন' হয়ে থাকে যে, শুক্রাণু আসছে না, তাহলে দেখতে হবে অণ্ডকোষটা সক্রিয় আছে কিনা। অণ্ডকোষ সক্রিয় থাকলে সেখান থেকে সুঁই দিয়ে শুক্রাণু নিয়ে এসে টেস্টটিউব পদ্ধতিতে সন্তান জন্ম দেয়া যায়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পুরুষদের বন্ধ্যত্বের ৬ কারণ

পুরুষদের বন্ধ্যত্বের ৬ কারণ

প্রাকৃতিকভাবে প্রজনন স্বাস্থ্য ভালো রাখার উপায়

প্রাকৃতিকভাবে প্রজনন স্বাস্থ্য ভালো রাখার উপায়

দেশে প্রকট হচ্ছে নারী-পুরুষের বন্ধ্যত্ব, প্রতিকারের কী উপায়?

দেশে প্রকট হচ্ছে নারী-পুরুষের বন্ধ্যত্ব, প্রতিকারের কী উপায়?

নিউইয়র্কের প্রথম ফিলিস্তিনি নারী সিনেটর কে এই আবের কাওয়াস

নিউইয়র্কের প্রথম ফিলিস্তিনি নারী সিনেটর কে এই আবের কাওয়াস

ডায়াবেটিসে পায়ের ঘা থেকে গ্যাংগ্রিন, যেভাবে এড়াবেন

ডায়াবেটিসে পায়ের ঘা থেকে গ্যাংগ্রিন, যেভাবে এড়াবেন

শিশুর ডায়াবেটিস নিয়ে যেসব ভুল ধারণা বিপদ ডেকে আনতে পারে

শিশুর ডায়াবেটিস নিয়ে যেসব ভুল ধারণা বিপদ ডেকে আনতে পারে

আরও পড়ুন

ফ্রোজেন শাকসবজির পুষ্টিগুণ কি তাজা সবজির সমান?

ফ্রোজেন শাকসবজির পুষ্টিগুণ কি তাজা সবজির সমান?

বন্ধ্যত্ব থেকে বাঁচতে নারীদের লাইফস্টাইলে যে পরিবর্তন আনা জরুরি

বন্ধ্যত্ব থেকে বাঁচতে নারীদের লাইফস্টাইলে যে পরিবর্তন আনা জরুরি

ট্যাবলেট খেলেই নির্মূল হবে অগ্ন্যাশয়ের ক্যানসার, আসছে নতুন ওষুধ

ট্যাবলেট খেলেই নির্মূল হবে অগ্ন্যাশয়ের ক্যানসার, আসছে নতুন ওষুধ

পুরুষদের বন্ধ্যত্বের ৬ কারণ

পুরুষদের বন্ধ্যত্বের ৬ কারণ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম