ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
বর্তমানে বাংলাদেশ ও ভারতীয় উপমহাদেশে বন্ধ্যত্বের হার খুব বেশি। প্রতি ছয় দম্পতির একজন এ সমস্যায় ভুগে। তবে এ বিষয়ে এখনও কোনো সঠিক সরকারি পরিসংখ্যান নেই। এ অবস্থা চলতে থাকলে একসময় সমস্যাটি প্রকট আকার ধারণ করবে। সন্তান ধারণে অক্ষম নারী ও পুরুষের সংখ্যা একই রকম। তবে বাংলাদেশে মেয়েদের মধ্যে এ রোগের হার বেশি এবং পুরুষদের মধ্যে তুলনামূলক কম।
চিকিৎসা বিজ্ঞানের ভাষায়, বন্ধ্যত্ব বলতে অন্তত ১২ মাস নিয়মিত অনিরাপদ যৌনমিলনের পরও গর্ভধারণ করতে না পারাকে বোঝায়। নারীর বয়স ৩৫ বছর বা তার বেশি হলে ৬ মাস পর থেকেই এটি বিবেচনা করা হয়। এটি পুরুষ বা নারী—উভয়ের প্রজননতন্ত্রের সমস্যার কারণেই হতে পারে। তবে আমাদের দেশে বেশিরভাগ ক্ষেত্রে নারীদের এ সমস্যার জন্য অভিযুক্ত করা হয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, সন্তান ধারণের চেষ্টা করার পর টানা এক বছর সময়কাল যদি কেউ সফল না হন তাহলে তাকে ইনফার্টাইল বা সন্তান ধারণে অক্ষম হিসেবে গণ্য করা হয়।
বাংলাদেশে কত শতাংশ দম্পতি বন্ধ্যত্বের সমস্যায় ভুগছেন, তার সঠিক পরিসংখ্যান নেই।
পুরুষের যেসব কারণে বন্ধ্যত্ব সমস্যা হয়
এ বিষয়ে বন্ধ্যত্ব বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, তাদের অভিজ্ঞতা হচ্ছে পুরুষরা বন্ধ্যত্বের সমস্যা নিয়ে অনেক দেরিতে চিকিৎসকের কাছে যান।
কেননা সন্তান না হলে শুরুতেই স্ত্রীকে চিকিৎসকের কাছে নেয়া হয়।
পুরুষদের বন্ধ্যত্বের মূল কারণগুলো হলো:
১.একটা কারণ এজোস্পার্মিয়া, অর্থাৎ বীর্যের মধ্যে শুক্রাণু নেই। তার নালির কোথাও বাধা সৃষ্টি হয়েছে তাই শুক্রাণু মিলতে পারছে না। শুক্রাণু তৈরি হওয়ার যে স্থান অণ্ডকোষ, কোন কারণে সেটি তৈরিই হয়নি।
২.অনেক সময় শুক্রাণু থাকে কিন্তু পরিমাণে কম থাকে। আবার শুক্রাণুর পরিমাণ ঠিক আছে কিন্তু মান ঠিক নেই। যার ফলে সে ডিম্বাণু ফার্টিলাইজ করতে পারে না।
৩.এছাড়া টেস্টোস্টেরন হরমোনও 'সিক্রেশন' হতে হবে।
৪. প্রজনন অঙ্গে কোনো ধরনের আঘাত। অস্ত্রোপচারের কারণে সৃষ্ট বাধা।
৫. প্রজনন অঙ্গে যক্ষ্মা ও ডায়াবেটিস।
৬. ছোটোবেলায় মাম্পস বা মাথায় চুল গজানোর ঔষধও পুরুষদের সন্তান ধারণের অক্ষমতার উৎস।
বন্ধ্যত্ব যেভাবে সামাজিক নিগ্রহের উৎস
জন্মগত ত্রুটি অথবা কোনো অসুখ যে কারণেই হোক না কেন, নারী ও পুরুষ সমস্যা যারই হোক না কেন, সন্তান ধারণে অক্ষমতা বাংলাদেশে বিবাহিত দম্পতিদের জন্য সামাজিক ও পারিবারিক নিগ্রহের উৎস।

