Logo
Logo
×
   

লাইফ স্টাইল

চুইংগাম খেলে মরে যাবে করোনা ভাইরাস

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ০৪:৫৯ পিএম

চুইংগাম খেলে মরে যাবে করোনা ভাইরাস

এবার আর টিকা, ওষুধের ঝামেলা নয়। চুষে, চিবিয়েই মারুন ভাইরাস। চুইংগাম চিবালেই শেষ হবে একাধিক রোগের জীবাণু। সম্প্রতি বিজ্ঞানীদের পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে।

বিজ্ঞানীরা পরীক্ষামূলক ভাবে ল্যাবল্যাব বিন গাছের রস থেকে একটি চুইংগাম তৈরি করেছেন। বিজ্ঞানীরা জানিয়েছেন এই গাছের রসে এক ধরনের প্রোটিন রয়েছে যা একাধিক ভাইরাস শেষ করতে সক্ষম। 

বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন এই ল্যাবল্যাব বিন গাছের রস একাধিক ক্ষতিকর ভাইরাসের পরিমাণ করাতে সক্ষম। এই তালিকায় আছে করোনা, ইনফ্লুয়েঞ্জা, ইত্যাদির মতো ভাইরাস। এই রস থুতুর মাধ্যমে শরীরে মিশলে সেটা ভাইরাসের পরিমাণ কমাবে। 

বর্তমানে গবেষণা করে দেখা হচ্ছে, ইনফ্লুয়েঞ্জা এবং করোনা ভাইরাসের মতো এই গাছের রস হার্পিস ভাইরাসকেও মারতে সক্ষম কিনা। চুইং গাম চিবিয়ে, তার রস থুতুর সঙ্গে মিশে জীবাণু কমাচ্ছে কিনা সেটাই দেখার।

এই বিষয়ে জানিয়ে রাখা ভালো, গোটা বিষয়টা এখনও পরীক্ষার পর্যায়ে রয়েছে, প্রমাণিত হয়নি এই এটি খেলে করোনা হবেই না বা হলেও কমে যাবে। একই জিনিস প্রযোজ্য ইনফ্লুয়েঞ্জা এবং হার্পিসের ক্ষেত্রে।

হিউম্যান ট্রায়াল চালানো হবে, কেমন সাড়া পাওয়া যায় তার উপর নির্ভর করবে। কিন্তু সত্যিই যদি দেখা যায়, চুইংগাম চিবিয়ে করোনা, ইনফ্লুয়েঞ্জা, হার্পিস ভাইরাস শেষ করা যাচ্ছে, তাহলে সেটা যে একটা দুর্দান্ত আবিষ্কার হবে বলার অপেক্ষা রাখে না।

সূত্র: আজকাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম