ভালোবাসা নাকি শুধু সুবিধা? ৫ লক্ষণ দেখে বুঝে নিন
Advertisement
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৪৩ পিএম
সত্যিই কি সে আপনাকে ভালোবাসে, নাকি শুধু নিজের সুবিধার জন্য এই সম্পর্কটা ধরে রেখেছে? সংগৃহীত ছবি
|
ফলো করুন |
|
|---|---|
সম্পর্কে কথা হয়, দেখা হয়, একসঙ্গে থাকাও হয়—তবু কোথাও যেন একটা যতিচিহ্ণ থেকেই যায়। মনে প্রশ্ন ওঠে, সত্যিই কি সে আপনাকে ভালোবাসে, নাকি শুধু নিজের সুবিধার জন্য এই সম্পর্কটা ধরে রেখেছে?
সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে কথা উঠলেই যদি উত্তর মেলে অস্পষ্টতায়, আর সবকিছু যদি বারবার আপনার চেষ্টাতেই এগোয়, তাহলে কিছু বিষয় নতুন করে ভাবার সময় এসেছে। কারণ ভালোবাসা শুধু কথায় নয়, আচরণেও প্রকাশ পায়। চলুন জেনে নেওয়া যাক, কোন ৫টি লক্ষণে বোঝা যেতে পারে সম্পর্কটি সত্যিই এগোচ্ছে, নাকি শুধু সুবিধার জায়গায় আটকে আছে।
সবসময় আপনিই উদ্যোগ নিচ্ছেন
দেখা করার পরিকল্পনা, ডেটের প্রস্তাব কিংবা কখন দেখা হবে—প্রায় সবকিছুর উদ্যোগ যদি আপনাকেই নিতে হয়, তাহলে বিষয়টি খেয়াল করার মতো। অন্য ব্যক্তি ব্যস্ত থাকতেই পারেন। তবে আগ্রহ থাকলে নিজের দিক থেকেও যোগাযোগ বা দেখা করার চেষ্টা থাকার কথা।
নিজের জীবন থেকে আলাদা রাখছেন
আপনি তার ব্যক্তিগত অনেক বিষয় জানেন, কিন্তু তার ঘনিষ্ঠ বন্ধু বা পরিবারের মানুষের সঙ্গে আপনার পরিচয় নেই। জন্মদিন, বন্ধুদের আড্ডা কিংবা সামাজিক কোনো আয়োজনেও আপনাকে দেখা যায় না। ব্যক্তিগত গোপনীয়তা আর কাউকে গোপন রাখা এক বিষয় নয়। সম্পর্কটিকে যদি সবসময় আলাদা একটি পরিসরে রাখা হয়, সেটিও একটি সংকেত হতে পারে।
সবকিছু তার সুবিধামতো হচ্ছে
সে যখন সময় পায় তখন যোগাযোগ করে, তার সুবিধা অনুযায়ী দেখা করার সময় ঠিক হয় এবং অনেক পরিকল্পনাই হয় শেষ মুহূর্তে। বিপরীতে আপনার সময় বা সুবিধাকে গুরুত্ব দেওয়া হয় না। এমন পরিস্থিতিতে সম্পর্কের নিয়ন্ত্রণ মূলত এক পক্ষের হাতে চলে যেতে পারে।
ভবিষ্যতের কোনো পরিকল্পনা নেই
ভবিষ্যৎ বলতে এখানে বিয়ে বা বড় কোনো প্রতিশ্রুতির কথা বলা হচ্ছে না। আগামী মাসে একসঙ্গে কোনো কনসার্টে যাওয়া, কয়েক সপ্তাহ পর কোথাও ঘুরতে যাওয়ার মতো সাধারণ পরিকল্পনাও গুরুত্বপূর্ণ। এসব বিষয়ে কথা উঠলেই যদি উত্তর আসে, ‘দেখা যাবে’ কিংবা বিষয়টি এড়িয়ে যাওয়া হয়, তাহলে সম্পর্কটি কতটা এগোচ্ছে তা ভেবে দেখা দরকার।
বাস্তবতার চেয়ে সম্ভাবনাটাই বেশি ভালো লাগছে
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে এটিই। আপনি হয়তো ভাবছেন, মানুষটি যদি আরও ভালোভাবে যোগাযোগ করত, বেশি চেষ্টা করত কিংবা নিজের অনুভূতি নিয়ে খোলামেলা হতো, তাহলে আপনাদের সম্পর্কটি দারুণ হতে পারত। কিন্তু প্রশ্ন হলো—এসব পরিবর্তন কি বাস্তবে ঘটছে?
নিজেকে শুধু একটি প্রশ্ন করুন
এই মানুষটি বা পরিস্থিতির কোনো পরিবর্তন না হলে ছয় মাস পরও কি আমি এই সম্পর্ক নিয়ে সন্তুষ্ট থাকব? অনেক সময় এই প্রশ্নের উত্তরই সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে চলতে থাকা সব দ্বিধার চেয়ে বেশি পরিষ্কার ধারণা দিতে পারে।


-6ac0eb2c08468.jpg)