Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

যে ৭ ভুলে আপনার রক্তে শর্করা বাড়ছে

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৪৪ এএম

যে ৭ ভুলে আপনার রক্তে শর্করা বাড়ছে

Advertisement

কেবল মিষ্টি খেলেই রক্তে শর্করা বা সুগার বাড়ে না।  আরও অনেক কারণে সুগার বাড়তে পারে। আমাদের প্রতিদিনের কিছু ভুল অভ্যাস সুগার বাড়ার কারণ। কমবেশি সবাই প্রতিদিন এই ভুলগুলি করে থাকেন? 

এই ৭ ভুল সম্পর্কে জেনে সবার সতর্ক থাকা জরুরি—

১. খালি পেটে দুধ চা বা কফি

সকালে ঘুম থেকে জেগে বিছানায় বসেই চিনি দেওয়া কড়া এক কাপ চা বা কফিতে চুমুক দেয়া অনেকেরই প্রতিদিনের অভ্যাস। সঙ্গে দুটি বিস্কুটও থাকে। রাতে দীর্ঘ উপবাসের পরে হঠাৎ করেই চিনি বা ক্যাফেইন পেটে গেলে তা খুব দ্রুত রক্তপ্রবাহে মিশে যায়। এতে রক্তে শর্করা আচমকা বেড়ে যেতে পারে। তাই দিনের শুরুটা প্রোটিন ও ফাইবার দিয়েই করতে হবে। কফি বা চা চিনি দিয়ে খেতে চাইলে, নাস্তা খাওয়ার পর খেতে হবে।

 ২. ঘুম ভেঙেই আলস্য

বিছানা থেকে উঠেই মোবাইল দেখা, এক জায়গায় চুপ করে বসে থাকাও সুগার বেড়ে যাওয়ার আরও একটি কারণ। ঘুম থেকে ওঠার পরে শরীরে কর্টিসল হরমোনের মাত্রা খানিক বেশিই থাকে, যা রক্তে শর্করা বাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। সকালে উঠে হালকা হাঁটাচলা না করলে পেশি সচল হয় না, ফলে রক্তে জমা হওয়া সেই অতিরিক্ত গ্লুকোজ ব্যবহার না হয়ে রক্তেই রয়ে যায়।

 ৩. সকালে ঘুম থেকে উঠে ধূমপান

তামাকের নিকোটিন শরীরের ইনসুলিন হরমোন ব্যবহারের ক্ষমতা কমিয়ে দেয় এবং ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি করে। খালি পেটে ধূমপান করলে শরীরে কর্টিসল হরমোনের ক্ষরণ বেড়ে যায় যা থেকে রক্তে শর্করার মাত্রা বেড়ে যেতে পারে।

 ৪. পর্যাপ্ত পানি না খাওয়া

রক্তে শর্করা বেড়ে যাওয়ার আরেকটি বড় কারণ পানিশূন্যতা। শরীর যখন পর্যাপ্ত পানি পায় না, তখন রক্তে শর্করার ঘনত্ব বেড়ে যায়। নিয়মিত এবং পর্যাপ্ত পানি খান। বিশেষ করে গ্রীষ্মে সব সময় হাতের কাছে একটা পানির বোতল রাখার চেষ্টা করুন। এছাড়া রাতে দীর্ঘ ৬-৮ ঘণ্টা ঘুমের পর সকালে উঠে পানি না খেয়ে চা বা কফি খাওয়া বা অন্য খাবার খাওয়ার অভ্যাসের কারণেও সুগার বাড়তে পারে।

 ৫. সময়মতো খাবার না খাওয়া

কাজের চাপে অনেকেই খাবার খেতে ভুলে যান বা অসময়ে খান। অনেকের মনে হয়, এক বেলা না খেলে কী এমন যায় আসে। যিনি সকাল ৮টায় ঘুম থেকে উঠছেন, তিনি যদি বেলা ১২টায় জলখাবার খান, তা হলে সুগার বাড়বেই। রাতে দীর্ঘ সময় পেট ফাঁকা থাকার পরে সকালেও খেতে দেরি করলে, লিভার তার জমানো গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজ তৈরি করে রক্তে পাঠাতে থাকবে। ফলে দীর্ঘ সময়ে না খেয়ে থাকলে রক্তের শর্করা খুব দ্রুত বাড়তে থাকবে। তাই নিয়মিত বিরতিতে আঁশযুক্ত এবং আমিষ ও শর্করাজাতীয় খাবার খান

 ৬. পর্যাপ্ত না ঘুমানো

পর্যাপ্ত ঘুম না হলে শরীরে ইনসুলিনের মাত্রা কমে যায়। সেখান থেকে রক্তে শর্করার মাত্রা হুট করে বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে। চেষ্টা করুন প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমাতে যাওয়ার। এ ছাড়া ঘুমানোর আগে মুঠোফোন বা ডিজিটাল পর্দা থেকে দূরে থাকুন।

 ৭. ওষুধে অনিয়ম

কিছু কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে রক্তে শর্করা বাড়ে। যে কারণে চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া ওষুধ খাবেন না। ওষুধের রুটিনে কোনো পরিবর্তন আনার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

রক্তে শর্করা নিয়ন্ত্রণে হাঁটার পাশাপাশি করবেন যে ব্যায়াম

রক্তে শর্করা নিয়ন্ত্রণে হাঁটার পাশাপাশি করবেন যে ব্যায়াম

সকালের নাস্তায় যেসব খাবারে বাড়তে পারে রক্তে শর্করা

সকালের নাস্তায় যেসব খাবারে বাড়তে পারে রক্তে শর্করা

স্বাস্থ্যকর খাবার গ্রহণের পরও রক্তে কেন বাড়ছে শর্করা? জানালেন পুষ্টিবিদ

স্বাস্থ্যকর খাবার গ্রহণের পরও রক্তে কেন বাড়ছে শর্করা? জানালেন পুষ্টিবিদ

রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখার সহজ উপায় জানালেন বিশেষজ্ঞরা

রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখার সহজ উপায় জানালেন বিশেষজ্ঞরা

দুপুরের খাবারের পর শরীরে ক্লান্তি ও ঝিমুনি আসার কারণ

দুপুরের খাবারের পর শরীরে ক্লান্তি ও ঝিমুনি আসার কারণ

আরও পড়ুন

সকালে খালি পেটে শিঙাড়া খাওয়া কতটা ক্ষতিকর?

সকালে খালি পেটে শিঙাড়া খাওয়া কতটা ক্ষতিকর?

যে ৭ ভুলে আপনার রক্তে শর্করা বাড়ছে

যে ৭ ভুলে আপনার রক্তে শর্করা বাড়ছে

‘বেটার অপশন’ পেয়ে কাছের মানুষের সঙ্গে সম্পর্কচ্ছেদ, কেমন হয় এই মানুষগুলোর মানসিকতা?

‘বেটার অপশন’ পেয়ে কাছের মানুষের সঙ্গে সম্পর্কচ্ছেদ, কেমন হয় এই মানুষগুলোর মানসিকতা?

সকালে ঘুম থেকে উঠেই পিঠে ব্যথা? জেনে নিন ৭ কারণ

সকালে ঘুম থেকে উঠেই পিঠে ব্যথা? জেনে নিন ৭ কারণ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম